স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায়

স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায় গুলো জানব। বর্তমানে প্রযুক্তি দ্রুত উন্নতির কারণে স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের সুযোগ হচ্ছে। আর্টিকেলে আমরা জানবো স্টুডেন্টরা অনলাইনে ইনকাম করতে পারবে কোন প্লাটফর্ম গুলোতে। যেগুলো স্টুডেন্টদের জন্য সুবিধা জনক হবে।একজন স্টুডেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে স্কুল জীবন।

স্টুডেন্টদের-জন্য-অনলাইনে-আয়

অনেক স্টুডেন্ট আছে অল্প পরিমাণ টাকা আয়ের জন্য বিভিন্ন জায়গায় পার্ট টাইম জব করে। কারণ ফ্যামিলির কাছে সব সময় টাকা চাওয়া যায় না। তবে স্টুডেন্ট এর জন্য এখন একটি বিশেষ সুবিধা রয়েছে অনলাইনে আয়ের ব্যবস্থ। যার জন্য খুব একটা বেশি অভিজ্ঞতার প্রয়োজন হয় না। স্টুডেন্টেরা লেখাপড়ার পাশাপাশি তারা ঘরে বসে অনলাইনে দশটি সহজ উপায়ে আয় করতে পারবে।

পেজ সূচিপত্রঃ স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায়

স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায়

একজন স্টুডেন্ট তার পকেট মানির জন্য অতিরিক্ত আয় করতে চাই। অনেক স্টুডেন্ট আছে যারা বাবা মার কাছ থেকে টাকা নিতে লজ্জা পায়। যার কারণে তারা বাইরে কাজ খোঁজার চেষ্টা করে। লেখাপড়ার পাশাপাশি তারা চাই তাদেরও একটা বাড়তি ইনকাম হোক। যাতে করে তারা কেউ অন্যের ওপর নির্ভরশীল না হয়ে থাকতে হয়। তাই স্টুডেন্টদের জন্য অনলাইনে ইনকামের একটি বিশেষ সুযোগ রয়েছে। অনলাইন মার্কেটপ্লেসের অল্প জ্ঞান এবং দক্ষ যদি থাকে তাহলে লেখাপড়ার পাশাপাশি একটা আয়ের সুযোগ হবে। এখন জানবো স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায় গুলো।

ফ্রিল্যান্সিং করে আয়

বর্তমানে স্টুডেন্ট বা বেকারত্ব মানুষদের জন্য ফ্রিল্যান্সিং হচ্ছে একটি বড় সেক্টর কাজে। যেখানে সামান্য জ্ঞান এবং দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে হাতের স্মার্টফোন আর ইন্টারনেটের সাহায্যে আয় করতে পারবে। বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা দিন দিন বাড়ছে।

ফ্রিল্যান্সিং লেখালেখি একটা কাজ। যেখানে বিভিন্ন প্ল্যাটফর্মে থেকে কাজের চাহিদা রয়েছে। যেমন কনটেন্ট রাইটিং, ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, ব্লগ পোস্ট, আর্টিকেল এবং ডেসক্রিপশন ইত্যাদি বিষয়ে লিখে অনলাইনে ইনকাম করতে পারবে।

স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি এটি একটি জনপ্রিয় উপায় যা শিক্ষার্থীরা ঘরে বসে আয়ের সুযোগ পাবে। যখন একটি বিষয়ে স্টুডেন্ট এর ভিতরে ইন্টারেস্ট থাকবে তখন সেটা নিচে কাজ করতে পারবে। যেমন টেকনোলজি, পলিটিশিয়ান, ইন্ডাস্ট্রিয়াল, গ্যাজেট, লেকচারাল, ইতিহাস সম্পর্কে, মোবাইল ইত্যাদির বিষয়ে। স্টুডেন্টরা চাইলে এসব বিষয়ে অনলাইনে লিখে আয় করতে পারে। এটা একটি ভাল উপায় স্টুডেন্টদের জন্য।

