আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা সম্পর্কে জানব। আমলকি একটি পরিচিতি ফল যা বাজারে সব সময় পাওয়া যায়। আমলকি এমন একটা পুষ্টিগুণ সমৃদ্ধ ফল যার সহায়তায় বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে। আমলকি প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল।
এর পুষ্টিগুণ কারণে এ ফলটি সুপার ফুড হিসাবে পরিচিত লাভ করেছে। ছোট ও রঙ্গিন এ ফলটি শুধু খেতে ভালো তা নয় বরং স্বাস্থ্যের জন্য অতি উপকারী। আমাদের স্বাস্থ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বক ও চুলের উপকার করে থাকে। আর্টিকেলে আমরা জানব আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা ও কতটুকু খাওয়া উচিত।
পেজ সূচিপত্রঃ আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
- আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
- আমলকির পুষ্টিগুণ ও উপাদান
- আমলকি ছোট ফল বিশাল স্বাস্থ্য উপকারিতা
- আমলকির ব্যবহার
- আমলকি অতিরক্ত খাওয়ার অপকারিতা
- আমলকি পরিমাণে নির্দেশিকা
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
- চুলের জন্য টনিক হিসেবে কাজ করে চুলের গোড়া মজবুত করে ও বৃদ্ধি বাড়ায় এবং চুলকে ঘন ও মসৃণ করে।
- চুলের খুশকি কমায় এবং চুলের পাকা সমস্যা প্রতিরোধ করে।
- কোষ্ঠকাঠিন্য ও পাইলেসের সমস্যা দূর করতে সাহায্য করে।
- আধা চূর্ণ সুকনো আমলকি পানিতে ভিজিয়ে খেলে হজম ঠিক রাখে।
- খাবারের সঙ্গে আচার হিসেবে খেলে হজম সুবিধা দেয়।
- সকালে রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবং দাগ কমায়।
- দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের প্রদাহ ও অস্বস্তি কমায়।
- চোখে স্বাস্থ্য রক্ষা করে বয়স সম্পর্কিত ডিজেনারেশন প্রতিরোধে সাহায্য করে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা দ্রুত বৃদ্ধি করে সংক্রমণ ও অসুস্থতা থেকে রক্ষা করে।
- কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমাতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।
- কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বক দৃঢ় ও মসৃণ রাখে।
- হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য রোধ করে।
- লিভারের কার্যকারিতা বাড়ায় ও ক্ষতি প্রতিরোধ করে।
- চুল পড়া কমাতে সাহায্য করে এবং মাথার ত্বক সুস্থ রাখে।
- রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের উপকারী।
- কিডনি স্বাস্থ্য রক্ষা করে ও ক্ষতি কমায়।
- চোখে স্বাস্থ্য রক্ষা করে ক্যারোটিনের মাধ্যমে দৃষ্টি শক্তি উন্নতি করে।
- পেট ভরে রাখে অতিরিক্ত খাবার খাওয়া কমায়।
- প্রদাহ কমাতে সাহায্য করে এবং বাতের মতো প্রধান জনিত ব্যথা উপশম করে।
- মস্তিষ্কের অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে সুরক্ষা দেয় স্মৃতিশক্তি ও জ্ঞানের দক্ষতা বাড়ায়।
- রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
- লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়ায় দাঁত ও নখ সুস্থ রাখে।
- কফ, বমি, অস্বস্তি বোধ দূর করে এবং মানসিক চাপ কমায়
আমলকির পুষ্টিগুণ ও উপাদান
এই ছোট সবুজ ফলটি পুষ্টির এক চমৎকার মিশ্রণ। ১০০ গ্রাম তাজা আমলকিতে প্রায়
২০টি কমলালেবুর সমান ভিটামিন সি থাকে যা এদিকে অসাধারণ পুষ্টির উৎস তে পরিণত
করেছে। জাত ভেদে এর ভিটামিন সি মাত্রা ১৯৩ থেকে ৭২০ মিলিগ্রামের মধ্যে হতে পারে।
এছাড়াও এতে রয়েছে
আরো পড়ুনঃ পানি ফল খাওয়ার উপকারিতা
- কার্বোহাইড্রেটঃ শুষ্ক ওজনে ৭০% পর্যন্ত
- ফাইবারঃ ৭.২-১৬.৫ গ্রাম/১০০ গ্রাম
- প্রোটিনঃ ২-৪.৫ গ্রাম/১০০ গ্রাম
- চর্বিঃ ০.২-০.৬ গ্রাম/১০০ গ্রাম
