ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার কারণ অনেকেই জানতে চাই। কি কারনে হঠাৎ করে ইনকাম হতে হতে বন্ধ হয়ে যায়।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো থেকে ফেসবুকে বিনোদনের মাধ্যম নয় বরং এটা অনেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য একটি টাকা ইনকামের উৎস।
কিন্তু বর্তমানে অনেক কনটেন্ট ক্রিয়েটর অভিযোগ করছে আগের মতন আর ফেসবুক থেকে টাকা ইনকাম হচ্ছে না। হঠাৎ করে ফেসবুক থেকে ইনকাম বন্ধ হওয়ার কারণ কি বুঝতেও পারছে না। বিশেষ করে রিলস ও ভিডিও মনিটাইজেশন থেকে ইনকামের পরিমাণ আগের তুলনায় অনেকটা কম। আর্টিকেলে আমরা নিচে এখন জানব ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান গুলো।
পেজ সূচিপত্রঃ ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
- ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
- ফেসবুক মনিটাইজেশন এর নীতিমালা ভঙ্গ করা
- কপিরাইট যুক্ত কনটেন্ট ব্যবহার করা
- মৌলিক কনটেন্ট না থাকা বা পুনরায় আপলোড করা
- কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা
- ফেক লাইক বা ফলোয়ার ব্যবহার করা
- পেজের মান কমে যাওয়া
- আয়ের শর্ত পূরণ না করা
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- লেখকের মন্তব্য ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
বর্তমানে অনেকে ফেসবুক পেজ, ভিডিও, রিলস বা কনটেন্ট তৈরি করে টাকা ইনকাম করছে। কিন্তু হঠাৎ করে অনেকেই ইনকাম বন্ধ হয়ে যায়। মনিটাইজেশন ডিজেবল হয়ে যায় যা আই কমে যায়। এতে নতুন বা পুরনো কনটেন্ট বিভ্রান্তিত হয়ে পড়ে। আসলে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে যেগুলো কারণে ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার কারণ রয়েছে। যদি এ কারণ গুলো আগে থেকে জানা থাকে তাহলে সহজে সমস্যা সমাধান করা সম্ভব। নিচে ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি গুরুত্বপূর্ণ কারণ এবং তার বাস্তবসম্মত সমাধান তুলে ধরা হলো।
ফেসবুক মনিটাইজেশন এর নীতিমালা ভঙ্গ করা
ফেসবুক থেকে ইনকাম করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। আপনি যদি এমন ভিডিও বা
পোস্ট দেন যা ফেসবুকে আইনের নীতিমালার বাইরে চলে যায় তাহলে সক্রিয়ভাবে আপনার
ইনকাম বন্ধ হয়ে যেতে পারে। যেমন বিভ্রান্তিকর তথ্য, অতিরিক্ত ক্লিকবেইট শিরোনাম,
অন্যের কনটেন্ট ব্যবহার করা বা এমন বিষয় নিয়ে পোস্ট করা যা বিজ্ঞাপন দাতাদের
জন্য নিরাপদ নয়। অনেক সময় দেখা যায় এক বা দুইটি ভুল পোস্ট এর কারণ ও পুরো
পেজের ইনকাম বন্ধ হয়ে যায়।
সমাধানঃ এ সমস্যা হল প্রথমে আপনার পেজের মান যাচাই অংশে যান এবং কোন
পোস্ট সমস্যা হয়েছে তা খুঁজে বের করুন। এরপর সমস্যা যুক্ত ভিডিও বা পোস্ট
মুছে ফেলুন। ভবিষ্যতের পোস্ট দেওয়ার আগে নিশ্চিত করুন সেটা নিরাপদ এবং
তথ্যভিত্তিক। কয়েকদিন ধারাবাহিকভাবে ভালো মানের মৌলিক কনটেন্ট পোস্ট করলে ধীরে
ধীরে আপনার ইনকাম আবার চালু হওয়ার সম্ভাবনা তৈরি হবে।
কপিরাইট যুক্ত কনটেন্ট ব্যবহার করা
অনেকেই দ্রুত ভিউ পাওয়ার জন্য অন্যের ভিডিও, সিনেমার অংশ, গান বা ভিডিও ক্লিপ
