অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা

অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানব। আগের মানুষকে শপিং করতে গেলে অনেক কষ্ট করতে হতো। কিন্তু বর্তমান যুগ-প্রযুক্তির যুগ। মানুষের জীবনযাত্রার দিন দিন সহজ হয়ে যাচ্ছে। আগে একটা জিনিস কিনতে হলে বাজারে যেতে হতো ভিড় সামলাতে হতো।

অনলাইন-শপিং-করার-সুবিধা

 অনেক সময় পছন্দের জিনিস না পেলে খালি হাতে ফিরতে হত। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে ঘরে বসে মোবাইল ফোন আর ইন্টারনেট ব্যবহার করে সবকিছু কেনা সম্ভব। এ আধুনিক পদ্ধতি হল অনলাইন শপিং। এই আর্টিকেলে জানব অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা।

পেজ সূচিপত্রঃ অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা

অনলাইন শপিং করার সুবিধা 

অনলাইন শপিং বর্তমানে শহরের পাশাপাশি গ্রামের মানুষদের মাঝেও ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকে এখন ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং মোবাইলের অ্যাপের মাধ্যমে পণ্য কিনছেন। তবে এখনো অনেক মানুষ এই পদ্ধতি সম্পর্কে পুরোপুরি জানেনা। কেউ কেউ ভয় পান প্রতারণা আশঙ্কার আবার কেউ বুঝতে পারে না কিভাবে অনলাইন থেকে কেনাকাটা করতে হয়। তাই এই আর্টিকেলে আমরা অনলাইন শপিং করার সুবিধা অসুবিধা এবং নিরাপদে কেনাকাটার উপায় গুলো বিস্তারিত জানব। এখন আমরা জানবো অনলাইন শপিং করার সুবিধা সম্পর্কে।

আরো পড়ুনঃ কিভাবে ডিসকর্ড সার্ভার তৈরি করবেন

  • ঘরে বসে ২৪ ঘন্টা কেনাকাটা করার সুযোগঃ অনলাইন শপিংয়ের সবচেয়ে বড় সুবিধা হল আপনি যেকোনো সময় কেনাকাটা করতে পারবেন। দোকান খোলা বা বন্দর চিন্তা করতে হয় না। রাত হোক কিংবা ভোর যখন আপনার সময় হবে তখনই কোন অর্ডার করতে পারবেন। যারা সারাদিন কাজ করেন বা বাজারে যাওয়ার সময় পায় না তাদের জন্য খুবই উপকারী।
  • সময় ও শ্রম বাঁচায়ঃ বাজারে যেতে হলে অনেক সময় নষ্ট হয়। বিশেষ করে যানজট, ভিড় এবং লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনলাইন শপিং করলে এসব সমস্যা নেই। আপনি ঘরে বসে পণ্য অর্ডার করবেন এবং তা সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়।
  • ভিড় এড়ানো যায়ঃ অনলাইন শপিং করার সুবিধা আরেকটি হল ভিড় এড়ানো যায়। ঈদ, পূজা বা অন্য উৎসবের সময় বাজারে প্রচুর ভিড় হয়। এই ভিড়ে অনেকে পছন্দ করে না। অনেকের আবার কষ্ট হয়। অনলাইন শপিং করলে ভিড়ের মধ্যে যেতে হয় না। আপনি শান্ত পরিবেশে বসে পণ্য নির্বাচন করতে পারবেন।
  • বিভিন্ন পণ্যের তুলনা করার সুবিধাঃ অনলাইনে একই পণ্য বিভিন্ন দোকানে পাওয়া যায়। আপনি সহজে দাম তুলনা করতে পারবেন। এতে কম দামে ভালো মানের পণ্য কেনা সম্ভব হয়। এটি ক্রেতাদের জন্য বড় অনলাইন শপিং করার সুবিধা।
  • বিশাল পণ্যের সংগ্রহঃ অনলাইন শপিংয়ের পণ্যের বৈচিত্র অনেক বেশি। স্থানীয় বাজারে যা পাওয়া যায় না অনলাইনে তা পাওয়া সম্ভব। বিভিন্ন ব্যান্ডের পণ্য একসাথে দেখা যায়। এতে পছন্দ করার সুযোগ বাড়ে।
  • ডিসকাউন্ট ও বিশেষ অফারঃ অনলাইনে সবগুলো প্রায় বিশাল ছাড় দেয়। যেমন ঈদ অফার,ফ্ল্যাশ সেল,কুপন কোড ইত্যাদি। এসব অফারের মাধ্যমে কম দামে পণ্য পাওয়া যায়। এ থেকে তারা সাশ্রয় পাবে কেনাকাটা করতে পারে।
  • রিভিউ দেখে কেনার সুবিধাঃ অনলাইনে শপিং করার সুবিধা আরেকটি হল রিভিউ দেখে কেনার। কারণ অনলাইনে আগে ক্রেতারা পণ্যের সম্পর্কে মতামত দেন। এসব রিভিউ পড়ে পণ্যের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে ভুল পণ্য কেনার সম্ভাবনা কমে যায়।
  • ক্যাশ অন ডেলিভারি সুবিধাঃ অনলাইন শপিং করার সুবিধা হল ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অনেকে অনলাইন শপ পণ্য হাতে পাওয়ার পর টাকা দেয়ার সুযোগ দেই। এতে করে প্রতারণা ঝুঁকি কমে। নতুন ক্রেতাদের জন্য এটা খুবই সুবিধাজনক।
  • বাড়িতে ডেলিভারি সুবিধাঃ অনলাইন শপিং এর মাধ্যমে পণ্য সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যায়। ভারী পণ্য বহনের ঝামেলা থাকে না। বিশেষ করে গ্রামে মানুষদের জন্য এটি খুবই সুবিধাজনক।
  • অতিরিক্ত খরচ কমেঃ বাজারে গেলে যাতায়াত খরচ, খাবারের খরচ ইত্যাদি হয়। কিন্তু অনলাইনে শপিং করলে এসব খরচ থাকে না। এতে মোটা খরচ কম হয়।

