ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটার
ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় সম্পর্কে জানতে চাই।বর্তমান ডিজিটাল যুগে একটু ওয়েবসাইট থাকা অনেক গুরুত্বপূর্ণ।ব্যক্তিগত ব্লগ, অনলাইন ব্যবসা, শিক্ষা ও আয় সব ক্ষেত্রে একটি ওয়েবসাইট বড় ভূমিকা পালন করে।অনেকে মনে করেন ওয়েবসাইট তৈরি করতে টাকা লাগে।
কিন্তু বাস্তবে এখন এমন একটা প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে সম্পন্ন ফ্রি ওয়েবসাইট তৈরি করা সম্ভব। আপনি চাইলে শুধু একটা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবে। এ আর্টিকেলে আমরা ধাপে ধাপে জানবো ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটারে এবং নতুনদের জন্য সহজ পদ্ধতি।
পেজ সূচিপত্রঃ ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটার
- ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় এবং ধাপসমূহ
- জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্রি ওয়েবসাইট
- ফ্রি ওয়েবসাইট কি
- ওয়েবসাইট ফ্রিতে তৈরি করার জন্য কি কি প্রয়োজন
- মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার ধাপ
- ফ্রি ওয়েবসাইট কোন কোন পেজ থাকা দরকার
- ফ্রি ওয়েবসাইট থেকে আয় করার উপায়
- ফ্রি ওয়েবসাইটে সুবিধা ও অসুবিধা
- নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
- FAQ: জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটার
ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় এবং ধাপসমূহ
বর্তমানে কাজের পাশাপাশি মানুষের একটা ওয়েবসাইট থাকা প্রয়োজন। এই ওয়েবসাইট
তৈরি করতে টাকা লাগে না। কিন্তু এই ওয়েবসাইটটা থাকলে আপনি বিভিন্ন কাজে লাগাতে
পারবেন। এমনকি এখান থেকে আপনার একটা আয়ের উৎস হবে। আসুন তাহলে
ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায়
বা ধাপগুলো নিচে জানি। কিভাবে আপনি ধাপগুলো রচনা করলে খুব সহজে একটি ফ্রি
ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
প্ল্যাটফর্ম নির্বাচন করাঃ প্রথমে এমন একটি প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে যেখানে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। যেমন Blogger, WordPress,Wix বা Google sites এর মতন বিল্ডার ব্যবহার করুন।
ইমেইল একাউন্ট দিয়ে লগইন করাঃ ওয়েবসাইট তৈরি করার জন্য একটি জিমেইল বা
অন্য ইমেইল একাউন্ট দিয়ে লগইন করতে হবে।
নতুন ওয়েবসাইট তৈরিঃ লগইন করার পরে Create Website বা Create
blog অপসন নির্বাচন করতে হবে।
ওয়েবসাইটের নাম নির্ধারণঃ আপনার ওয়েবসাইটের জন্য একটু সুন্দর ও অর্থপূর্ণ
নাম নির্বাচন করতে হবে।
ফ্রি ডোমেইন নির্বাচনঃ ওয়েবসাইটের জন্য একটি ফ্রি সাবডোমেইন নির্বাচন করতে হবে। যেমন yoursite.blogspot.com।
কাস্টমাইজ ও কনটেন্ট যোগঃ ড্রাগ এন্ড ড্রপ এডিটর ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য, ছবি ও লোগো যোগ করুন এবং ডিজাইন সাজান।
একটি থিম বা ডিজাইন নির্বাচনঃ ওয়েবসাইটকে আকর্ষণীয় দেখানোর জন্য একটি ভালো থিম
বার টেমপ্লেট নির্বাচন করুন।
প্রয়োজনীয় পেজ তৈরিঃ ওয়েবসাইটে Home,About, Contact ইত্যাদি গুরুত্বপূর্ণ
পেজ তৈরি করুন।