ব্যবহার করে। ফেসবুক স্বয়ংক্রিয় খুব সহজে এসব কনটেন্ট শনাক্ত করতে পারে। ফলে
আপনার ভিডিওতে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায় অথবা পুরো পেজের ইনকাম বন্ধ হয়ে যেতে
পারে। বিশেষ করে একই কন্টেন্ট বারবার ব্যবহার করলে ঝুঁকি আরো বেশি বাড়ে।
আরো পড়ুনঃ ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায়
সমাধানঃ এ সমস্যা হলে প্রথমে যেসব ভিডিও অন্যের সেগুলো সরিয়ে ফেলুন। এরপর
নিজের তৈরি ভিডিও পোস্ট করা শুরু করুন। যদি অন্যের ক্লিপ ব্যবহার করতে হয় তাহলে
নিজের কন্ঠ ব্যাখ্যা যোগ করুন এবং ভিডিও সম্পাদন করে নতুন ভাবে সাজিয়ে তুলুন।
সম্পূর্ণ মৌলিক কনটেন্ট তৈরি করলে ভবিষ্যতে ইনকাম বন্ধ হওয়ার ঝুঁকি কমে যায়।
মৌলিক কনটেন্ট না থাকা বা পুনরায় আপলোড করা
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার আরেকটি কারণ হচ্ছে মৌলিক কনটেন্ট না থাকা। আবার অনেকে
একই ভিডিও বারবার পুনরায় আপলোড করে যার কারণে ফেসবুক ইনকাম বন্ধ হয়ে যায়।
অনেকে ভাইরাল ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করে। যার ফলে এত অল্প সময় ভিউ পেল
ফেসবুক বুঝতে পারে এটি মৌলিক নয়। ফলে পেজের ইনকামের সুবিধা বন্ধ হয়ে যায়। তাই
পুনরায় আপলোড করা কন্টেন দীর্ঘ মিয়াদি ক্ষতিকর।
সমাধানঃ এই সমস্যা থেকে বের হতে হলে নিজের ভিডিও তৈরি করা শুরু করুন।
মোবাইল ফোন দিয়েও সহজে ভিডিও তৈরি করা যায়। আপনি টিপস, তথ্য টিউটোরিয়াল বা
নিজের অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এতে করে আপনার কনটেন্ট টা মৌলিক
হবে। নিয়মিত মৌলিক কনটেন্ট দিলে ফেসবুক আবার আপনার পেজকে ইনকামের জন্য উপযুক্ত
হিসেবে বিবেচনা করতে পারে।
কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার আরেকটি প্রধান কারণ হচ্ছে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ
করা। ফেসবুকে কিছু বিষয় রয়েছে যা পোস্ট করা নিষিদ্ধ বা সীমাবদ্ধ। যেমন সহিংসতা,
খারাপ তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য, সংবেদনশীল বিষয়ে বা অর্থনৈতিক কন্টেন্ট।
আপনি যদি এমন পোস্ট দেন তাহলে ফেসবুক প্রথমে সতর্ক করে এবং পরে ইনকাম বন্ধ করে
দিতে পারে। অনেক সময় আমরা না বুঝে এ ধরনের ভুল করে থাকি।
সমাধানঃ এখন আপনার মনে প্রশ্ন আছে এ ভুল করলে সমাধান কি আছে। অবশ্যই সব কিছুরই সমাধান আছে। এক্ষেত্রে প্রথমে যে সব পোস্ট সতর্কতা এসেছে সেগুলো মুছে ফেলুন। এরপর ভবিষ্যতে শিক্ষামূলক, রান্না তথ্যভিত্তিক এবং বিনোদনমূলক নিরাপদ কনটেন্ট তৈরি করুন। বিতর্কিত বিষয় এড়িয়ে চললে পেজের মান ভালো থাকবে এবং ইনকাম বন্ধ হওয়ার সম্ভাবনা কমবে।
ফেক লাইক বা ফলোয়ার ব্যবহার করা
অনেকে আছে যারা ফেসবুক থেকে দ্রুত ইনকাম বা ভিউ পাওয়ার জন্য ফেক লাইক বা ফলোয়ার
বাড়ায়। আবার অনেকে দ্রুত জনপ্রিয় হওয়ার জন্য অনেক টাকা দিয়ে ফেক লাইক
ফলোয়ার এবং ভিউ কিনে থাকে। এদের সাময়িকভাবে পেজ বড় মনে হলো ফেসবুকের আল গরিদম
এটি সনাক্ত করে ফলে পেজের আয়ের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে। কারণ ফেসবুক প্রকৃতি
