উচুন্টি গাছের ৭টি উপকারিতা ও অপকারিতা
উচুন্টি গাছের ৭টি উপকারিতা গুলো কি আমরা অনেকেই জানিনা।বাংলাদেশ গ্রামাঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভেষজ গাছপালা বহু বছর ধরে ঘরোয়া চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে।তেমনি একটা পরিচিত উদ্ভিদ হল উচুন্টি গাছ।যদিও অনেকে এর নাম জানে না।
কিন্তু গ্রামগঞ্জে গাছটি বিভিন্ন রোগের নিরাময় ব্যবহার হয়।বর্তমানে মানুষ প্রাকৃতিক চিকিৎসার দিকে বেশি ঝুঁকেছে।তাই উচুন্টি গাছের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা খুবই প্রয়োজন। জানবো উচুন্টি গাছের অতিরিক্ত খেলে স্বাস্থ্যের কি ক্ষতি হয় চলুন তা নিচে জানি।
পেজ সূচিপত্রঃ উচুন্টি গাছের ৭টি উপকারিতা ও অপকারিতা
- উচুন্টি গাছের ৭টি উপকারিতা সম্পর্কে
- উচুন্টি গাছের পরিচিতি
- উচুন্টি গাছের অপকারিতা
- উচুন্টি গাছ খাওয়ার সঠিক নিয়ম
- সচেতনতা ও ডাক্তারের পরামর্শ
- FAQ: প্রশ্ন ও উত্তর
- শেষ কথা উচুন্টি গাছের ৭টি উপকারিতা ও অপকারিতা
উচুন্টি গাছের ৭টি উপকারিতা সম্পর্কে
পৃথিবীতে এমন অনেক গাছ আছে যেগুলো আগাছা হিসেবে জন্মায়। যেগুলোকে আমরা আগাছা বলে ফেলে দিই। কিন্তু এর ভিতর এমন কিছু গাছ আছে যেগুলো ভেষজ উপাদান। ওষুধের হাসি হিসেবে বিশেষ কাজে লাগে। কিন্তু এই গাছগুলো সম্পর্কে আমরা বা কত জানি। কিন্তু পৃথিবীতে আল্লাহতালা এমন কিছু গাছ সৃষ্টি করেছে যেগুলো ঔষধি হিসেবে বহুত গুণ রয়েছে। সেরকম একটি ওষুধের গাছের নাম হচ্ছে উচুন্টি গাছ।উচুন্টি গাছ খেলে আমাদের স্বাস্থ্যের এবং শরীরের উপকার রয়েছে।
আমাদের গ্রামের বাড়ির আশেপাশে অনেক রকম গাছপালা নিজে নিজেই জন্মায়। সেগুলোর মধ্যে এমন কিছু গাছ আছে যেগুলো আমরা ছোটবেলা থেকে দেখে আসছি কিন্তু ঠিক মতন চিনে উঠেনি।উচুন্টি গাছ তেমনি একটি গাছ। দাদী-নানীরা আগে ছোটখাটো অসুখ হলে এ গাছের পাতা বেটে খাওয়াতেন বা লাগিয়ে দিতেন। এখনকার দিনে ডাক্তার ওষুধের ভিড়ে এ গাছগুলো হারিয়ে গিয়েছে। কিন্তু এখনো অনেক গ্রামে উচুন্টি গাছকে ভরসা করে মানুষ। তাই উচুন্টি গাছের ৭টি উপকারিতা এবং অপকারিতা দুটোই জানার দরকার। আসুন তাহলে নিচে জানি।
আরো পড়ুনঃ
যৌবন ধরে রাখতে থানকুনি পাতার ব্যবহার
- ঘা নিরাময়ঃ গ্রামে যারা মাঠে ঘাটে কাজ করে তাদের হাত পায়ের কাটা ছেঁড়া লাগা নতুন কিছু না। আগে তো সাথে সাথে ফার্মেসি বা ডাক্তার পাওয়া যেত না। তখন বাড়ির বড়রা বলতেন ওই যে বাসের ঝোপে উচুন্টি গাছ আছে পাতা নিয়ে আয়। সেই পাতা ভালো করে ধুয়ে বেটে ঘা এর জায়গায় লাগিয়ে দেওয়া হতো। এতে জ্বালা একটু কমে আর ছোটখাটো ঘা দ্রুত শুকিয়ে যায়। উচুন্টি গাছ দেখতে খুব সাধারন। কিন্তু গ্রামের মানুষ এটাকে অবহেলা করে না। ফোড়া উঠলে বা হাটু ছিলে গেলে পাতার পেস্ট লাগানো এখনও অনেক এলাকায় চলে এই পদ্ধতি।
