ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি গুলো জানব। বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। আগে শুধু ভিডিও আপলোড করে সীমিত আয় করা যেত।
কিন্তু এখন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন ফিচারের মাধ্যমে রিলস ছবি টেক্সট পোস্ট এমনকি স্টোরি থেকে আয় করা সম্ভব। যারা নিয়মিত ফেসবুক কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ ইনকামের। এ আর্টিকেলে জানবো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি গুলো কিভাবে করতে হয়।
পেজ সূচিপত্রঃ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
- ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি?
- ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রাথমিক যোগ্যতা
- কেন অফিশিয়াল ফেসবুক অ্যাপ ব্যবহার করা জরুরী?
- প্রফেশনাল মোড চালু করার নিয়ম
- প্রফেশনাল মোড না থাকলে কি করবেন?
- ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
- আবেদনের জন্য বার্তার উদাহরণ
- আবেদন করার পর করণীয়
- এক মাস পরও ফিচার না পেলে কি করবেন?
- রিপোর্ট করার জন্য উদাহরণ
- দ্রুত মনিটাইজেশন পাওয়ার টিপস
- কোন ধরনের কনটেন্ট দ্রুত জনপ্রিয় হয়
- কপিরাইট সমস্যা এড়ানোর উপায়
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কি?
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন হল এমন একটি সুবিধা যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে প্রকাশিত কনটেন্ট থেকে আয় করতে পারবেন। আপনার পোষ্ট দর্শকদের অংশগ্রহণ ভিউ এবং জনপ্রিয়তার উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে অর্থ প্রদান করবেন। এই ফিচার এর মাধ্যমে আপনি যেসব কনটেন্ট থেকে আয় করতে পারবেন তা হল।
- রিলস ভিডিও
- বড় ভিডিও
- ছবি পোস্ট
- টেক্সট পোস্ট
- স্টোরি
- লাইভ ভিডিও
অর্থাৎ শুধুমাত্র ভিডিও নয়। প্রায় সব ধরনের কনটেন্ট থেকে আয়ের সুযোগ
রয়েছে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার প্রাথমিক যোগ্যতা
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার জন্য আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। এর সত্যগুলো পূরণ না হলে আবেদন করলো অনুমোদন পাওয়া যাবে না। ফেসবুক সাধারণত কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন-
- কমপক্ষে ৫০০০ ফলোয়ার থাকতে হবে
- গত ৬০ দিনে ৬০০০০ মিনিট ভিউ থাকতে হবে
- অন্তত ৫টি সক্রিয় ভিডিও
- নিয়মিত কনটেন্ট আপডেট
- কপিরাইট মুক্ত মৌলিক কনটেন্ট
- কমিউনিটি নীতিমালা মেনে চলা
এই শর্তগুলো পূরণ করলে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।
কেন অফিশিয়াল ফেসবুক অ্যাপ ব্যবহার করা জরুরী?
অনেকে হালকা সংস্করণের ফেসবুক অ্যাপ ব্যবহার করে। কিন্তু সেখানে
প্রফেশনাল ড্যাশবোর্ড বা মনিটাইজেশন অপশন দেখা যায় না। তাই আবেদন করার জন্য
অবশ্যই অফিশিয়াল facebook অ্যাপ ব্যবহার করতে হবে। অথবা ডেস্কটপ ব্রাউজার
ব্যবহার করল আবেদন করা যায়।
আরো পড়ুনঃ মোবাইলের ভিডিও এডিট করার অ্যাপ
প্রফেশনাল মোড চালু করার নিয়ম
আপনি যদি ব্যক্তিগত প্রোফাইল ব্যবহার করেন তাহলে প্রথমে প্রফেশনাল মোড চালু
করতে হবে। এর জন্য আপনাকে নিচে কিছু ধাপসমূহ দেয়া হলো-
- আপনার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করুন
- ৩ ডট মেনুতে ক্লিক করুন
- প্রফেশনাল মোড় চালু করুন অপশন নির্বাচন করুন
- নিশ্চিত করুন
- এরপর আপনার প্রোফাইল প্রফেশনাল ড্যান্সবোর্ড রূপান্তরিত হবে।
প্রফেশনাল মোড না থাকলে কি করবেন?