অনলাইন শপিং কি?

অনলাইন শপিং হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা সেবা কেনার একটি আধুনিক পদ্ধতি। এখানে ক্রেতা মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে পন্য নির্বাচন করে অর্ডার দেন। এরপর কুরিয়ার বা ডেলিভারি সার্ভিসের মাধ্যমে পণ্য সরাসরি ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে দোকান যাওয়ার প্রয়োজন হয় না এবং সময় ও শ্রম দুইটাই বাচে। এমনকি পছন্দের পণ্যটি পাওয়া যায় এ অনলাইন শপিং এর মাধ্যমে।

অনলাইন শপিংয়ের অসুবিধা গুলো

অনলাইন শপিং করার সুবিধা গুলো ওপরে জানলাম। কিন্তু এর অসুবিধা ও রয়েছে। অনলাইন শপিং আমাদের জীবনকে সহজ করেছে। সময় বাঁচান, কম দামে কেনাকাটা এবং ঘরে বসে পন্য পাওয়ার কারণে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। তবে কিছু ঝুঁকিও রয়েছে তাই সচেতন ভাবে ব্যবহার করা জরুরী। অনলাইন শপিং এর অসুবিধা গুলো কি আসুন নিচে জানি।

  • পণ্য হাতে দেখে কেনা যায় নাঃ অনলাইনে কেনাকাটা করার সময় পণ্য সরাসরি দেখা যায় না। শুধু ছবি ও বিবরণ দেখে কিনতে হয়। অনেক সময় বাস্তব পণ্যের রং সাইজ বা মান ছবির সাথে মিল থাকে না। এতে ক্রেতা হতাশ হতে পারেন। বিশেষ করে পোশাকের ক্ষেত্রে এর সমস্যা বেশি দেখা যায়।
  • ডেলিভারি সময় লাগেঃ অনলাইন শপিং এর অসুবিধা হলো পণ্য হাতে পেতে কয়েক দিন সময় লাগে। শহরে দ্রুত ডেলিভারি পাওয়া গেল গ্রামের এলাকায় বেশি সময় লাগতে পারে। জরুরি প্রয়োজন হলে এটি অসুবিধা সৃষ্টি করে।
  • প্রতারণার ঝুঁকি বেশিঃ বর্তমানে অনেক ভুয়া ফেসবুক পেজ বা ওয়েবসাইট রয়েছে। তারা আকর্ষণীয় অফার দেখিয়ে টাকা নিয়ে পণ্য পাঠায় না। অনেক ক্ষেত্রে নিম্নমানের পণ্য পাঠানো হয়। তাই সতর্ক না হলে ক্ষতির সম্মুখীন হতে পারেন।
  • রিটার্ন বা ফেরত দেওয়ার ঝামেলাঃ পণ্য পছন্দ না হলে ফেরত দিতে হয়। অনেক সময় রিটার্ন প্রক্রিয়া জটিল হয়। কুরিয়ার চার্জ দিতে হয় বা সময় বেশি লাগে। এতে কিছুটা অসুবিধা হয়।
  • কুরিয়ারে পণ্য নষ্ট হওয়ার সম্ভাবনাঃ ডেলিভারি সময় অসাবধানতার কারণে পন্যের ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে কাছের বা ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে এর সমস্যা বেশি দেখা যায়।
  • ইন্টারনেটের প্রয়োজনঃ অনলাইন শপিং করতে ইন্টারনেটের দরকার। গ্রাম অঞ্চলে অনেক সময় ভালো ইন্টারনেট পাওয়া যায় না এতে সমস্যা হতে পারে।