- তবে আগের মতো অন্ধভাবে নয় এখন মানুষ একটু সচেতন হয়েছে। পাতা ব্যবহারের আগে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ঘা যদি গভীর হয় তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। বর্তমান সময়ে যখন মানুষ আবার প্রাকৃতিক জিনিসের দিকে ঝুঁকছে তখন উচুন্টি গাছের মত ভেষজ উদ্ভিদকে নতুন করে চেনা নেয়ার দরকার। ছোটখাটো সমস্যা এটি সহায় হতে পারে তবে বুঝে শুনে ব্যবহার করাই ভালো। আমাদের চারপাশে এর সাধারণ গাছটাই হয়তো অনেক সময় কাজে লাগতে পারে শুধু সঠিক ধারণা থাকা চাই।
- জ্বর কমানোঃ আগে গ্রামের লোকেরা জ্বর হলে ঘাবড়ে যেত না। উচুন্টি গাছের পাতা রস করে খাওয়ালে জ্বর কমে যেত। এদের শরীরের গরম ভাব কিছুটা কমে আর দুর্বলতা কম লাগে। বিশেষ করে সর্দি-কাশির সাথে হালকা জ্বর হলে গ্রামের মানুষ এখনো এ পদ্ধতি মনে রাখে। তবে এখন সময় বদলাচ্ছে আমরা জানি সব জ্বর একই রকম নয়। ভাইরাল বা টাইফয়েড এর মত জ্বর হলে শুধু গাছের ওপর ভরসা করে চলবে না।উচুন্টি গাছের পাতা ছোটখাটো বা হালকা জ্বর সহায় হতে পারে কিন্তু জ্বর বেশি হলে বা কয়েক দিন ধরে থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী। গাছ আছে তবে জ্ঞান নিয়ে ব্যবহার করাই ভালো।
- রক্তপাত বন্ধ করাঃ উচুন্টি গাছের ৭টি উপকারিতা এর মধ্যে হল রক্তপাত বন্ধ করা।উচুন্টি গাছের পাতা ছোট খাটো কাটা ছেঁড়ায় রক্তপাত কমাতে সাহায্য করে। তাজা পাতা ভালো করে ধুয়ে বেটে ঘা এর ওপর লাগালে পাতার রস ঘায়ের মুখে ঢেকে দেয়। এতে এক ধরনের প্রাকৃতিক কষ থাকে যা ত্বকে সামান্য সংকুচিত করে রক্ত বের হওয়া কমাতে সহায়তা করে। একই সাথে জীবাণু ঢোকা কিছুটা কমাতে সাহায্য করতে পারে। তবে কাঁটা যদি গভীর হয় বা রক্তপাত বেশি পরে তাহলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া জরুরী।
- চর্মরোগ ও কুষ্ঠ রোগঃউচুন্টি গাছ ছোট হলো ত্বকের জন্য অনেক উপকারী। এর পাতা রস হালকা চুলকানি ফুসকুড়ি বা খত জায়গায় লাগালে জ্বালা কমে এবং ত্বককে নরম রাখে। ছোটখাটো দাগ বা কাটা স্থানে উচুন্টি গাছের পাতা বাটা লাগালে দ্রুত শুকাতে সাহায্য করে এবং জীবাণু ক্ষতস্থানে ঢুকতে না পারে সেজন্য সাহায্য করে। কুষ্ঠ রোগের প্রাথমিক দাগও পাতার রস ব্যবহার করলে ত্বক শান্ত থাকে আদ্রতা বজায় থাকে এবং সংক্রমন কম হতে পারে। তবে গুরুতর বা বেশি ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেয়া জরুরি। তাই উচুন্টি গাছ প্রাথমিক সহ তা ও ত্বকের আরামের জন্য ব্যবহার করা যায়।
- ডায়রিয়া নিরাময়ঃ উচুন্টি গাছের ৭টি উপকারিতা এর আরেকটা অন্যতম হলো ডায়রিয়া নিরাময়। ডায়রিয়া হলে মানুষের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। ডায়রিয়া নিরাময়ের জন্য উচুন্টি গাছের পাতার রস খেলে দ্রুত এর সমাধান পাওয়া যায়।উচুন্টি গাছের পাতার করস বা হালকা বেটে খেলে পেট শান্ত থাকে এবং হজমে সহায়তা করে। তাইউচুন্টি গাছ মূলত প্রাথমিক সহায়তা এবং পেটের আরামের জন্য ব্যবহার করা হয়।
