প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার আমাদের সকলের উচিত। সুস্থ থাকতে কে না চায়। সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। তার মধ্যে একটি হচ্ছে প্রতিদিন ব্যায়াম। কিন্তু আমরা তা পারি না ব্যস্ততার কারণে। যার কারণে মানুষ এখন প্রায় অসুস্থ থাকে।
কিন্তু সময় বের করে আমরা যদি প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম বা শরীরের এক্সারসাইজ করি তাহলে আমাদের স্বাস্থ্যের উপকার হবে। তাই আসুন শরীরকে ফিট ও স্বাস্থ্য ভালো রাখতে ব্যস্ততার মাঝেও সময় বের করে প্রতিদিন কমপক্ষে ১৫-৩০ মিনিট ব্যায়াম করার অভ্যাস তৈরি করে। এ আর্টিকেলের নিচে জানবো প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায় সম্পর্কে।
পেজ সূচিপত্রঃ প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
- প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
- সকালে হাটা বা হালকা জগিং
- স্কোয়াট ও লাঞ্জ
- প্ল্যাঙ্ক ও কোর এক্সারসাইজ
- হালকা যোগাসন ও স্ট্রেচিং
- হোম কার্ডিও বা জাম্পিং জ্যাক
- প্রতিদিন ৩০ মিনিট ব্যায়ামের সুবিধা
- প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যের প্রয়োজন আর স্বাস্থ্য কে ভালো রাখা আমাদের
কর্তব্য। স্বাস্থ্য ভালো রাখতে হলে অবশ্যই আমাদের স্বাস্থ্যকর খাবার এর পাশাপাশি
যত্ন ও ব্যায়াম করা প্রয়োজন। কিন্তু বর্তমানে মানুষ সে সুযোগটা পাচ্ছে কই
সারাদিন কাজ। আর বাজারে খোলা খাবার আর সেই সাথে ফাস্টফুড মিষ্টি জাতীয় খাবার।
যার কারনে আমাদের স্বাস্থ্যের উন্নতির বদলে ক্ষতি হচ্ছে বেশি।
তাই শরীর সুস্থ রাখতে এবং মানসিকভাবে সতেজ থাকার জন্য নিয়মিত ব্যায়াম
অপরিহার্য। তবে অনেকের মনে হয় সে ব্যস্ত জীবন যাপনের প্রতিদিন এক ঘন্টা বা তার
বেশি ব্যায়াম করা সম্ভব নয়। কিন্তু সত্যি বলতে
প্রতিদিন মাত্র ৩০ মিনিটও দেন আপনার স্বাস্থ্য কে ব্যাপকভাবে উন্নত করতে
যথেষ্ট।
আপনি যদি সঠিকভাবে প্রতিদিন ব্যায়াম করার অভ্যাস তৈরি করেন তাহলে সুস্থ থাকবেন। এমনকি আপনার স্বাস্থ্যকে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে রক্ষা করবে। এজন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি আমাদের সকলের প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যয় করা প্রয়োজন স্বাস্থ্যের জন্য। আসুন নিচে প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায় গুলো জানি যেগুলো আমরা অভ্যাস করলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে।
সকালে হাটা বা হালকা জগিং
শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা। অনেকে আছে যারা
ব্যস্ততার কারণে, অস্বাস্থ্যকর খাবার এবং অনিয়মিত জীবন যাপন ও ঘুমের কারণে
মানসিক অশান্তির ভিতরে থাকে এমনকি স্বাস্থ্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তবে সকাল