আরো পড়ুনঃ অনলাইনে বাস ট্রেন লঞ্চ ও বিমানের টিকিট বুকিং

  • লেখার দক্ষতা ঃ যদি একজন স্টুডেন্ট ল্যাপটপ বা কম্পিউটারে অথবা স্মার্ট ফোন হাতে থাকে তাহলে এটি দিয়ে কাজ করতে পারবে। এর জন্য তার ভিতরে লেখার দক্ষতা থাকার দরকার। যদি লেখার দক্ষতা থাকে তাহলে লেখালেখির কাজ করে পড়াশুনা পাশাপাশি আয় করতে পারবে।
  • ভাষার দক্ষতাঃ একজন স্টুডেন্টকে ভাষা ভালোভাবে জানতে হবে। যদি ভাষার দক্ষতা ভালো থাকে তাহলে স্টুডেন্টের জন্য এ কাজটি সহজ হয়ে যাবে।
  • কিভাবে শুরু করবেন
  • লেখার উন্নতি করতে হলে প্রথমে আপনাকে ব্লগিং বা ওয়েবসাইট সম্পর্কে দক্ষ হতে হবে। আর লেখা লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড এ লেখার দক্ষতা থাকতে হবে। বা একটা অপশন আছে সেটা হচ্ছে গুগল ডকস। আপনাকে লেখার প্রতি একবারই দক্ষ হতে হবে। ভিডিওটা দেখুন কাজ শেখার জন্য।
  • আপনি যদি কাজ শিখতে পারেন ভালোভাবে তাহলে আপনি জগতের বিভিন্ন মার্কেটপ্লেস রয়েছে যেগুলোতে কাজ পাওয়া যায়। যেমন upwork, ফাইবার, ফ্রিল্যান্সার ডটকম, বিভিন্ন ধরনের writing অথবা লেখালেখির কাজ পাওয়া যায়। অনেক বিদেশী কোম্পানির সাথে কাজের সুযোগ থাকে। যদি আপনার একটা ভালো প্রোফাইল থাকে তাহলে কোম্পানির আপনার সাথে যোগাযোগ করবে এবং কাজের সুযোগ দিবে। যদি আপনি কাজের প্রজেক্টটা ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে পরবর্তী কাজ পেতে আপনার অসুবিধা হবে না। যার ফলে আপনার ভবিষ্যতে কাজের চাহিদা বাড়বে এবং সেই সাথে আপনার পারিশ্রমিক মূল্য বাড়বে।
  • এজন্য আপনার কাজের নমুনা বা প্রোফাইল ভালোভাবে সাজিয়ে মার্কেটপ্লেসে আপলোড করতে হবে।
  • upwork  এখানে বিভিন্ন প্রজেক্ট এর জন্য বিড করতে পারেন।
  • Fiverr  এই লিংকে গিয়ে আপনি গিগ তৈরি করে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। বা আপনি কি সেবা দিবেন সেটা সেখানে দিতে পারবেন।
  • সুবিধা ও অসুবিধা
  • সুবিধাঃইচ্ছা মতন কাজ করতে পারবে এটা হচ্ছে বড় সুবিধা। আর এখানে কাজের সঠিক মূল্য পাওয়া যায়।
  • অসুবিধাঃ প্রথমে ক্লায়েন্ট পেতে অনেক কষ্ট হয়। এবং সময় মেনে কাজ করতে অনেক সময় কঠিন হয়।
  • আয়ঃ প্রথমে শুরুতে ফ্রিল্যান্সিং লেখালেখি থেকে আপনি প্রতি মাসে ১০০০০-২০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারে। এই আয়টা নির্ভর করছে আপনার কাজের দক্ষতা ও কাজের ধরনের প্রতি। যদি আপনার ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার কাজের চাহিদা বেড়ে যাবে।

ইউটিউব চ্যানেল তৈরি করে আয়

বর্তমান সময় অনেক স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ভিডিও তৈরি করে অনলাইনে আয় করছে। সঠিক পরিকল্পনা ও নিয়মিত কাজ করলে ইউটিউব থেকে ভালো আয়ের সুযোগ আছে। ইউটিউব চ্যানেল এখন বর্তমানে একটি জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম।

  • কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন
  • ইউটিউব চ্যানেল তৈরি করা খুব একটা কঠিন নয়। কয়েকটি পদ্ধতির অনুসরণ করলে ইউটিউব চ্যানেল সহজে তৈরি করা যায়।
  • প্রথমে একটি জিমেইল একাউন্ট থাকতে হবে। এই অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউবে লগইন করা যায়।
  • ইউটিউব ওয়েবসাইট বা অ্যাপ হলে gmail দিয়ে লগইন করতে হয়।
  • প্রোফাইল আইকন ক্লিক করে Create channel অপশন নির্বাচন করুন এবং চ্যানেলের নাম ক্লিক করুন।
  • চ্যালেনের লোগো ও ব্যানার যুক্ত করুন।
  • ভিডিও আপলোড শুরু করুন চ্যানেল তৈরি হয়ে গেলে।
  • ইউটিউবে ভিডিও কাজের উৎস বা আইডিয়া যেখানে ভিডিও তৈরি করার জন্য অনেক ধরনের বিষয় নির্বাচন করা যায় যেমন শিক্ষামূলক ভিডিও, বিনোদন, কম্পিউটার, মোবাইল, তথ্য ও প্রযুক্তি, রান্নার রেসিপি, ফ্যাশন, ডিজাইন, স্বাস্থ্য রিলেটিভ, লাইফ স্টাইল, ব্যবসা, ভ্রমণ ভিডিও, অনলাইন আয়, অনলাইন ক্লাস এবং স্কেল শেখার টিউটোরিয়াল। সবথেকে ভালো হবে এর ভিতর থেকে আপনি আপনার ইচ্ছা মতন একটা কাজের স্কেল শিখতে পারবেন।
  • ইউটিউব থেকে আয়ঃ ইউটিউব থেকে আয় করা কয়েকটি সাধারণ উপায় আছে যেমন বিজ্ঞাপন, স্পনসরশিপ বা সাবস্ক্রিপশন ইত্যাদি।
  • সুবিধাঃ যদি ইউটিউব থেকে কিছু চ্যালেঞ্জার রয়েছে। চ্যালেন বড় করতে হলে ধারাবাহিকভাবে নতুন ভিডিও প্রকাশ করতে হবে।
  • অসুবিধাঃ একে বিষয়ে অনেক মানুষ ভিডিও বানায় তাই আলাদা আইডিয়া দরকার হয় যার কারণে একটু সমস্যা তো করতে হয়।
  • আনুমানিক আয় এর ধারণা
  • শুরুতে মাসে প্রায় ৫০০-২০০০ টাকা।
  • কিছুটা জনপ্রিয় হলে ৫০০০-১৫০০০ টাকা
  • ভালো ভিউ হলে ২০০০০ টাকা বা তার বেশিও আয় হতে পারে।
  • কোথায় গিয়ে কাজ করতে হবেঃ ইউটিউবের জন্য আলাদা কোন অফিস বা প্রতিষ্ঠানে যেতে হয় না একজন স্টুডেন্ট নিজের বাসায় থেকে কাজ করতে পারে শুধু মোবাইল আর কম্পিউটার থাকলে।
  • কিভাবে আয় আসেঃ যখন চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার বা ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয় তখন ইউটিউবে মনিটাইজেশন চালু করা হয়। এরপর ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় এবং সেখান থেকে  আয় আসে।

অনলাইনে টিউশনি করে আয় 

বর্তমান সময়ে একজন স্টুডেন্ট চাইলে ঘরে বসে অনলাইন পড়ে আয় করতে পারে। অনলাইনে টিউশনি করার জন্য শুধু একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলে শুরু করা যায়। অনেক শিক্ষক ও স্টুডেন্ট ভিডিও ক্লাসের মাধ্যমে পড়াশোনা করেছে তাই এ কাজের চাহিদাও দিন দিন বাড়ছে।

কিভাবে টিউশন শুরু করবেন ঃ প্রথমে আপনাকে একটা বিষয় নির্বাচন করতে হবে যেটাতে আপনি ভাল পারেন। তারপর পরিচিত মানুষের সাহায্যে প্রচার করবেন। ক্লাস নেয়ার জন্য ভিডিও মিটিং অ্যাপ ব্যবহার করা যায় যেমন Zoom বা google meet।