আরো অতিরিক্তভাবে রয়েছে আমলকিতে আছে ভিটামিন এ, ভিটামিন বি১, ভিটামিন ই,
ক্যালসিয়াম, লৌহ, ফসফরাজ এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট দীর্ঘমেয়াদ
ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
আমলকি ছোট ফল বিশাল স্বাস্থ্য উপকারিতা
আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা উপরে জেনেছি। তবে আমলকি যে একটি ছোট্ট ফল যা বিশাল স্বাস্থ্যের উপকারিতা করে থাকে। আপনি কি জানেন যে একটা ছোট্ট টক স্বাদের ফলও আপনার শরীরের জন্য বিপ্লবী পরিবর্তন আনতে পারে।
আমলকি যা ভারতীয় গুজবেরি নামেও পরিচিতি। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের
স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। রোগ প্রতিরোধ ক্ষমতা
বৃদ্ধি হজম ঠিক রাখা চুল ত্বকের যত্নে সব ক্ষেত্রে আমলকি অসাধারণ ও উপকারিতা
প্রদান করে। আজ থেকে আমরা জানব আমলকির বৃষ্টির স্বাস্থ্য উপকারিতা এবং এটি কিভাবে
দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায়।
উদাহরণ একজন মানুষ অনেকদিন ধরে অসুস্থতা কারনে তার হজম হয় সমস্যা এবং দুর্বল রোগ
প্রতিরোধ ক্ষমতার সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় গ্যাস্ট্রিকে ঠান্ডা কাশি এবং
হজমজনিত সমস্যা আক্রান্ত হতেন। তার অবস্থা দেখে তার ছেলে চিন্তিত হয়ে পড়েন তিনি
নানা ওষুধ ও হোম ডেলি রেমিডে ব্যবহার করেও বাবার সুস্থতা পাননি।
হঠাৎ করে একদিন তিনি তার পরিচিতের কাছ থেকে জানতে পারেন আমলকি খাওয়া শরীরের জন্য
অসাধারণ উপকার। শুরুতে সন্দেহ ছিল তবে তিনি এক চেষ্টার মানে খুঁজে পেতে প্রতিদিন
১টি কাঁচা আমলকি বা আধা কাপ আমলকি জুস খেতে শুরু করলেন। কয়েক সপ্তাহের মধ্যে
ফলাফল লক্ষ্য করলেন তার বাবা শরীর আগের থেকে অনেকটাই ভালো।
আমলকির ব্যবহার
আমলকি খাওয়ার কয়েকটি জনপ্রিয় উপায়। কারণ আমরা যদি পরিমাণ মতন আমলকি খাই
তাহলে আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা রয়েছে তা আমাদের স্বাস্থ্যের মধ্যে বিদ্যমান
হবে। তবে এটা খাওয়ার জন্য কয়েকটা জনপ্রিয় উপায় রয়েছে যেমন-
- খাদ্য সম্পূরক হিসাবে কাঁচা বা রস আকারে খেতে পাওয়া যাবে।
- আয়ুর্বেদিক ওষুধ হিসাবে যা চ্যবনপ্রাশ ও অন্যান্য টনিকের উপাদান।
- রান্নায় ব্যবহার করে যেমন চাটনি আচার রাইতা বা ডালের সঙ্গে।
- জুস ও স্মুদি অন্যান্য ফল বা সবজির সঙ্গে মিশিয়ে পুষ্টিকর পানীয়।
- প্রাকৃতিক প্রতিকার ডায়াবেটিস নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণ ও লিভারের উন্নতি করে।
আমলকি অতিরক্ত খাওয়ার অপকারিতা
আমলকি খাওয়া যেমন স্বাস্থ্যের জন্য আমাদের উপকার রয়েছে তেমন অতিরিক্ত খেলে আর অ
ক্ষতিকর দিক রয়েছে। কারণ অতিরক্ত খাওয়া কোন কিছুই ভালো না। তাই যথাযথ পরিমাণে
খেলে এটি স্বাস্থ্যকর তবে অতিরিক্ত খাওয়া কিছু সমস্যার কারণ হতে পারে
যেমন-
- পেটে অস্বস্তি ব্লোটিং ও ডায়রিয়া।
- ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করার মাত্রা অতিরিক্ত কমে যাওয়া।
- হাইপোটেনশন রোগীদের রক্তচাপ খুব কমে যাওয়া।
- এসিডিটি ও পেট জ্বালাপোড়া করা।
- চুলের শুষ্কতা খুশকি বা চুল পরা।
আমলকি পরিমাণে নির্দেশিকা
আমলকি ব্যবহার করা বিভিন্ন উপায় রয়েছে তবে পরিমাণ এবং নির্মিত ব্যবহারের রোগ
প্রতিরোধের হজম চুল ত্বক এবং অন্যান্য স্বাস্থ্যের উপকারিতা পাওয়ার জন্য
গুরুত্বপূর্ণ। আমলকির ব্যবহার ও পরিমাণে গুলো জানি।
কাঁচা আমলকি বা রসঃ রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির জন্য প্রতিদিন ১টি কাঁচা আমলকি
বা ২০-৩০মি.লি রস খেতে পারেন। সময়কাল হচ্ছে ২-৪ সপ্তাহ নিয়মিত খেলে শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে যদি অ্যাসিডিটি সমস্যা থাকে রথে