প্রথমে পোস্ট বা কনটেন্ট লিখনঃ সবকিছু সেটআপ করার পর আপনার ওয়েবসাইটে প্রথমে আর্টিকেল বা পোস্ট প্রকাশ করুন।
জনপ্রিয় প্ল্যাটফর্ম ফ্রি ওয়েবসাইট
আধুনিকতার সাথে সাথে প্রযুক্তিরা উন্নতি হচ্ছে। বর্তমানে অনেক মানুষ প্রযুক্তিকে কাজে লাগে জীবন যাত্রার যাবত কাজগুলো করে থাকে। বর্তমানে অনেক প্ল্যাটফর্ম হয়েছে যেখানে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করা যায়। তবে নতুনদের জন্য কয়েকটি প্ল্যাটফর্ম সবচেয়ে জনপ্রিয়। আসুন নিচে সেগুলো জানি।
আরো পড়ুনঃ
ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো
Blogger ফ্রি ওয়েবসাইটঃBlogger হলো গুগলের একটি ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম। এখানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ব্লগার এর সুবিধা হল ব্যবহার করা সহজ, গুগলের সার্ভিস হোস্টিং, নিরাপদ ও দ্রুত। নতুন ব্লগারদের জন্য ব্লগার একটি ভালো অপশন।
WordPress ফ্রী ওয়েবসাইটঃ WordPressপৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্ম গুলোর একটি। এখানে আপনি ফ্রি একাউন্ট তৈরি করে একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেস সুবিধা হল অনেক সুন্দর থিম, বিভিন্ন ফিচার এবং পেশাদার ওয়েবসাইট তৈরির সুযোগ।
Wix দিয়ে ফ্রি ওয়েবসাইটঃ Wix একটি আধুনিক ওয়েবসাইট বিল্ডার। এখানে ড্রাগ এন্ড ড্রপ পদ্ধতিতে খুব সহজে ওয়েবসাইট ডিজাইন করা যায়। যারা ডিজাইন করতে পছন্দ করেন তাদের জন্য Wix ভালো প্ল্যাটফর্ম।
ফ্রি ওয়েবসাইট কি
ফ্রি ওয়েবসাইট বলতে এমন একটি ওয়েবসাইট বোঝায় যেটি তৈরি করতে কোন টাকা খরচ করতে
হয় না। অনেক অনলাইন প্লাটফর্ম আছে যেখানে তারা বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করার
সুযোগ দেয়। এ ধরনের ওয়েবসাইট সাধারণ একটি ফ্রি সাবডোমেন্ট ব্যবহার করা হয়।
অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে প্লাটফর্ম এর নাম যুক্ত থাকে। যেমন
- example.blogspot.com
- example.wordpress.com
ওয়েবসাইট ফ্রিতে তৈরি করার জন্য কি কি প্রয়োজন
ফ্রিতে ওয়েবসাইট তৈরি করার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না। কয়েকটি সহজ
জিনিস থাকলে আপনি শুরু করতে পারবেন।
প্রথমতঃ এটি স্মার্ট ফোন বা কম্পিউটার এবং ল্যাপটপ দরকার।
দ্বিতীয়তঃ একটি ভালো ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
তৃতীয়তঃ একটি ইমেইল একাউন্ট বা গুগল একাউন্ট প্রয়োজন হবে।
এ তিনটি জিনিস থাকলে আপনি খুব সহজে ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
মোবাইল দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করার ধাপ
মোবাইল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা এখন খুব সহজ। নিচের ধাপগুলো অনুসরণ করলে
আপনি একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
ধাপ ১ঃ ব্রাউজার ওপেন করতে হবে গুগল বা ক্রোম। প্রথমে আপনার মোবাইলে ক্রোম বা অন্য কোন ব্রাউজার ওপেন করুন।
ধাপ ২ঃ Blogger বা WordPress ওয়েবসাইটে যান। এর পরে Blogger বা WordPress ওয়েবসাইটে প্রবেশ করুন।
ধাপ ৩ঃGoogle Account দিয়ে লগইন করুন। অথবা আপনার জিমেইল একাউন্ট দিয়েও লগইন করতে পারেন।
ধাপ ৪ঃ Create New Blog বা Create Website অপশন নির্বাচন করুন।
