চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায়

চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায় জানবো। কারণ কিছুদিন আগে হঠাৎ করে লক্ষ্য করলাম আমার অনেক বেশি চুল পড়ছে। আগে চুল ভালো ছিল ধীরে ধীরে সেখানে ফাঁকা দেখা দিতে শুরু করল।চুল আছড়াতে গেলে হাতে গোছা গোছা চুল উঠে আসতো আর বিষয়টা আমাকে বেশি চিন্তায় ফেলে দেয়।

চুল-গজানোর-জন্য-মেথি-ও-পিঁয়াজের

আয়নাতে নিজেকে দেখলে মনে হতো চুলের সৌন্দর্য যেন নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি ভাবলাম এভাবে চলতে থাকলে হয়তো চুল আরো পাতলা হয়ে যাবে তাই দ্রুত কোন সমাধান খুঁজতে হবে। তখন আমার মাথায় আসলো মেথি ও পিয়াজের কথা। এবং সেখান থেকে আমি সফলতা পেলাম। এখন আপনারা কিভাবে এর সমাধান পাবেন তা নিচে আলোচনা করছি।

পেজ সূচিপত্রঃ চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায়

চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায়

চুল আমাদের সৌন্দর্যের একটু গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় খারাপ খাদ্যভাস,স্ট্রেস পরিবেশগত দূষণ বা কেমিক্যাল ব্যবহার কারণে চুল পড়া পাতলা হওয়া বা খুশকি তৈরি হয়। এই সমস্যা কমাতে প্রাকৃতিক উপায় সবচেয়ে কার্যকর। মেথি এবং পিয়াজ হলো দুটি এমন উপাদান যা প্রাচীনকাল থেকে চুলের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। মেথি চুলকে শক্ত ও ঘন করে পিঁয়াজ নতুন চুল জন্মাতে সাহায্য করে। এ আর্টিকেলে আমরা জানবো চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায় যা চুলের যত্নে ফলে চুল শক্ত ঘন এবং উজ্জ্বল হয়।

মেথি বীজ ভিজিয়ে পেস্ট বানানোঃ রাতভর ২ টেবিল চামচ মেথি বীজ পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন ব্লেন্ডারে বীজগুলো গুড়া করে একটা মসৃণ পেস্ট তৈরি করুন। এই পেস্টি মাথায় ভালোভাবে লাগিয়ে নিন। লাগানো হয়ে গেলে ৩০ মিনিট রাখুন এবং হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলের মূলকে শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে।

পিয়াজের রস ব্যবহারঃ চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের রস ব্যবহার করুন। ১টি মাঝারি আকারে পেঁয়াজ নিন এবং এর রস বের করুন।স্ক্যাল্পে মসৃণ ভাবে ম্যাসাজ করুন এবং ২০-৩০ মিনিট রাখুন। পরে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। পেঁয়াজের সালফার হেয়ার ফলিকল সক্রিয় করে এবং নতুন চুল জন্মাতে সাহায্য করে।

আরো পড়ুনঃ কালো ঠোঁট গোলাপি করার ৭টি উপায়

মেথি ও পিয়াজ পেস্ট দিয়ে হেয়ার মাস্ক ঃ২ টেবিল চামচ ভেজানো মেথি বীজ এবং ১ টি পেঁয়াজ ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এটি স্ক্যাল্পে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হিয়ার মাস্ক চুল ঘন উজ্জ্বল এবং স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে।

মেথি তেল ও পিয়াজের রস দিয়ে ম্যাসাজঃ ২ টেবিল হালকা গরম করুন এবং ১ চা চামচ পেঁয়াজের রস মিশিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ১ ঘন্টা রাখার পর হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই ম্যাসাজ রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের বৃদ্ধিকে আরো সমৃদ্ধি করে।

মেথি ও পিঁয়াজ কেন কার্যকর

চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের অবদান অনেক। আমরা যদি এগুলো সঠিকভাবে চুলে প্রয়োগ করি তাহলে আমাদের চুল প্রাকৃতিকভাবে অনেক ঝলমল ও উজ্জ্বল করবে। কারণ আমরা চাই আমাদের স্বাস্থ্যের প্রত্যেকটা অঙ্গ ভালো থাক। সেরকম একটি হচ্ছে চুল। কারণ চুল না থাকলে সৌন্দর্য অতটা প্রকাশ পায় না। তাই যাদের চুল পড়ে কমে গেছে এবং চুলের সমস্যায় ভুগছেন তাদের জন্য মেথি ও পিয়াজ চুল গজাতে অনেকটাই সাহায্য করবে।

মেথিঃ মেথি বীজে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ। এটি চুলের মূল শক্ত করে এবং চুল পড়া কমাতে সাহায্য করে। মেথি সোপনিন চুলের বৃদ্ধি করে এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়। নিয়মিত ব্যবহারে চুল শক্ত ঘন এবং মসৃণ হয়।