স্টুডেন্ট পাওয়াঃ অনলাইনে টিউশনি করার জন্য বিভিন্ন জায়গায় স্টুডেন্ট খুঁজে পাওয়া যায় যেমন facebook গ্রুপ শিক্ষা বিষয়ক অনলাইন প্লাটফর্ম বা নিজের পরিচিতদের মাধ্যমে।

আয়ঃ অনলাইনে টিউশনি করে আই এর পরিমাণ নির্ভর করে কতজন স্টুডেন্ট পড়ছে তার ওপরে। সাধারণভাবে একজন স্টুডেন্ট যদি ৩-৫ জন শিক্ষার্থীকে পড়ায় তাহলে মাসে আয় ৩০০০-১০০০০ টাকা পর্যন্ত সম্ভব।

দক্ষতাঃ অনলাইনে টিউশনে করার জন্য খুব বেশি প্রযুক্তিগত জ্ঞানের দরকার নাই শুধু পড়াশোনা বিষয়ে সম্পর্কে ভালো ধারণা পরিষ্কারভাবে বোঝানোর ক্ষমতা থাকলেই হবে। এবং নিয়মিত ক্লাস করার মন-মানসিকতা।

ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে আয়

ডিজিটাল প্রোডাক্ট বলতে এমন জিনিস বুঝায় যা অনলাইনে তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করা যায়। যেমন ই-বুক, পড়াশোনার নোট, প্রজেক্ট, ডিজাইন টেমপ্লেট, অনলাইন কোর্স বা প্রেজেন্টেশন ফাইল। একজন স্টুডেন্ট সহজে ডিজাইন টুল ক্যানভা ব্যবহার করে এসব প্রোডাক্ট তৈরি করতে পারে।

ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করার জন্য বিভিন্ন অনলাইন প্লাটফর্ম রয়েছে। যেমন Fiverr,Etsy বা নিজের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা যায়। সেখানে নিজের তৈরি ডিজাইন টেমপ্লেট বা ই-বুক আপলোড করলে ক্রেতারা কিনতে পারে।

এ কাজ থেকে শুরুতে একজন স্টুডেন্ট মাসে প্রায় ২০০০-১০০০০ পর্যন্ত আয় করতে পারে। যদি প্রোডাক্ট জনপ্রিয় হয় তবে বেশি বিক্রি হয় তাহলে আয়ের পরিমাণ আরো বাড়তে পারে।

সুবিধাঃ একবার প্রোডাক্ট তৈরি করলে বারবার বিক্রি করা যায় এবং ঘরে বসে কাজ করা সম্ভব।

অসুবিধাঃ কি প্রথমদিকে ক্রেতা পাওয়া কঠিন কিন্তু ভালো মানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করতে  দক্ষতা ও সময় লাগে।

ডাটা এন্ট্রির কাজ

ডাটা এন্ট্রি হলে এমন একটি কাজ যেখানে বিভিন্ন তথ্য কম্পিউটার বা সফটওয়্যারে টাইপ করে সংরক্ষণ করা হয়। এ কাজটি তুলনামূলক সহজ হয় অনেক স্টুডেন্ট ঘরে বসে শুরু করতে পারে।

কোথায় কাজ পাওয়া যায়ঃ ডাটা এন্ট্রির কাজ পাওয়ার জন্য ফ্রিল্যান্সিং সাইট যেমন Fiverr ও Upwork ব্যবহার করা যায় কাজের ক্ষেত্রে।

মাস আয়ঃ শুরুতে একজন স্টুডেন্ট মাঝে প্রায় ৩০০০-১০০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবে।

সুবিধাঃ এর কাজ শুরু করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না এবং ঘরে বসে করা যায়।

অসুবিধাঃ কখনো কখনো কাজ বা কঠিন হয় এবং কিছু ক্ষেত্রে প্রতারণা ঝুঁকি থাকতে পারে। 

এফিলিয়েট মার্কেটিং করে আয়

এফিলিয়েট মার্কেটিং হল অন্য কোন কোম্পানির পণ্য অনলাইন প্রচার করে কমিশন আয় করার পদ্ধতি। একজন স্টুডেন্ট ব্লগ, ফেসবুক পেজ বা ইউটিউব এর মাধ্যমে পণ্যের লিঙ্ক শেয়ার করতে পারে। কেউ সেই লিংক থেকে পণ্য কিনলে কমিশন পাওয়া যায়।