বেলার হালকা হাঁটা বা জগিং করা ৩০ মিনিটের ব্যায়ামের মধ্যে সবচেয়ে সহজ ও
প্রয়োজনীয় উপায়।
সময় হচ্ছে ১০-১৫ মিনিট
পদ্ধতিঃ ঘুম থেকে উঠার পরে একটু পানি খেয়ে বা ইবাদত করার পরে হালকা হাটা
শুরু করুন। ধীরে ধীরে দৌড়ানো বা জগিং করতে পারেন। রাস্তা নিরাপদ স্থানে বা
পার্কে বেছে নেওয়া ভালো হাটা বা জগিং এর জন্য।
আপনি যদি প্রতিদিন সকালে হাঁটেন তাহলে আপনার রক্ত সঞ্চালনের বৃদ্ধি পাবে শক্তি
বাড়ে এবং শরীল পুরো দিন সতেজ থাকে। এমনকি আপনার শরীর সারাদিন হালকা থাকবে কাজে
মনোযোগ বসবে।
আপনি যদি মনে করেন ফোনে মিউজিক বা পডকাস্ট চালিয়ে হারলো ব্যায়াম আরো আনন্দদায়ক
হয়।
স্কোয়াট ও লাঞ্জ
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার আরেকটি উপায় হচ্ছে স্কোয়াট ও লাঞ্জ এমন দুটি সহজ ব্যায়াম যা বাড়িতে কোন যন্ত্র ছাড়া করা যায়। প্রতিদিন কয়েক মিনিটের এ ব্যায়াম করলে পা ও কোমরের পেশি শক্ত হয়। এটি শরীরের ভারসাম্য উন্নত করে এবং ক্যালোরি বার্ন করতে সাহায্য করে। নতুনদের জন্য এই ব্যায়াম খুব সহজ এবং কার্যকর।
স্কোয়াট করতে হলে প্রথমে সোজা হয়ে দাঁড়ান এবং পা কাঁধের সামনে চওড়া রাখুন। এরপর ধীরে ধীরে চেয়ারে বসার মত নিচে নামুন এবং আবার উঠে দাঁড়ান।
আরো পড়ুনঃ পেটের চর্বি কমানোর জন্য ১১টি উপায়
লাঞ্জ করার সময় একটা পা সামনে বাড়িয়ে দিন এবং হাঁটু ভাঁজ করে নিচে নামুন তারপর আবার আগের অবস্থায় ফিরে আসুন এভাবে অন্য পা দিয়ে পুনরাবৃত্তি করুন।
এই ব্যায়াম নিয়মিত করলে পায়ের পেশি শক্ত হয় শরীরের নিচের অংশে চর্বি কমে এবং
দৈনন্দন কাজের শক্তি বৃদ্ধি পায়। শুরুতে ১০-১২ বার করে দুই সেট করুন। পরে ধীরে
ধীরে সংখ্যা বাড়াতে পারেন।
প্ল্যাঙ্ক ও কোর এক্সারসাইজ
প্ল্যাঙ্ক ও কোর এক্সারসাইজ পেট এবং কোমরের পেশি শক্ত করতে খুবই কার্যকর। নিয়মিত এ ব্যায়াম করলে শরীরের ভারসাম্য উন্নত হয় এবং মেদ কমাতে সাহায্য করে। এটি অল্প সময়ে করা যায় এবং বাড়িতে সহজে করা সম্ভব। প্রতিদিন কয়েক মিনিট করলে ভালো ফল পাওয়া যায়।
প্ল্যাঙ্ক করতে হলে মেঝেতে উপর হয়ে শুয়ে পড়ুন। এবং কুনি ও পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে শরীর সোজা রাখুন। চেষ্টা করুন শরীর যেন মাঝখানে নেমে না যায় বা বেশি উঁচু না হয়। ২০-৩০ সেকেন্ড ধরে রাখুন পরে ধীরে ধীরে সময় বাড়ান।
পাশাপাশি ক্রাঞ্চেস বা সাইড প্ল্যাঙ্ক করলে কোর পেশি আরো ভালোভাবে কাজ করে।
এই ব্যায়াম নিয়মিত করলে পেটের মেদ কমে কোমর শক্ত হয় এবং
শরীরের স্থিতিশীলতা বাড়ে। শুরুতে ২০-৩০ সেকেন্ড করে ২-৩ সেট করুন পরে ধীরে
ধীরে সময় বাড়ালে ভালো ফল পাবেন।
হালকা যোগাসন ও স্ট্রেচিং