পিয়াজ ঃ পেঁয়াজের সালফার এবং আন্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। সালফার হেয়ার ফলিকল কে শক্ত করে এবং নতুন চুল জন্মাতে সাহায্য করে। পিয়াজ নিয়মিত ব্যবহারে স্ক্যাল্পে স্বাস্থ্যবান রাখে এবং খুশকি দূর করে।

যৌথ ব্যবহারঃ মেথি এবং পিয়াজ একত্রিত ভাবে ব্যবহার করলে চুলের জন্য দুই গুন কার্যকারিতা পাওয়া যায়। মেথি চুলের মূল শক্ত করে এবং পেঁয়াজ নতুন চুল গজাতে সাহায্য করে।

নিয়মিত ব্যবহারের রুটিন

আমারও চুল পড়ার সমস্যা ছিল। কিভাবে চুল ঠিক করব এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন আমি ভাবলাম প্রাকৃতিক উপায় ব্যবহার করব। আমি প্রথমে ভাবিনি যে মেথি ও পিয়াজ দিয়ে চুলের যত্নের রুটিন শক্তি কাজ করবে। কিন্তু ১ মা আগে আমি সিদ্ধান্ত নিলাম সপ্তাহে ২ বার এই ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে হবে।

প্রথমে আমি ভেজানো মেথি বীজ দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করতে শুরু করলাম। প্রথম দিন থেকে স্ক্যাল্পে ঠান্ডা লাগছিল এবং চুলের মূল আরো শক্ত মনে হচ্ছিল। এরপর পিয়াজের রস ব্যবহার করলাম শুরুতে গন্ধ টা একটু তীব্র মনে হল একদম অস্বস্তিকর ছিল না।

আরো পড়ুন ঃ যৌবন ধরে রাখতে থানকুনি পাতা উপকারিতা

আমি লক্ষ্য করলাম সপ্তাহে ২-৩ বার এই পদ্ধতি ব্যবহার করলে চুল পড়া কমছে এবং নতুন চুল জন্মাতে শুরু করছে। এখন আমি এই রুটিনের সঙ্গে আমার খাদ্য ঠিক রাখছি প্রোটিন সমৃদ্ধ খাবার খাচ্ছি পর্যাপ্ত পানি পান করছি এবং মানসিক দুশ্চিন্তা কমানোর চেষ্টা করছি।

এক মাসের মধ্যে আমার চুল অনেক ঘন উজ্জ্বলতা দেখাতে শুরু করেছে আমার অভিজ্ঞতা বলছে নিয়মিত ব্যবহার এবং ধৈর্যের মূল চাবিকাঠি। যদি নিয়মিত এবং ধৈর্য ধরে এটা ব্যবহার করা যায় তাহলে নতুন চুল গজাবে এবং চুল ভালো থাকবে।

ব্যবহার পরিমাণের নির্দেশিকা

চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ব্যবহার যেন আমাদের জরুরী। আমি যখন মেথি ও পিয়াজ ব্যবহার শুরু করি তখন প্রথমে বুঝতে পারছেন না কতটুকু ব্যবহার করলে ভালো হবে। শুরুতে আমি কম করে ব্যবহার করছিলাম পরে ধীরে ধীরে তা নিয়ম মেনে শুরু করলাম এবং আমার চুল দিন দিন স্বাস্থ্যবান ও উজ্জ্বল হয়ে উঠে। আপনি যদি নিয়মিত ব্যবহার করলে প্রায় ১-২ মাসের মধ্যে চুলের দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে। নিচের টেবিল আকারে দিলাম।

উপদান পরিমাণ ব্যবহার
মেথি বীজ ২ টেবিল চামচ সপ্তাহে ২-৩ বার
পিয়াজ ১টি মাঝারি আকার সপ্তাহে ২-৩ বার
মেথি তেল ২ টেবিল চামচ সপ্তাহে ২ বার
পিয়াজের রস ১ চা চামচ সপ্তাহে ২ বার
হেয়ার মাস্ক মেথি+ পিয়াজ পেস্ট সপ্তাহে ২-৩ বার

উপসংহারঃ চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের ৫টি ঘরোয়া উপায়

নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি চুল পড়া শুরু হলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরে সঠিক পদ্ধতি অনুসরণ করা খুবই জরুরী। আমি নিয়মিতভাবে মেথি ও পিয়াজ ব্যবহার করার মাধ্যমে ধীরে ধীরে চুল পড়া কমতে দেখেছি এবং নতুন ছোট ছোট চুল গজাতে শুরু করেছে। শুরুতে ফলাফল দ্রুত না পেলেও নির্মিত ব্যবহারের কারণে কয়েক রাস্তার মধ্যে পরিবর্তন চোখে পড়ে। খাদ্য এবং জীবন যাপন এর ব্যবহার ও ঠিক করেছে। অল্প পরিমাণ কিন্তু নিয়মিত ভাবে এ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে ভালো ফলাফল পাওয়া যাবে। তাই আজ থেকে আসল শুরু করি চুল গজানোর জন্য মেথি ও পিঁয়াজের এর সঠিক ব্যবহার। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url