অনলাইন শপিং এর নিরাপদ থাকার উপায়

অনলাইন শপিং করার সুবিধা জনক তেমনি অসতর্ক হলে প্রতারণা ঝুঁকিও থাকে। তাই কেনাকাটা করার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরী। একটু সচেতন থাকলে সহজেই নিরাপদ ভাবে অনলাইনে শপিং করা যায়। নিচে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হলো।

  • বিশ্বস্ত ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন
  • রিভিউ দেখে পণ্য নির্বাচন করুন
  • অস্বাভাবিক কম দাম এড়িয়ে চলুন
  • ক্যাশ অন ডেলিভারি ব্যবহার করুন
  • পণ্য হাতে পেয়ে দেখে নিন
  • সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না
  • রিটেন পলিসি আগে পড়ে নিন

গ্রামে মানুষের জন্য অনলাইন শপিং কেন উপকারী

গ্রামে অনেক এলাকায় বড় শপিং মল বা ভালো দোকান নেই। ফলে পছন্দের পণ্য পাওয়া কঠিন হয়। অনলাইন শপিং এর মাধ্যমে গ্রামের মানুষ সহজেই শহরের পণ্য কিনতে পারেন। এতে তাদের সময়ও খরচ দুটোই বাঁচে।

এছাড়া গ্রামে মানুষের জন্য অনলাইন শপিংয়ের সুযোগ্য তৈরি করেছে। অনেকেই এখনো নিজের জন্য যেমন কাপড়, হস্তশিল্প, কৃষি পণ্য ফেসবুকের মাধ্যমে বিক্রি করছেন। এতে বাড়িতে বসেও ব্যবসা করা সম্ভব হচ্ছে।

আরো পড়ুনঃ ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার নিয়ম

গ্রামের শিক্ষার্থীরাও অনলাইনে বই, শিক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় জিনিস সহজে কিনতে পারছে। এতে শিক্ষা সুযোগও বাড়ছে। এছাড়া কৃষকেরা কৃষি যন্ত্রপাতি ও সার অনলাইনে কিনতে পারছেন। এতে তাদের কাজ সহজ হচ্ছে।

সবমিলিয়ে অনলাইন শপিং গ্রামের মানুষের জীবনকে সহজ করেছে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কেন জেনারেল জেড অনলাইন শপিং পছন্দ করে?

উত্তরঃ জেনারেল জেড দ্রুত সহজ এবং মোবাইল ভিত্তিক কেনাকাটা পছন্দ করে। তাই অনলাইন শপিং তাদের জন্য বেশি সুবিধা জনক। ডিসকাউন্ট রিভিউ দেখে সিদ্ধান্ত নেয়া এবং ঘরে বসে ডেলিভারি পাওয়ার কারণে তারা অনলাইন কেনাকাটার দিকে বেশি ঝুঁকে।

প্রশ্নঃ ঐতিহ্যবাহী শপিং এর সুবিধা কি?

উত্তরঃ ঐতিহ্যবাহী শপিং এর পণ্য হাতে দেখে ছুঁয়ে এবং যাচাই করে কেনা যায় তাই ভুল হওয়ার সম্ভাবনা কম। এ ছাড়া দোকানদারের সাথে সরাসরি কথা বলে দরদাম করা যায় এবং সঙ্গে সঙ্গে পণ্য পাওয়া যায়।

প্রশ্নঃ শপিং এর গুরুত্ব কি?

উত্তরঃ শপিং আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে মেটাতে এবং জীবন যাত্রা সহজ করতে গুরুত্বপূর্ণ। এতে প্রয়োজনে পণ্য সময় মত পাওয়া যায় তুলনা করে বুদ্ধিমত্তার সাথে কেনাকাটা করা সম্ভব হয়।

লেখকের মন্তব্য অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা

অনলাইন শপিং আমাদের জীবনে বড় পরিবর্তণ এনেছে। সময় বাঁচান কম দামে কেনাকাটা এবং ঘরে বসে পণ্য পাওয়ার কারণে এটি দ্রুত জনপ্রিয় হচ্ছে। তবে কিছু অসুবিধা রয়েছে তাই সচেতন ভাবে ব্যবহার করলে অনলাইন শপিং খুবই নিরাপদ ও উপকারী হতে পারে। সঠিকভাবে ব্যবহার করলে অনলাইন শপিং গ্রামের মানুষসহ সবার জন্য সুবিধা জনক একটি আধুনিক পদ্ধতি হয়ে উঠবে।। তাই আসুন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগে নিজের পছন্দ মতন পণ্য ক্রয় করার জন্য অনলাইন শপিং করার সুবিধা ও অসুবিধা গুলো ভালোভাবে জেনে ব্যবহার করতে পারি ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url