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার আরেকটি মাধ্যম হচ্ছে হালকা যোগাসন ও স্ট্রেচিং।হালকা যোগাসন ও স্ট্রেচিং শরীরকে নমনীয় রাখতে এবং পেশির চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিন কয়েক মিনিটের স্ট্রেচিং করলে শরীরের জড়তা দূর হয় এবং ব্যায়ামের কার্যকারিতা বাড়ে। । এটি নতুনদের জন্য খুবই সহজ এবং যে কোন বয়সের মানুষ করতে পারে। নিয়মিত করলে চোটের ঝুঁকিও কমে যায়।
স্ট্রেচিং করার জন্য প্রথমে ঘাড়, কাঁধ, হাত ও পায়ের হালকা স্ট্রেচ দিয়ে শুরু করুন। এরপর সহজ যোগাসন যেমন ক্যাট-কাউ স্ট্রেচ সামনে ঝুকে হ্যামস্ট্রিং স্ট্রেচ বা হালকা সান স্যালুট করতে পারেন। প্রতিটি স্ট্রেচ ২০-৩০ সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নিন ও ছাড়ুন।
এই ব্যায়াম নিয়মিত করলে শরীর নমনীয় হয় পেসি শক্ত হয়ে যাওয়া কমে এবং
শরীর হালকা লাগে। প্রতিদিন পাঁচ মিনিট স্ট্রেচিং করলে পুরো শরীর সতেজ থাকে
এবং অন্য ব্যায়াম করতে সুবিধা হয়।
হোম কার্ডিও বা জাম্পিং জ্যাক
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার আরেকটি উপায় হচ্ছে হোম কার্ডিও বা জাম্পিং জ্যাক। হোম কার্ডিও বা জাম্পিং জ্যাক এমন একটি ব্যায়াম যা খুব অল্প সময়ে শরীরকে সক্রিয় করে তুলে। প্রতিদিন কয়েক মিনিট এর ব্যায়াম করলে হৃদযন্ত্র ভালোভাবে এবং দ্রুত ক্যালরি বার্ন হয়। এটি বাড়িতে কম জায়গায় করা যায় এবং কোন যন্ত্রের প্রয়োজন হয় না। নিয়মিত করলে শরীর ফিট ও সতেজ থাকে।
জাম্পিং জ্যাক করতে হলে সোজা হয়ে দাঁড়ান, তারপর লাফ দিয়ে পা দুই পাশে ছড়িয়ে দিন। এবং একই সঙ্গে হাত মাথার ওপরে তুলুন। আবার লাফ দিয়ে আগের অবস্থায় ফিরে আসুন। এছাড়া একই জায়গায় দাঁড়িয়ে জগিং, হাইনিস বা হালকা দৌড় দিতে পারেন। ৩০-৬০ সেকেন্ড করে কয়েকবার ব্যায়াম করুন।
এ ব্যায়াম নিয়মিত করলে শরীরের অতিরিক্ত চর্বি কমে শক্তি বৃদ্ধি পায় এবং হার্ট
সুস্থ থাকে। শুরুতে ১-২ মিনিট করুন পরে ধীরে ধীরে সময়ে বাড়ে ৫-১০ মিনিট করলে
ভালো ফল পাবেন।
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়ামের সুবিধা
প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার সুবিধা হল আপনার শরীর এবং মন দুটোই উপকৃত হবে।
কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে। নিয়মিত ব্যায়াম করলে শরীলে রক্ত সঞ্চালন
স্বাভাবিক হয় অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য হয় এবং শরীরের মেদ ধীরে
ধীরে কমায়ে শরীরকে ফিট রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি
পায়।
- শারীরিক স্বাস্থ্য উন্নতি হয়ঃ নির্মিত ব্যায়াম হার্টের স্বাস্থ্য উন্নতি করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং ওজন কমাতে সাহায্য করে।
- মানসিক স্বাস্থ্য ভালো রাখেঃ ব্যায়াম স্ট্রেস কমায় ঘুমের মান উন্নত করে এবং মস্তিষ্কে সতেজ রাখে।