- ব্যাথানাশক নিরাময়ঃ হালকা ব্যথা বা পেশির ব্যথা হলে উচুন্টি গাছের পাতা কাজে লাগাতে পারে। পাতা বেটে ঘা এর ওপর বা ব্যথার জায়গায় আলতো করে লাগালে ত্বক ঠান্ডা লাগে এবং ব্যথা কিছুটা কমে। গ্রামে অনেক ছোটখাটো পেশির ব্যথা বা গোড়ালির জ্বালা দূর করতে এই পাতা ব্যবহার করনে। তবে যদি ব্যথা বেশি বা দীর্ঘস্থায় তবে গাছের ওপর ভরসা না করে ডাক্তার দেখানো দরকার।উচুন্টি গাছ মূলত ছোটখাটো ব্যথা কমাতে এবং প্রাথমিক আরাম দেয়ার জন্য ব্যবহার করা যায়।
- গ্যাস্ট্রিক সমস্যাঃ বর্তমানে অনেক মানুষ অতিরিক্ত অ্যাসিড অম্লতা বা গ্যাস্ট্রিক এর সমস্যায় ভুগছে। এ অবস্থায় উচুন্টি গাছের পাতার রস প্রাকৃতিকভাবে পেট শান্ত করতে সাহায্য করে। পাতার রস হালকা করে খেলে অতিরিক্ত অ্যাসিড কমে এবং সহজে হজমে কাজ করে। দিনে একবার দুই চা চামচ রস খাবারের আগে বা খালি পেটে খাওয়া যেতে পারে।
উচুন্টি গাছের পরিচিতি
উচুন্টি গাছ এর বৈজ্ঞানিক নাম Costus speciosus। একটি মাঝারে আকারে উদ্ভিদ যা মূলত উষ্ণমণ্ডলীয় ও উপ উষ্ণমণ্ডলীয় অঞ্চলে জন্মায়। এর উৎপত্তি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে। বিশেষ করে ভারত বাংলাদেশ শ্রীলংকা এবং থাইল্যান্ডে। গাছটি সাধারণত নদীর তীরে আদ্র জমিতে এবং খোলা জায়গায় স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। আবার অনেক সময় দেখা যায় বাড়ির আঙিনায়, বাস ঝাড়ে খালের ধারে কিংবা পতিত জমিতে নিজের মত করে গজিয়ে ওঠে। পাতাগুলো নরম আর সবুজ। গাছটা দেখতে খুবই সাধারণ। তবে গাছটা ছোট হলো কাজ বড়।উচুন্টি গাছের পাতা, শিকড় ও ফুলের বিভিন্ন অংশ চিকিৎসা মূলক গুণ রয়েছে যা বহু প্রাচীনকাল থেকে প্রাথমিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। এটি সহজে পাওয়া যায় এবং খুব বেশি যত্নের প্রয়োজন হয় না।
উচুন্টি গাছের অপকারিতা
উচুন্টি গাছের উপকারিতা গুলো জানতে এখানে ক্লিক করুন।আমরা উপরে উচুন্টি গাছের ৭টি উপকারিতা সম্পর্কে জানেছি।যদিও উচুন্টি গাছের অনেক উপকার আছে। তবে অতিরিক্ত ব্যবহারে ক্ষতির কারণ হতে পারে।উচুন্টি গাছের পাতা রস বা পাতা বেশি খেলে পেট খারাপ বমি বা ডায়রিয়ার মত সমস্যা হতে পারে। গর্ভবতী নারীরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। কারো কারো ত্বকে এলার্জি হতে পারে তাই আগে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। শিশুদের ক্ষেত্রে খুব সাবধানে ব্যবহার করা উচিত। এই গাছ ব্যবহারের আগে পরিমাণ মেনে এবং প্রয়োজন এর মত ব্যবহার করা উচিত। গুড়তড় বা দীর্ঘস্থায়ী সমস্যা হলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী।
উচুন্টি গাছ খাওয়ার সঠিক নিয়ম
উচুন্টি গাছের পাতা বা রস খাওয়ার আগে ভালো করে ধুতে হবে। খুব বেশি একবারে খাওয়া উচিত নয়। দিনে একবার দুই চা চামচ খাবারের আগে বা খালি পেটে খাওয়া ভালো। ক্ষতস্থলে ব্যবহার করলে পরিষ্কার পাতা রস বা পাতা বেটে কেটে যাওয়া স্থান পেতে ঢেকে আলতো করে লাগাতে হবে। এতে ছোটখাটো কাটা বা দাগ দ্রুত শুকাতে সাহায্য করে এবং জীবাণু থেকে ত্বককে রক্ষা করে। গর্ভবতী বা দীর্ঘমেয়াদি অসুস্থ হলে আগে ডাক্তারের পরামর্শ নেয়াই ভালো।উচুন্টি গাছের ৭টি উপকারিতা পেতে হলে অবশ্যই এই গাছের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক নিয়ম ও পরিমাণ মতো ব্যবহার করলে ফলাফল দ্রুত পাওয়া যায়।
