নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
নতুন ব্যবসার আইডিয়া কম টাকায় কিভাবে করা যায় সেটা জানবো।আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে খুব সহজে কম টাকায় ব্যবসা করা সম্ভব।এর জন্য চায় সঠিক পরিকল্পনা এবং ধৈর্য।নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করার সুযোগ আগের সময়ের তুলনায় অনেক বেশি বেড়েছে।
প্রযুক্তি উন্নয়ন, সোশ্যাল মিডিয়া বিস্তার এবং অনলাইন কেনাকাটার জনপ্রিয়তা বাড়ার ফলে কম পুঁজিতে ব্যবসা শুরু করা এখন অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে যারা চাকরির পাশাপাশি অতিরক্ত আয় করতে চান অথবা ঘরে বসে নিজের কিছু শুরু করতে চান তাদের জন্য ছোট পুঁজির ব্যবসা একটি দারুণ সুযোগ।আর্টিকেল এর মাধ্যমে জানবো কিভাবে নতুন ব্যবসার আইডিয়া নেওয়া যায় এবং কম টাকায় শুরু করা যায়।
পেজ সূচিপত্রঃ নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
- নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
- অনলাইন ও ডিজিটাল ব্যবসা কম টাকায়
- উৎপাদন ও খাদ্য ব্যবসা মাঝারি পুঁজি
- সেবাধর্মী ব্যবসা অভিজ্ঞতা ভিত্তিক
- ব্যবসার শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু টিপস
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্য নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
২০২৬ সালে বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের জন্য কম টাকাতে লাভজনক অনেক ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে অনলাইন নির্ভর ব্যবসা গুলোর চাহিদা দ্রুত বাড়ছে। বর্তমানে ই-কমার্স বা এফ কমার্স অনলাইন শপ কন্টেন তৈরি সোশ্যাল মিডিয়া পরিচালনা ডিজিটাল মার্কেটিং এবং ঘরে তৈরি খাবারের ব্যবসা নতুনদের জন্য বেশ জনপ্রিয় ও লাভজনক।
পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন অনলাইন টিউটোরিয়াল এবং ড্রপ শিপিং এর মত সেবা ভিত্তিক কাজগুলো ঘরে বসে শুরু করা যায় এবং এগুলো চাহিদা দিন দিন বাড়ছে।
এখন আমরা নিচে আলোচনা করব নতুন ব্যবসার আইডিয়া গুলো এবং কম টাকাতে যেন করা যায়।কম টাকায় শুরু করা যায় এমন ব্যবসা গুলো সাধারণত ৩ ভাগে ভাগ করা যায় যেমন-
- অনলাইন ও ডিজিটাল ব্যবসা
- উৎপাদন ও খাদ্য ব্যবসা
- সেবাধর্মীয় ব্যবসা
নিচে প্রত্যেকটি বিভাগের বিস্তারিত আলোচনা করা হলো
অনলাইন ও ডিজিটাল ব্যবসা কম টাকায়
অনলাইন ও ডিজিটাল ব্যবসা বর্তমানে এ ব্যবসাগুলোর প্রচুর চাহিদা। এর চাহিদা আরো বাড়বে। কারণ মানুষ এখন কেনাকাটা থেকে শুরু করে সব কাজ অনলাইনে করার চেষ্টা করছে। অনলাইন ও ডিজিটাল ব্যবসা গুলো কম টাকা করা যায় তা হল।
ই-কমার্স ব্যবসাঃ নির্দিষ্ট একটি পণ্য নির্বাচন করে ফেসবুক বা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যায়। ই-কমার্স ব্যবসা পণ্য বিক্রি করতে পারা যায় তা হল-
- পোশাক
- কসমেটিক
- গিফট আইটেম
- অর্গানিক ফুড
- শিশুদের পণ্য
কেন এই ব্যবসা লাভজনকঃ এ ব্যবসা করলে বাড়তি খরচ হয় না। এ ব্যবসা খুব সহজে
করা যায় যেমন
- দোকান ভাড়া লাগে না
- ঘরে বসে পরিচালনা করা যায়
- দ্রুত বিক্রি বাড়ানো যায়
ড্রপ শিপিং ব্যবসাঃ মালামাল মজুদ না রেখে সাপ্লায়ার পণ্য বিক্রি করা যায়। এর বিশেষ সুবিধা রয়েছে কম পুঁজি লাগে, ঝুঁকি কম, স্ট্রোক ব্যবস্থাপনা নেই।