ধাপ ৫ঃ আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর নাম প্রথমেই নির্বাচন করে রাখুন।
ধাপ ৬ঃ ফ্রি সাবডোমেইন নির্বাচন করতে হবে।
ধাপ ৭ঃ একটা সুন্দর থিম নির্বাচন করুন যাতে ওয়েবসাইট দেখতে আকর্ষণীয় লাগে। এরপর আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে।
মোবাইলের নিয়মের মতো করে কম্পিউটার ও ল্যাপটপে একই নিয়মে আপনি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে পারবেন।
ফ্রি ওয়েবসাইট কোন কোন পেজ থাকা দরকার
একটি ভালো ওয়েবসাইটের কিছু গুরুত্বপূর্ণ পেজ থাকা প্রয়োজন যেমন
Home Page: এটি ওয়েবসাইটের মূল পেজ
About Page: এখানে ওয়েবসাইটের সম্পর্কে তথ্য দেওয়া হয়
Contact Page: ভিজিটররা যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে
Privacy Page: ওয়েবসাইটের নিয়ম ও গোপনীয় নীতি এখানে উল্লেখ করা যায়
Blog Page: এখানে বিভিন্ন আর্টিকেল প্রকাশ করা হয়।
ফ্রি ওয়েবসাইট থেকে আয় করার উপায়
অনেকে মনে করেন ফ্রি ওয়েবসাইট এ ইনকাম করা সম্ভব নয়। কিন্তু এটি ভুল ধারণা।
বর্তমানে এখন প্রযুক্তির উন্নতির সাথে ফ্রি ওয়েবসাইট দেওয়া ইনকাম করা যায়।
ফ্রি ওয়েবসাইট থেকে বিভিন্ন উপায়ে আয় করা সম্ভব। আসুন নিচে সেগুলো জানি।
Google AdSense: আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখে আয় করা যায়।
Affiliate marketing: বিভিন্ন কোম্পানির পণ্য প্রচার করে কমিশন পাওয়া যায়।
Sponsorship: কোন ব্র্যান্ড আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দিতে পারে।
নিজের পণ্য বিক্রিঃ অনলাইনে নিজের পণ্য বা সেবা বিক্রি করা যায়।
ফ্রি ওয়েবসাইটে সুবিধা ও অসুবিধা
ইন্টারনেটের এই যুগে অনেকেই নিজের একটু ওয়েবসাইট তৈরি করতে চাই। তবে শুরুতে টাকা
খরচ করার চিন্তায় অনেকে পিছিয়ে যায়। এমন পরিস্থিতিতে ফ্রি ওয়েবসাইট একটি সহজ
সমাধান হতে পারে। সেই প্লাটফর্ম ব্যবহার করে খুব সহজে একটি ওয়েবসাইট তৈরি করা
যায়। তবে ব্যবহার করার আগে সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে জানা জরুরি।
সুবিধাঃ যারা প্রথম ওয়েবসাইট তৈরি করতে চান তাদের জন্য ফ্রি প্ল্যাটফর্ম খুব সহজ এবং ঝামেলা মুক্ত।
ফ্রি ওয়েবসাইট কয়েক মিনিটের মধ্যে তৈরি করে ব্যবহার শুরু করা যায়।
ওয়েবসাইট তৈরি করতে কোডিং বা প্রযুক্তিগত দক্ষতা খুব বেশি প্রয়োজন হয় না।
আপনি যদি নতুন আইডিয়া বা ব্লগিং পরীক্ষা করতে চান তাহলে ফ্রি ওয়েবসাইট একটি
ভালো মাধ্যম।
হোস্টিং বা সার্ভারের কাজ প্ল্যাটফর্ম নিজেই পরিচালনা করে।
অসুবিধাঃ ফ্রি ওয়েবসাইট সাধারণত সাবডোমেইন থাকে যা অনেক সময় পেশাদার মনে হয় না।
নিজের মত করে সব ডিজাইন পরিবর্তন করার সুযোগ অনেক সময় থাকে না।
অনেক উন্নত ফিচার শুধু পেট ভার্সনে পাওয়া যায়।
ওয়েবসাইট পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকে না।
ওয়েবসাইট বড় হলে ফ্রি প্লাটফর্ম অনেক সময় যথেষ্ট সুবিধা দিতে পারে না।
নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
যারা নতুন করে ওয়েবসাইট বা ব্লগিং শুরু করছেন তাদের জন্য শুরুতে কিছু বিষয় জানা
খুবই জরুরী। ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটারের করতে চাইলে