সামান্য মধু নিচে খেতে পারবেন।
আমলকির আচার বা মোরব্বাঃ হজমের সমস্যা বা পাইলস এর জন্য খাবারের সঙ্গে ১-২
চা চামচ আচার বা মোরব্বা ব্যবহার করতে পারেন। প্রতিদিন ২-৩ সপ্তাহ নিয়মিত
ব্যবহার করলে হজম প্রক্রিয়া উন্নতি দেখা যায়।
শুকনো আমলকিঃ হজম ও পেটের স্বাস্থ্য ভালো রাখতে ৩-৫ সুকনো আমলকি রাতে বা ভরে এক গ্লাস পানি দুধে ভিজিয়ে খাওয়া যেতে পারে।২-৩ সপ্তাহ ধরে ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য ও বদহজম কমাতে সাহায্য করে।
আরো পড়ুনঃ কলার মোচা খাওয়ার ১০টি উপকারিতা
আমলকির গুঁড়োঃ ত্বক ও দাগ দূর করার জন্য ১ চা চামচ আমলকির গুঁড়ো+ ১ চা
চামচ মধু খালি পেটে সকালে খেতে পারেন। ২-৩ ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি
লক্ষ্য করা যায়।
চোখের স্বাস্থ্যঃ দৃষ্টিশক্তি উন্নতি করার জন্য ১০-১৫ মি.লি আমলকি রস
দিনে ১ বার প্রায় ২-৪ সপ্তাহ নিয়মিত খেলে চোখের স্বাস্থ্য উন্নতি হয়।
চুল ও মাথার ত্বকঃ চুল পরা কমানো ও খুশকি প্রতিরোধে ১-২ চামচ আমলকির
গুঁড়ো বা রস হালকা পানি কোকোনাট অয়েল এর সঙ্গে মাথার ত্বকে মাসে ২-৩ বার
ব্যবহার করতে পারেন। ১-২ মাস চুলের স্বাস্থ্য দৃঢ় হয়।
ডায়াবেটিসঃ রক্তে সুগার নিয়ন্ত্রণ জন্য ১০-১৫মি.লি আমলকি রস খাবারের
আগে বা পরে দিনে একবার। নিয়মিত ২-৪ সপ্তাহ খেলে ব্লাড সুগারের লেভেল স্টেবল
থাকতে পারে। তবে ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার
করবেন।
কফ ও সর্দিঃ শ্বাসনালী সুস্থ রাখতে ১ চা চামচ আমলকির গুড়া গরম পানি দিয়ে ২-৩ বার খেতে পারেন। সপ্তাহে ১-২ বার বা ২-৩ সপ্তাহ ধরে।
ওজন কমানোঃ চর্বি কমাতে ও ক্ষুদা নিয়ন্ত্রণের জন্য ১০-১৫ মি.লি আমলকি রস খালি পেটে সকালে। ৩-৪ ক্ষুধা পরিবর্তন লক্ষ্য করা যায়
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ আমলকির ট্যাবলেট খাওয়ার উপকারিতা?
উত্তরঃ আমলকির ট্যাবলেট খেলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি পূরণ হয় এবং রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ে এর জন্য হজম শক্তি ও ত্বকের স্বাস্থ্য উন্নতি হয়।
প্রশ্নঃ আমলা কারা খেতে পারবেনা?
উত্তরঃ যদি আপনার এসিডিটি, গ্যাস্ট্রিক বা লো ব্লাড প্রেসার এর সমস্যা থাকে
তাহলে আমলকি খাওয়া থেকে বিরত থাকা উচিত। এছাড়া গর্ভবতী মহিলা ও ছোট বাচ্চারা
বেশি খাওয়া এড়িয়ে চলবে।
প্রশ্নঃ আমলকি খাওয়া কি লিভারের জন্য ভালো?
উত্তরঃ হ্যাঁ, নিয়মিত পরিমাণে আমলকি খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে।
কারণ এতে এন্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারের ডিটক্সে সাহায্য করে। তবে অতিরিক্ত
খাওয়া লিভারের জন্য ক্ষতিকর হতে পারে।
উপসংহার আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা এবং অপকারিতা
আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য একটি ছোট কিন্তু শক্তিশালী উপহার। প্রতিদিন পরিমাণ তো পরিমাণে খেলে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা ত্বক চুল চোখ ও হজমে স্বাস্থ্যের উন্নতি ঘটায়। দৈনন্দন খাদ্য তালিকায় ১-২ টা আমলকি রস আচার বা মোরব্বা আকারে অন্তর্ভুক্ত করা আপনাকে দিতে পারে চমৎকার উপকারিতা।
ছোট এই টক আপনার দেহে কে সত্যি বিস্ময়কর উপহার দিতে পারে। এখনি শুরু করুন
প্রতিদিন একটি আমলকি খাওয়া আর তার স্বাস্থ্যের উপকারিতা উপভোগ করুন। তাই আসুন
আমলকি খাওয়ার ২৩টি উপকারিতা যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই কার্যকর। তাই আজ
থেকে খাওয়া শুরু করি ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url