আরো পড়ুনঃ
ঘরে বসে কসমেটিক ব্যবসা
কনটেন্ট ক্রিয়েশন ও ফ্রিল্যান্সিংঃ গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট লেখা বা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির মতো সেবা প্রদান করে আয় করা সম্ভব।
ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টঃ ছোট ব্যবসার facebook বা instagram পেজ পরিচালনা বিজ্ঞাপন চালানো এবং অনলাইন উপস্থিত বাড়ানোর কাজ করে আয় করা যায়।
উৎপাদন ও খাদ্য ব্যবসা মাঝারি পুঁজি
নতুন ব্যবসার আইডিয়া মধ্যে আরেকটি হচ্ছে উৎপাদন ও খাদ্য ব্যবসা করা। এর খরচ খুব
একটা বেশি হয় না তবে মাঝারি পুঁজির দিও এ ব্যবসা শুরু করা যায়। তবে এ ব্যবসা
শুরু করার জন্য কিছু ভাগ রয়েছে। যা কাজে লাগে আপনি খুব সহজে একজন নতুন উদ্যোক্তা
ব্যবসার জন্য পদক্ষেপ নিতে পারবে। আপনি যদি একজন সফল উদ্যোক্তা হতে চান
তাহলে মাঝারি পুঁজি সাহায্যে এ ব্যবসা গুলোর মধ্যে একটা বেছে নিতে পারবেন।
অনলাইন বেকারি বা হোম মেড ফুডঃ ঘরে তৈরি খাবারের জনপ্রিয়তা এখন অনেক বেশি। মানুষ
স্বাস্থ্যসম্মত এবং ঘরোয়া খাবার পছন্দ করছে। অনেকে কেক, পিঠা, ফ্রোজেন ফুড,
ঘরোয়া রান্না বা স্ন্যাকস তৈরি করে অনলাইন বিক্রি করতে পারেন। এ ব্যবসা শুরু
করতে খুব বেশি পুঁজি লাগে না। নিজের রান্না দক্ষতা থাকলে সহজে শুরু করা যায়
শুরুতে পরিচিতদের মাধ্যমে অর্ডার নিয়ে ধীরে ধীরে ব্যবসা বাড়ানো যায়।
প্যাকেটজাত পণ্যের উৎপাদনঃ মসলা, আচার, চানাচুর, পাপড়, খাবার সুকনো খাবার
ইত্যাদি প্যাকেটজাত পণ্য তৈরি করে ব্র্যান্ডিং করলে ভালো লাভ করা যায়।এ ধরনের
পণ্যের চাহিদা সব সময় থাকে এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে বিক্রি করা যায়।
নিজস্ব ব্যান্ড তৈরি করে সুন্দর প্যাকেজিং করলে গ্রাহকের কাছে বিশ্বাসযোগ্যতা
বাড়ে এবং বিক্রি দ্রুত বৃদ্ধি পায়।
হস্তশিল্প বা কুটির শিল্পঃ হাতের তৈরি পণ্যের চাহিদা বর্তমানে অনেক বেশি। আপনি মোমবাতি সাবান ব্যাগ ডেকোরেশন আইটেম শিশুদের খেলনা ইত্যাদি তৈরি করে বিক্রি করতে পারেন। বিশেষ করে উপহার সামগ্রী হিসেবে এসব পণ্য জনপ্রিয়। ঘরে বসে করা যায় এ ব্যবসা পরিবারের সদস্যদের নিয়ে শুরু করা সম্ভব।
সেবাধর্মী ব্যবসা অভিজ্ঞতা ভিত্তিক
নতুন ব্যবসা আইডিয়া মধ্যে আরেকটি ব্যবস্থা হচ্ছে সেবা ধর্মীয় ব্যবসা। আপনার যদি
এ ব্যবসার প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজে ঘরে বসে চাকরির পাশাপাশি করতে
পারবেন। বা একজন বেকারের পক্ষে সম্ভব যদি সে লেখাপড়া জানে। এ ব্যবসা গুলো খুবই
জনপ্রিয় যদি সঠিক পরিকল্পনা নিয়ে করা যায়।
অনলাইন টিউটরিং বা র্কোসঃ আপনি যদি কোন বিষয়ে দক্ষ হন তাহলে অনলাইন
ক্লাস নিতে পারবেন। বর্তমানে স্কুলের বিষয়ে ছাড়াও ইংরেজি, আইটি, ডিজিটাল
মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বিষয় অনলাইনে কোসের চাহিদা অনেক
বেশি। এ ব্যবসা শুরু করতে কম টাকা লাগে। খরচ একটা খুব বেশি হয় না। শুধু একটি
মোবাইল বা ল্যাপটপ এবং ইন্টারনেট থাকলে শুরু করা যায়।
পেশাদার পরামর্শকঃ আপনার যদি ব্যবসা, আইটি, মার্কেটিং বা অন্য কোন বিষয়ে
অভিজ্ঞতা থাকে তাহলে পরামর্শক হিসেবে কাজ করতে পারেন। অনেক নতুন উদ্যোক্তা ব্যবসা
শুরু করার আগে গাইডলাইন চাই। আপনি তাদের পরিকল্পনা তৈরি, মার্কেটিং কৌশল ব্যবসা