কখনো কখনো এ অপশন দেখা যায় না তখন আপনাকে রিপোর্ট করতে হবে। নিচে রিপোর্ট করা
ধাপগুলো দেওয়া হলো।
- ফেসবুক লগইন করুন
- সহায়তা ও সাপোর্ট অপশনে যান
- কিছু সমস্যা রয়েছে অপশন নির্বাচন করুন
- রিপোর্ট অন্তর্ভুক্ত করুন ক্লিক করুন
- ক্যাটাগরি হিসাবে প্রোফাইল নির্বাচন করুন।
- সমস্যার বিস্তারিত লিখুন
- জমা দিন
এভাবেই রিপোর্ট করলে ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ফিচার চালু করতে পারে।
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার জন্য আপনাকে কিছু ধাপ অনুসরণ করতে হবে। আপনি যদি সে পদ্ধতিতে কাজ করেন তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এখন মূল আবেদন পদ্ধতি আলোচনা করা যাক। এজন্য নিচে আবেদনের প্রসেসগুলো দেওয়া হলো।
- প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করুন
- মনিটাইজেশন অপশন ক্লিক করুন
- নিচের দিকে উপলব্ধ নয় সেকশন দেখুন
- কন্টেন্ট মনিটাইজেশন অপশন নির্বাচন করুন
- আমি আগ্রহী বাটনে ক্লিক করুন
- একটা বার্তা লিখুন
- তারপরে জমা দিন
এর ধাপগুলো অনুসরণ করলে আপনার আবেদন সম্পন্ন হবে।
আবেদনের জন্য বার্তার উদাহরণ
প্রিয় ফেসবুক মনিটাইজেশন টিম
আমি ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন ফিচার ব্যবহার করতে আগ্রহী।
আমি নিয়মিত মৌলিক কনটেন্ট তৈরি করি।
দয়া করে আমার প্রোফাইল পর্যালোচনা করে এই সুবিধা চালু করুন।
ধন্যবাদ।
আবেদন করার পর করণীয়
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন করার পরে আমাদের কিছু করণীয় থাকে। যা আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকটাই সাহায্য করবে। আবেদন করার পর করণীয় গুলো কি তা হল।
- প্রতিদিন নতুন কনটেন্ট পোস্ট করত হবে
- রিলস আপলোড করুন
- অরিজিনাল ভিডিও তৈরি করতে হবে
- কমেন্টের উত্তর দিতে হবে
- শেয়ার বাড়ানোর চেষ্টা করতে হবে
- ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে
এগুলো করলে দ্রুত মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বাড়ে।
এক মাস পরও ফিচার না পেলে কি করবেন?
যদি মনিটাইজেশনের জন্য আবেদন করার পরও দেখেন যে সময় পার হয়ে গেছে চালু হচ্ছে না
তখন আপনার করণীয় কি। আবার যদি একমাস ফিচার না পান তাহলে আবার রিপোর্ট করতে
হবে। রিপোর্ট করার ধাপসমূহ হলো-
- সহায়তা ও সাপোর্টে যান
- সমস্যা রিপোর্ট নির্বাচন করুন
- কিছু সমস্যা হয়েছে নির্বাচন করুন
- রিপোর্ট অন্তর্ভুক্ত করুন এবং চাপ দিন
- প্রোফাইল বা পেজ নির্বাচন করুন
- বিস্তারিত লিখুন
- এরপরে জমা দিন
রিপোর্ট করার জন্য উদাহরণ
প্রিয় ফেসবুক সাপোর্ট টিম
আমি কনটেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করেছি কিন্তু এখনো কোনো আপডেট পাইনি।
আমি নিয়মিত মৌলিক কনটেন্ট তৈরি করি।
দয়া করে আমার অ্যাকাউন্টটি পর্যালোচনা করুন।
ধন্যবাদ।
দ্রুত মনিটাইজেশন পাওয়ার টিপস
আপনি যদি ফেসবুক থেকে দ্রুত আয় করতে চান তাহলে আপনাকে ফেসবুকে নীতিমালা অনুসরণ