কাজ পাওয়াঃ জনপ্রিয় প্ল্যাটফর্ম হল Amazon এবং Daraz।

আয়ঃ শুরুতে প্রায় ২০০০-১০০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।

সুবিধাঃ নিজের পণ্য লাগে না এবং ঘরে বসে কাজ করা যায়।

অসুবিধাঃ ভালো আয় করতে হলে দর্শক বার ট্রাফিকের দরকার।

বিটা টেস্টিং অ্যাপ ও ওয়েবসাইট

বিটা টেস্টিং অ্যাপ ও ওয়েবসাইট হলো নতুন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে ত্রুটি বা সমস্যা খুঁজে রিপোর্ট করার কাজ। একজন স্টুডেন্ট ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এটি করতে পারে।

কাজ পাওয়াঃ সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলো হল User Testing এবং TryMyUI।

আয়ঃ শুরুতে প্রায় ২০০০-৮০০০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব কাজের পরিমাণ ও সময় অনুযায়ী বাড়তে পারে।

সুবিধাঃ সহজ কাজ কোন দক্ষতা না থাকলেও শুরু করা যায়।

অসুবিধাঃ প্রতিটি টেস্টের জন্য সীমিত অর্থ এবং বেশি টেস্ট পাওয়ার সবসময় সহজ নয়।

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হল ফেসবুক, ইন্সটাগ্রাম এবং অন্যান্য প্ল্যাটফর্ম পেজ ও প্রোফাইল পরিচালনা করে আয় করার কাজ। একজন স্টুডেন্ট ঘরে বসে পোস্ট তৈরি কমেন্ট রেসপন্ড ও কনটেন্ট আপলোড করতে পারে।

কাজ পাওয়াঃ ফ্রিল্যান্সিং সাইট যেমন Fiverr এবং Upwork।

মাসে আয়ঃ শুরুতে প্রায় ৩০০০-১০০০০ টাকা অভিজ্ঞতা বাড়লে আরো বেশি আয় সম্ভব।

সুবিধাঃ ঘরে বসে করা যায় এবং সোশ্যাল মিডিয়ার দক্ষতা বাড়ে।

অসুবিধাঃ নিয়মিত কনটেন্ট তৈরি করতে হবে এবং সময়মতো রেসপন্ড করতে হবে।

AI টুল ব্যবহার করে আয়

AI টুল ব্যবহার করে স্টুডেন্ট ঘরে বসে লিখা, ছবি, ভিডিও বা ডিজাইন তৈরি করে আয় করতে পারে। উদাহরণ ChatGpt,Canva,Dall.E,Mid journey,NightCafe,Runway,Pictory এবং InVideo।

কাজ পাওয়াঃ ফ্রিল্যান্সিং সাইট যেমন Fiverr এবং সোশ্যাল মিডিয়া নিজে সার্ভিস অফার করে।

আয়ঃ কাজে শুরুতে প্রায় মাসে ২০০০-১০০০০ টাকা দক্ষতা বললে আরো বেশি।

সুবিধাঃ ঘরে বসে কাজ করা যায় এবং প্রোডাক্ট বারবার ব্যবহার করা যায়।

অসুবিধাঃ প্রথমে AI টুল গুলোর ব্যবহার ভালোভাবে শিখতে হবে এবং আয় করতে হলে ক্রিয়েটিভি কনটেন্ট বানাতে হবে।

অনলাইন সার্ভিস ও রিভিউ

স্টুডেন্ট অনলাইন বিভিন্ন সার্ভিস ব্যবহার করে বা পণ্য সার্ভিস রিভিউ লিখে আয় করতে পারে। উদাহরণ অ্যাপ রিভিউ, প্রোডাক্ট ফিডব্যাক বা ছোট সার্ভিস টেস্টিং।