আপনাকে সে সম্পর্কেও ধারণা নিতে হবে। তাই সঠিকভাবে কাজ করলে ধীরে ধীরে একটি
সাধারণ ওয়েবসাইটও সফল হতে পারে। নিচে নতুনদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস
দেওয়া হল।
আরো পড়ুনঃ
স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়
সঠিক সময় নির্বাচন করাঃ ওয়েবসাইট তৈরির আগে এমন একটা বিষয় নির্বাচন করুন যেটা
সম্পর্কে আপনি ভালো জানেন এবং নিয়মিত লিখতে পারবেন।
নিয়মিত কনটেন্ট প্রকাশ করাঃ ওয়েবসাইট নিয়মিত নতুন নতুন আর্টিকেল প্রকাশ করা
খুবই গুরুত্বপূর্ণ। এতে ভিজিটর বাড়ে বং গুগল ভালো র্যাঙ্ক পাওয়ার সুযোগ
থাকে।
সহজ ও পরিষ্কার ডিজাইন ব্যবহার করাঃ ওয়েবসাইটের ডিজাইন খুব জটিল না
করে সহজ ও পরিষ্কার রাখলে ভিজিটরদের পড়তে সুবিধা হয়
SEO: গুগোলে আর্টিকেল রেঙ্ক করানোর জন্য এসইও সম্পর্কে কিছু মৌলিক ধারণা থাকা প্রয়োজন।
ধৈর্য ধরে কাজ করাঃ ওয়েবসাইট থেকে দ্রুত ফল পাওয়ার আশা না করে ধৈর্য ধরে
কাজ করতে হবে। নিয়মিত কাজ করলে ধীরে ধীরে ভালো ফল পাওয়া যায়।
কপি করা থেকে বিরত থাকাঃ অন্যের লেখা কপি না করে নিজের মতো করে ইউনিক
কনটেন্ট লিখতে চেষ্টা করা।
ভিজিটরের প্রয়োজন বুঝে লিখাঃ যারা আপনার ওয়েবসাইটের আছে তারা কি জানতে চাই
সেটা বুঝে আর্টিকেলে লিটল ওয়েবসাইট দ্রুত জনপ্রিয় হতে পারে।
FAQ: জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ একটি ওয়েবসাইট খুলতে কত টাকা লাগে?
উত্তরঃ একটি ওয়েবসাইট খুলতে সাধারণত ডোমেইন ও হোস্টিং মিলিয়ে বছরে প্রায়
৩০০০-১০০০০ টাকা খরচ হতে পারে। তবে চাইলে ব্লগার বা ওয়ার্ডপ্লেস এর মাধ্যমে
সম্পন্ন ফ্রি ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
প্রশ্নঃ Chatgpt কি ওয়েবসাইট তৈরি করতে পারে?
উত্তরঃ হ্যাঁ,Chatgpt ওয়েবসাইট তৈরির জন্য কোড, ডিজাইন আইডিয়া এবং
ধাপে ধাপে নির্দেশনা দিতে পারে। তবে ওয়েবসাইটের অনলাইনে চালু করতে হলে আপনাকে
নিজেই ডোমেইন, হোস্টিং বা প্ল্যাটফর্ম সেটাপ করতে হবে।
প্রশ্নঃURL দ্বারা কি বুঝায়?
উত্তরঃ URL হল ইন্টারনেটে কোন নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজের ঠিকানা
যার মাধ্যমে সে পেজ প্রবেশ করা যায়। ব্রাউজারে এড্রেসে বারে URL লিখে দিলে
ব্যবহারকারী সরাসরি সে ওয়েবপেজটি দেখতে পারে।
উপসংহার ফ্রি ওয়েবসাইট তৈরি করার উপায় মোবাইল ও কম্পিউটার
বর্তমান সময়ে এখন আর নিজেকে ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখল প্রযুক্তিকে কাজে লাগিয়ে
আয় করা সম্ভব। যদি সেটা সম্পর্কে সঠিক ধারণা থাকে। সারাদিন মোবাইল বা কম্পিউটার
নিয়ে ছবি গান না দেখে যদি সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে ভবিষ্যতে
সফলতা আসবে। এজন্য প্রযুক্তিকে ভালো কাজে লাগিয়ে জীবনে চলার পথ সহজ করছে
উন্নতি প্রযুক্তি। তাই নিজেকে স্বাবলম্বী করতে প্রযুক্তিকে কাজে লাগে
ফ্রি ওয়েবসাইট তৈরি করে আয়ের পথ নিশ্চিত করুন। উপরে ফ্রি ওয়েবসাইট তৈরি
করার উপায় মোবাইল ও কম্পিউটারে কিভাবে তৈরি করবেন তা আলোচনা করেছি। আশা করি
প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আর্টিকেলটা পড়েন তাহলে ফ্রি ওয়েবসাইট তৈরি করার
জন্য আপনার ধারণা আসবে। ধন্যবাদ

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url