সচেতনতা ও ডাক্তারের পরামর্শ
উচুন্টি গাছে উপকার অনেক রয়েছে। তবে কিছু ক্ষেত্রে অবশ্যই আমাদের সচেতনতা ও ডাক্তারের পরামর্শ প্রয়োজন রয়েছে।উচুন্টি গাছ অনেক সমস্যায় প্রাথমিক সহায়তা দিতে পারে তবে এটি সব সময় চিকিৎসার বিকল্প নয়। ছোটখাটো চর্মরোগ, কাটা ছেঁড়া বা হালকা গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কিন্তু গুরুতর দীর্ঘমেয়াদি বা সংক্রামক সমস্যার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই নিরাপদ। গাছ ব্যবহার করার আগে পরিমাণ মেনে এবং পরিষ্কারভাবে ব্যবহার করা জরুরী। সচেতনতা থাকলে উপকার পাবার সম্ভাবনা বেশি হয় এবং ঝুঁকি কম থাকে। তাইউচুন্টি গাছের ৭টি উপকারিতা এর পাশাপাশি স্বাস্থ্যের যে উপকারিতা রয়েছে তা সহজে পাওয়া।
আরো পড়ুনঃ
সকালে নাস্তায় স্বাস্থ্যকর খাবার
FAQ: প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ গুরুতর বা দীর্ঘমেয়াদী সমস্যায় উচুন্টি গাছ ব্যবহারের আগে কি করা উচিত?
উত্তরঃগুরুতর বা দীর্ঘমেয়াদী সমস্যায় উচুন্টি গাছ ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। এতে ঝুঁকি কমে এবং সঠিক চিকিৎসার নিশ্চিত হয়।
প্রশ্নঃউচুন্টি গাছ খাওয়ার সঠিক নিয়ম কি?
উত্তরঃ উচুন্টি গাছের পাতা বা রস পরিষ্কার করে ধীরে ধীরে খাওয়া উচিত অল্প অল্প পরিমাণে দিনে একবার দুইবার। গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে প্রথমে ডাক্তারের পরামর্শ নেয়াই ভালো।
প্রশ্নঃ উচুন্টি গাছের প্রধান উপকারিতা কি কি?
উত্তরঃউচুন্টি গাছ মূলত চর্মরোগ,কুষ্ঠ রোগ, গ্যাস্ট্রিক, ডায়রিয়া হালকা ব্যথা বা ক্ষত জন্য ব্যবহার করা হয়। এর পাশাপাশি ছোটখাট ফোঁড়া একজিমা চুলকানি পেশির চাপ বা অল্প শ্রেণী পেট সমস্যা নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে সহায়তা করতে পারে।
শেষ কথা উচুন্টি গাছের ৭টি উপকারিতা ও অপকারিতা
উচুন্টি গাছ আমাদের গ্রামের পরিচিত এক ভেষজ উদ্ভিদ। ছোটখাটো অসুখে এটি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে। তবে শুধু লোকের মুখে শোনা কথার উপর ভরসা করে বড় কোন রোগের চিকিৎসা করা ঠিক নয়। সচেতন তোর পরীক্ষা কখন এবংপরিমাণ ভাবে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। প্রকৃতি আমাদের অনেক কিছু দেয় কিন্তু সেটাকে সঠিকভাবে ব্যবহার করাটাই আসল বিষয়। তাই আমাদের সকলের উচিত প্রাকৃতিক যে ওষুধই গাছগুলো রয়েছে সেগুলোর ব্যবহার সঠিকভাবে নিয়ে আমাদের স্বাস্থ্যের যে উপকার গুলো হবে তার জন্য সঠিক পদ্ধতিতে ব্যবহার করলে ফলাফল দ্রুত পাওয়া যাবে।উচুন্টি গাছের ৭টি উপকারিতা এর পাশাপাশি অতিরিক্ত খেলে যে সমস্যা হবে তা থেকে দূরে থাকা সকলের জন্য বুদ্ধিমানের কাজ ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url