আরো পড়ুনঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম

কাজ পাওয়াঃ ফ্রিল্যান্সিং সাইড যেমন Fiverr বা রিভিউ প্লাটফর্ম User Testing।

মাসে আয়ঃ কাজের শুরুতে ২০০০-৮০০০ টাকা কাজের পরিমাণ অন্য জায়গায় বাড়তে পারে পরবর্তীতে।

সুবিধাঃ সহজ কাজ এবং ঘরে বসে করা যায় ল্যাপটপ বা মোবাইলের সহায়তা।

অসুবিধাঃ প্রতিদিন নির্দিষ্ট কাজ পাওয়া সব সময় সহজ।

ফেসবুক ম্যানেজমেন্ট

ফেসবুক ম্যানেজমেন্ট একজন স্টুডেন্ট বেশ বা গ্রুপ পোস্ট, বিজ্ঞাপন ও কমেন্ট নিয়ন্ত্রণ করে আয় করতে পারে। এটি ঘরে বসে করা যায় এবং নিজের সময় অনুযায়ী কাজ করা যায়।

কাজ পাওয়াঃ Fiverr বা Upwork এছাড়াও ছোট ব্যবসার কাছে সরাসরি অফার দেওয়া সম্ভব।

আয়ঃ প্রথমে ৩০০০-৮০০০ টাকা অভিজ্ঞতা বাড়লে আরো বেশি।

সুবিধাঃ কাজ শিখা সহজ এবং ঘরে বসে করা যায়।

অসুবিধাঃ নিয়মিত নতুন কনটেন্ট তৈরি করতে হয় এবং কখনো কখনো সময়মতো রেসপন্ড করতে চাপ থাকে।

FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ প্রতিদিন ১০০০ টাকা আয় করার উপায়?

উত্তরঃ প্রতিদিন ১০০০ টাকা আয় করার জন্য স্টুডেন্ট অনলাইনে ফ্রিল্যান্সিং, টিউশনি, বার ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারে। নিয়মিত কাজ ও সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করলে ছোট আয় স্থায়ীভাবে অর্জন সম্ভব।

প্রশ্নঃ কিভাবে অনলাইনে টাকা ইনকাম করা যায়?

উত্তরঃ অনলাইনে টাকা আয় করার সহজ উপায় হলো ছোট সার্ভে পূরণ করা, মাইক্রো জব করা, স্টক ছবি বা ভিডিও বিক্রি করা এবং ডোমেন ও ওয়েবসাইট বিক্রি করা। এগুলো ঘরে বসে করা যায় এবং নিয়মিত কাজ করলে আয় সম্ভব।

প্রশ্নঃ টাকা সঞ্চয় করা সবচেয়ে ভালো উপায় কি?

উত্তরঃ টাকা সঞ্চয় করার সবচেয়ে ভালো উপায় হল নিয়মিত আয়ের একটি অংশ আলাদা করে রাখা এবং অপ্রয়োজনে খরচ কমানো। ছোট ছোট পরিকল্পনা ও বাজেট মেনে চললে দীর্ঘমেয়াদী বড় সঞ্চয় করা সম্ভব।

লেখকের মন্তব্য স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায়

বর্তমানে প্রযুক্তির সাথে সাথে মানুষের আয়ের জন্য পথ সৃষ্টি হয়েছে। যার কারণে এখন বেকারের সংখ্যা কমছে। লেখাপড়ার পাশাপাশি স্টুডেন্টরা চাইল ঘরে বসে স্মার্টফোনের সাহায্যে কাজগুলো করতে পারবে। কারণ বেঁচে থাকতে হলে সকলের টাকা দরকার। বড় থেকে ছোট সকলেরই প্রয়োজন টাকার। তাই স্টুডেন্টদের বাবা-মার কাছে বোঝা থাকার চেয়ে অবসর টাইমটা প্রযুক্তি থেকে কাজে লাগিয়ে আয়ের একটি পথের সুযোগ রয়েছে। তাই প্রযুক্তির ব্যবহার ভালোভাবে শিখে স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়ের ১২টি সহজ উপায় রয়েছে যেগুলো একজন স্টুডেন্ট এর জীবনের মুহূর্তগুলো চেঞ্জ করে দেবে এবং জীবনযাত্রা টা হবে আনন্দময় ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url