করা প্রয়োজন। আর আপনি যদি দ্রুত মনিটাইজেশন পেতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম
ফলো করতে হবে। তা হলো-
- প্রতিদিন ২-৩টি রিলস পোস্ট করুন
- অরিজিনাল ভিডিও তৈরি করুন
- ট্রেডিং বিষয়ে ব্যবহার করুন
- কপিরাইট মুক্ত মিউজিক ব্যবহার করুন
- দর্শকদের কমেন্টের উত্তর দিন
- নিয়মিত লাইভে আসতে হবে
- পোস্টে প্রশ্নযুক্ত করুন
কোন ধরনের কনটেন্ট দ্রুত জনপ্রিয় হয়
ফেসবুক পোস্টে কনটেন্ট জনপ্রিয়তার জন্য কিছু টিপস রয়েছে যেগুলোর ওপর আপনি
কন্টেন তৈরি করলে জনপ্রিয়তা অর্জন করতে পারবেন। যার কারণে আপনি দ্রুত মনিটাইজেশন
পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা হল-
- শিক্ষামূলক ভিডিও
- স্বাস্থ্য টিপস
- ইসলামিক কনটেন্ট
- মোটিভেশনাল ভিডিও
- তথ্যভিত্তিক পোস্ট
- ফানি ভিডিও
কপিরাইট সমস্যা এড়ানোর উপায়
আমাদের কিছু সাধারণ ভুলে যেগুলো করলে মনিটাইজেশন পাওয়া যায় না বা অনেক সময়
বাতিল হয়ে যায় মনিটাইজেশন। কপিরাইট সমস্যা এড়ানোর উপায় হল।
আরো পড়ুনঃ
মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়
- অন্যের ভিডিও কপি করবেন না
- ইউটিউব ভিডিও ব্যবহার করবেন না
- সিনেমার ক্লিপ ব্যবহার করবেন না
- কপিরাইট মিউজিক ব্যবহার করবেন না
- ফেক ভিউ বাড়াবেন না
- ফেসবুকের পলিসি না মানা
- অনিয়মিত পোস্ট
এই ভুলগুলো এড়িয়ে চললে সহজে মনিটাইজেশন পাওয়া সম্ভব।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ কত দিনে মনিটাইজেশন পাওয়া যাবে?
উত্তরঃ ফেসবুক কনটেন মনিটাইজেশন সাধারণত ৫-৩০ দিনের মধ্যে অনুমোদন দেওয়া হয়।
তবে রিভিউ সময় নির্ভর করে আপনার পেজের কনটেন্ট এনগেজমেন্ট এবং শর্ত পূরণের
উপর।
প্রশ্নঃ ফেসবুকে প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
উত্তরঃ ফেসবুকে প্রতি ১০০০ পোস্ট বা কনটেন্ট ভিউ থেকে প্রায় ১-৩ ডলার আয় হতে
পারে। এটি নির্ভর করে দেশ, কনটেন্ট টাইপ এবং বিজ্ঞাপনের ধরন অনুযায়ী।
প্রশ্নঃ ফেসবুকে কত ফলোয়ার হলে মনিটাইজেশন অন হয়?
উত্তরঃ ফেসবুক মনিটাইজেশন চালু করতেন ন্যূনতম ১০০০০ ফলোয়ার থাকা
প্রয়োজন। সাথে থাকতে হবে সম্প্রীতি ৬০ দিনের মধ্যে নির্দিষ্ট ভিডিও ভিউ এবং
কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলার শর্ত।
উপসংহার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আবেদন পদ্ধতি
ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে অনলাইনে আয়ের একটি সহজ এবং কার্যকর উপায়। আপনি যদি নিয়মিত মৌলিক কনটেন্ট তৈরি করেন এবং ফেসবুকের নীতিমালা মেনে চলেন তাহলে খুব সহজে দ্রুত এই ফিচার পেতে পারেন। আবেদন করার পাশাপাশি নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে। ধৈর্য ধরে কন্টেন্ট তৈরি করলে সফলতা আসবেই। এই আর্টিকেলের ধাপগুলো অনুসরণ করলে আপনার কন্টেন মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ধন্যবাদ

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url