- শক্তি ও স্থায়ীতা বৃদ্ধি পায়ঃ পেশী শক্ত হয় শরীরের স্থায়িত্ব বাড়ে এবং দৈনন্দিন কাজ করতে সহজ হয়।
আরো পড়ুনঃ শরীরের জন্য পানির ১০টি গুরুত্বপূর্ণ উপকারিতা
আরো একটি বড় সুবিধা হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত ব্যায়াম শরীরকে
বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও
হৃদরোগের ঝুঁকি কমায়। হলে প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার আমাদের
স্বাস্থ্যের জন্য অনেক উপকার। মাত্র ৩০ মিনিট সময় দিলেই দীর্ঘমেয়াদি সুস্থ ও
সক্রিয় জীবন যাপন করা সম্ভব হয়।
প্রতিদিন ব্যায়াম করার পরামর্শ
নিয়মিত ব্যায়ামের রুটিন তৈরি করুন এবং প্রতিদিন একেই সময় ব্যায়াম করার
চেষ্টা করুন। যদি সময় কম থাকে 30 মিনিট ভাগ করুন ২/১৫ মিনিট করুন। মিউজিক ভিডিও
বা অ্যাপ ব্যবহার করে মোটিভেশন বজায় রাখুন। ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধীরে
ধীরে ব্যায়ামের সময় ও তীব্রতা বাড়ান। এভাবে যদি করেন তাহলে আপনার ব্যায়াম
করার প্রতি মনোযোগ আসবে এবং স্বাস্থ্য ভালো থাকবে।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করলে কত ক্যালোরি খরচ হয়?
উত্তরঃ প্রতিদিন ৩০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করলে সাধারণত প্রায় ১৫০-৩০০
ক্যালোরি পর্যন্ত খরচ হতে পারে। তবে এটি আপনার ওজন ব্যায়ামে ধরন ও তীব্রতার উপর
নির্ভর করে কম বা বেশি হতে পারে।
প্রশ্নঃ দৌড়ানো ৮০% নিয়ম কি ?
উত্তরঃ দৌড়ানোর ৮০% নিয়ম হলো আপনার মোট দৌড়ানোর সময়ে প্রায় ৮০% খুব
হালকা বা মাজারের গতিতে দৌড়ানো উচিত আর বাকি ২০% দ্রুত বা বেশি তীব্র গতিতে।
প্রশ্নঃ ৩০ মিনিট দৌড়ালে কি ওজন কমে?
উত্তরঃ হ্যাঁ, প্রতিদিন ৩০ মিনিট দৌড়ালেও ওজন কমতে পারে। 30 মিনিট মাঝহারী গতিতে
দৌড়ালে প্রায় ২০০-৪০০ ক্যালরি পর্যন্ত খরচ হয় যা নিয়মিত করলে ধীরে ধীরে শরীরে
চর্বি কমাতে সাহায্য করে তবে ভালো ফল পেতে দৌড়ানো সাথে সঠিক খাদ্য সহজ উপায়
বজায় রাখা জরুরি।
উপসংহার প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করার ৫টি সহজ উপায়
প্রতিদিন মাত্র ৩০ মিনিটের ব্যায়াম করা আপনার শরীরের মন কে সুস্থ রাখতে যথেষ্ট।
এটি একটি স্বাস্থ্যকর অভ্যাস তৈরি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক
চাপ কমায়। ছোট ছোট উপায়ে শুরু করলে ধীরে ধীরে এটি আপনার দৈনন্দিন জীবন ধারার
অভ্যাসে পরিণত হবে। একটা কথা বলতে পারি মানুষ হচ্ছে অভ্যাসের দাস যেটা অভ্যাস
করবেন সেটাই হবে। তাই আজ থেকে শুরু করুন এবং দেখুন কিভাবে প্রতিদিন ৩০ মিনিট
ব্যায়াম করার ফলে আপনার জীবনে পরিবর্তন হতে পারে। যার ফলে আপনি একটি সুন্দর
ও আরামদায়ক জীবন যাপন করতে পারবেন ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url