পরিচালনা সম্পর্কে পরামর্শ দিয়ে আয় করতে পারেন।
রান্না শিখানোর ক্লাসঃ বর্তমানে রান্নার শিখার প্রতি ছেলে মেয়ে উভয়ের
আগ্রহ বাড়ছে। কারণ অনলাইন অফলাইন দুইভাবে বিভিন্ন ধরনের খাবারের আইটেম বিক্রি
করেও ব্যবসা করা যায় এবং লাভবান হওয়া যায়। তাই বর্তমানের রান্না শেখার জন্য
ক্লাস হয়। আপনার যদি রান্না অভিজ্ঞতা থাকে তাহলে আপনি তা শেখানোর মাধ্যমে আয়
করতে পারবেন।
আরো পড়ুনঃ
এড দেখে টাকা আয় করা
বিউটি পার্লার ট্রেনিং ক্লাসঃ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা
হচ্ছে বিউটি পার্লার। আপনার যদি অভিজ্ঞতা থাকে বিউটি পার্লার সম্পর্কে
তাহলে আপনি একজন ট্রেনার হিসেবে আয় করতে পারবেন।
শিশুদের আঁকা শেখানোর ক্লাসঃ বর্তমানে মানুষ এখন ড্রয়িং ক্লাসের
প্রতিও আগ্রহে। আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এর মাধ্যমে ব্যবসা শুরু করতে
পারবেন।
অন্যান্য ব্যবসাঃ এছাড়াও আরো অনেক ধরনের ব্যবসাও রয়েছে অভিজ্ঞতা
ভিত্তিক। নতুন উদ্যোক্তাদের জন্য অনেকটাই সাহায্য করবে। যেমন ব্লগিং, হোম
টিউশন, ফিটনেস ট্রেনার, হ্যাট মেড প্রোডাক্ট ইত্যাদি।
ব্যবসার শুরু করার আগে গুরুত্বপূর্ণ কিছু টিপস
নতুন ব্যবসা আইডিয়া সম্পর্কে জানলাম। এবং এখানকার ভেতর থেকে একটা ব্যবসার
জন্য নিতে পারব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ব্যবসা তো শুরু করব কিন্তু তার জন্য কি
প্রয়োজন। আমি কি পারব এরকম নানা ধরনের প্রশ্ন আছে মনের ভিতরে। তাই ব্যবসা শুরু
করার আগে গুরুত্বপূর্ণ কিছু টিপ দেওয়া হলো।
- নিজের দক্ষতা অনুযায়ী ব্যবসা বেছে নিতে হবে।
- কম পুঁজি দিয়ে শুরু করতে হবে।
- সোশ্যাল মিডিয়ার ব্যবহার সম্পর্কে জানতে হবে।
- ব্যবসা শুরু করার আগে বাজার গবেষণা করা জরুরী ক।
- সঠিক পরিকল্পনা ধৈর্য ধরে কাজ করতে হবে।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ১ লাখ টাকার মধ্যে কোন কোন ব্যবসা করা যায়?
উত্তরঃ এক লাখ টাকায় অনলাইন পোশাক, ফাস্টফুড, কসমেটিক বা মোবাইল এক্সেসরিজ
ব্যবসা শুরু করা যায়। এছাড়া হোম বেকারি বা ছোট মোদির দোকানে লাভজনক হতে
পারে।
প্রশ্নঃ ভালো ব্যবসার আইডিয়া কি?
উত্তরঃ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন হোম টিউশন অনলাইন কোর্স হাতের
তৈরি প্রোডাক্ট সব ছোট খরচ শুরু করা যায়।
প্রশ্নঃ কোন ধরনের ব্যবসা লাভজনক?
উত্তরঃ ডিজিটাল সার্ভিস এবং স্কেল ভিত্তিক ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক। কারণ
খরচ কম এবং চাহিদা সর্বদা বেশি।
লেখকের মন্তব্য নতুন ব্যবসার আইডিয়া কম টাকায়
কম টাকাতে ব্যবসা শুরু করার এখন আগের চেয়ে অনেক সহজ। অনলাইন ব্যবসা, সেবা
ভিত্তিক কাজ এবং ঘরে তৈরি পণ্য বিক্রির মাধ্যমে নতুন উদ্যোক্তারা ভালো আয় করতে
পারেন। সঠিক পরিকল্পনা বাজার গবেষণা এবং ধৈর্যের মাধ্যমে ছোট পুঁজির ব্যবসা ও বড়
আকার ধারণ করতে পারে। আপনি যদি এখন একটা ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার দক্ষতা
অনুযায়ী উপরে যে কোন একটি ব্যবস্থা নির্বাচন করুন এবং ছোট পরিসরে শুরু করুন।
নিয়মিত কাজ করলে ভবিষ্যতে বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে। তাই আসুন নতুন
ব্যবসার আইডিয়া নিয়ে কম টাকায় শুরু করি এবং নিজের সাফল্যতা অর্জন করি
ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url