দশকের গুরুত্ব দেই।
সমাধানঃ এ সমস্যা হলে ফেক সার্ভিস ব্যবহার বন্ধ করুন। প্রাকৃতিকভাবে দর্শক
বাড়ানোর চেষ্টা করুন। নিয়মিত মানসম্মত পোস্ট দিন আকর্ষণীয় শিরোনাম
ব্যবহার করুন এবং দর্শকের মন্তব্যের উত্তর দিন। ধীরে ধীরে প্রকৃতি দর্শক বাড়লে
ইনকাম আবার চালু হওয়ার সম্ভাবনা বাড়ে।
পেজের মান কমে যাওয়া
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পেজের মান কমে যাওয়া।
অনেক সময় দেখা যায় আপনার পেজে যদি মানুষ কম আগ্রহ দেখায় পোস্ট কম মন্তব্য হয়
বা স্প্যাম বেশি থাকে তাহলে পেজের মান কমে যায়। এতে ফেসবুক আপনার কনটেন্ট
কে কম মানুষের কাছে দেখায় এবং ইনকাম বন্ধ হয়ে যেতে পারে।
সমাধানঃ এ সমস্যা হলে নিয়মিত নির্দিষ্ট সময়ে পোস্ট করুন। আকর্ষণীয় ছবি ও
শিরোনাম ব্যবহার করুন। দর্শকদের প্রশ্ন করুন এবং মন্তব্যের উত্তর
দিন।স্প্যাম কোর্স থাকলে সেগুলো মুছে ফেলুন এতে পেজের মান উন্নত হবে এবং
ইনকাম চালু হওয়ার সম্ভাবনা বাড়বে।
আয়ের শর্ত পূরণ না করা
ফেসবুক ইনকামের জন্য কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে. যেমন নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার
ভিডিও দেখার সময় এবং নিয়মিত কনটেন্ট. এর শর্ত পূরণ না হলে ইনকাম বন্ধ হয়ে
যেতে পারে।
আরো পড়ুনঃ এফিলিয়েট মার্কেটিং শুরু করার ১১টি উপায়
সমাধানঃ এ সমস্যা হলে নিয়মিত ভিডিও পোস্ট করতে হবে দর্শকদের ভিডিও শেষ
পর্যন্ত দেখার মতন কন্টেন্ট তৈরি করতে হবে। এছাড়াও দর্শকদের শেয়ার করতে উৎসাহ
দিন এতে ধীরে ধীরে শতক পূরণ হবে এবং ইনকাম আবার চালু হতে পারে।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ফেসবুক প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
উত্তরঃ ফেসবুক প্রতি ১০০০ ভিউতে বাংলাদেশে আনুমানিক ৫০-২০০ টাকা পাওয়া যায়। যদি
ভিউ USA/UK থেকে আসে তাহলে ২০০-৫০০ টাকা পর্যন্ত হতে পারে।
প্রশ্নঃ পেমেন্ট সম্পর্কে ফেসবুকে যোগাযোগ করব কিভাবে?
উত্তরঃ ফেসবুক পেমেন্ট সমস্যা হলে Meta/Facebook Support এর মাধ্যমে
যোগাযোগ করুন। আপনি আপনার Monetization বা Payments সেকশন থেকে Report
a Problem অপশন ব্যবহার করতে পারেন।
প্রশ্নঃ ফেক লাইক ব্যবহার করলে কি মনিটাইজেশন বন্ধ হয়?
উত্তরঃ হ্যাঁ, ফেক লাইক বা ভিউ ব্যবহার করলে ফেসবুক সহজে শনাক্ত করে এবং আপনার
মনিটাইজেশন বন্ধ করতে পারে। সব সময় প্রাকৃতিক লাইক ও ভিউ বাড়ানোর চেষ্টা করুন
ফেক সার্ভিস ব্যবহার করবেন না।
লেখকের মন্তব্য ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ৭টি কারণ ও সমাধান
ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার ভয়ের কিছু নয়। সঠিক কারণ খুঁজে বের করে ধীরে ধীরে কাজ
করলে আবার ইনকাম চালু করা সম্ভব। সব সময় মৌলিক কনটেন্ট তৈরি করুন নিয়ম মেনে
চলুন এবং ধৈর্য ধরে কাজ করুন। তাহলে দীর্ঘ মিয়াদি ফেসবুক থেকে স্থায়ী ভাবে আয়
করা সম্ভব হবে। তাই ফেসবুক ইনকাম বন্ধ হওয়ার কারণে হতাশা না হয়ে সেটার সমাধান
করার চেষ্টা করুন এবং ধৈর্য রেখে কাজ করুন। তাহলে আপনার সফলতা আসবে ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url