ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় এগুলো অনেকে জানতে চাই। কিভাবে ইউটিউব থেকে আয় করা যায়। কিন্তু বর্তমানে এটা সম্ভব ইউটিউব থেকে টাকা আয় করা যায়। বর্তমানে ইউটিউব চ্যানেল এখন সারা বিশ্বে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। ইউটিউব চ্যানেলে ব্যবহার করে না এমন মানুষ পাওয়া কষ্টকর।
তাই ইউটিউব চ্যানেলটাকে বিনোদনের মাধ্যম না করে টাকার উৎস হিসাবে নেয়া ভালো। কারণ আপনার মধ্যে যদি ভালো ভিডিও করার দক্ষতা থাকে তাহলে আপনি সেটাকে ইউটিউবে আপলোড দিয়ে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। আসুন নিচে ইউটিউব থেকে টাকা আয় করার সেরা ৮টি উপায় জেনে নিন।
পেজ সূচিপত্রঃ ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
- ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
- ইউটিউব কি
- ইউটিউব চ্যানেল তৈরি করার পদ্ধতি
- ইউটিউব চ্যানেলের জন্য ভালো বিষয় নির্বাচন
- ভালো ভিডিও তৈরি কিছু কৌশল
- ইউটিউব মনিটাইজেশন কি
- ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করা যায়
- ইউটিউবে কাজের সুবিধা ও অসুবিধা
- FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
আপনি কি জানেন ইউটিউব আপনার বিনোদনের মাধ্যম হলো এখান থেকে আপনি খুব সহজে টাকা
আয় করতে পারবেন।হ্যাঁ, সত্যি অবাক হওয়ার কিছু নেই
ইউটিউব থেকেও টাকা আয় করা যায়
যদি আপনার সঠিক পদ্ধতিতে ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন। এজন্য আপনাকে ইউটিউব
সম্পর্কে ধারণা নিতে হবে কিভাবে, কি উপায়ে এবং কখন ভিডিও আপলোড দিলে
সেটা আপনার জন্য ভালো হবে।
বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে মানুষ যেমন তথ্য সংগ্রহ করছে ঠিক তেমনি
বিনোদনের জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহার করছে। এসব প্লাটফর্মের মধ্যে সবচেয়ে
জনপ্রিয় হল ইউটিউব। ইউটিউব দেখেনা এমন মানুষ পাওয়া অনেক কষ্টকর। কারণ youtube
টা হচ্ছে একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম। যেখানে একটি বিশ্বের অন্যতম বড় ভিডিও
শেয়ারিং প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ বিভিন্ন ধরনের ভিডিও দেখে
থাকে।
সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে প্রতি মিনিটে ইউটিউবে প্রায় ৫০০ ঘন্টারও বেশি ভিডিও আপলোড হয় এবং প্রতিদিন প্রায় ১ বিলিয়নের বেশি ঘন্টা ভিডিও দেখা হয়। এত বিশাল দর্শক সংখ্যা থাকার কারণে ইউটিউব এখন শুধু বিনোদনের মাধ্যম নয় বরং অনেক মানুষের জন্য এটি একটি কাজের উৎস এবং টাকা আয়ের মাধ্যম হয়েছে।
আরো পড়ুনঃ
স্টুডেন্টদের জন্য অনলাইনে আয়
বর্তমানে বাংলাদেশেও ইউটিউবের জনপ্রিয়তার দিন দিন বাড়ছে। বর্তমানে অনেক
বাংলাদেশী ইউটিউবার প্রতিদিন নিয়ম করে ভিডিও তৈরি করে ভাল পরিমান আয় করছে। আবার
কেউ কেউ এটিকে নিজের প্রফেশনাল পেশা হিসেবে গ্রহণ করেছে।
ইউটিউবে সবচেয়ে বড় সুবিধা হল এখানে যে কেউ নিজের প্রতিভা প্রকাশ করতে পারে।
আপনার যদি এমন কোন কনটেন্ট আইডিয়া থাকে যা মানুষের কাছে উপকারী বা
আকর্ষণীয় তাহলে আপনি সহজে একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও তৈরি শুরু করতে
পারেন।
তবে অনেক ইউটিউবারের মনে প্রশ্ন থাকে, youtube থেকে আসলেই ইনকাম করা যায়?
আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জানব ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় সম্পর্কে
- বিজ্ঞাপন থেকে আয়ঃ ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখে আয় করা যায়। ভিডিওতে যত বেশি ভিউ আসে, আয়ের পরিমাণ তত বাড়ে।
- স্পন্সরশিপঃ অনেক কোম্পানির জনপ্রিয় ইউটিউবারদের দিয়ে তাদের পণ্য প্রচার করায়। এর বিনিময়ে ইউটিউবার কে টাকা দেওয়া হয়।
- এফিলিয়েট মার্কেটিংঃ কোন পণ্যের লিংক ভিডিওর বর্ণনা দিয়ে সেই পণ্য বিক্রি করলে কমিশন পাওয়া যায়।
- নিজের পণ্য বিক্রিঃ অনেকে ইউটিউব ব্যবহার করে নিজের তৈরি কোর্স, ই-বুক বা অন্য ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করে।
- ব্র্যান্ড প্রমোশনঃ জনপ্রিয় চ্যানেলগুলো বিভিন্ন ব্যান্ডের প্রচার করে ভালো পরিমান টাকা আয় করতে পারে।
- চ্যানেল মেম্বারশিপঃ youtube চ্যানেল মেম্বারশিপ হলো দর্শকদের জন্য সাবস্ক্রিপশন সুবিধা দেওয়া যার মাধ্যমে তারা মাসিক ফি দিয়ে এক্সক্লুসিভ কনটেন্ট পেতে পারে। এটি ইউটিউবারদের নিয়মিত আয় করা একটি সহজ এবং নির্ভরযোগ্য উপায়।
- সুপার চ্যাট ও সুপার স্টিকারঃ ইউটিউব লাইভ স্ট্রিম চলাকালীন দশকরা সুপার চ্যাট বা সুপার স্টিকার ব্যবহার করে অর্থ প্রদান করতে পারে। এর মাধ্যমে তারা তাদের মেসেজ বা স্টিকার হাইলাইট করতে পারে এবং ইউটিউবাররা সরাসরি আয় করতে পারে। এটি লাইভ ভিডিও থেকে আয় বাড়ানো একটি জনপ্রিয় উপায়।
- Youtube প্রিমিয়ামঃ ইউটিউব প্রিমিয়াম হল একটি সাবস্ক্রিপশন সার্ভিস যার মাধ্যমে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে পারে ভিডিও ডাউনলোড করতে পারে এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও চালাতে পারে।ইউটিউবাররা প্রিমিয়াম ব্যবহারকারীদের দেখার সময় অনুযায়ী টাকা পায়।
ইউটিউব কি
ওপরে জানলাম ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায়।ইউটিউব হলে একটি অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা ভিডিও আপলোড করতে পারে এবং অন্যেরা সেই ভিডিও দেখতে পারে। এ প্লাটফর্মে শিক্ষা, বিনোদন, প্রযুক্তি, রান্না-বান্না, ইসলামিক আলোচনা, সিনেমা, কৌতুক এবং গেমিং সহ বিভিন্ন ধরনের ভিডিও পাওয়া যায়। সহজভাবে বলতে গেলে ইউটিউব এমন একটি জায়গা যেখানে মানুষ ভিডিও শেয়ার করে এবং সেই ভিডিও থেকে জনপ্রিয়তা ও আয় দুটি অর্জন করতে পারে।
ইউটিউব চ্যানেল তৈরি করার পদ্ধতি
এখন প্রশ্ন হচ্ছে youtube থেকে আয় করতে হলে কি করা লাগবে। আপনাকে একটা প্রথমে
youtube চ্যানেল খুলতে হবে। নিচে ইউটিউব চ্যানেল খোলার পদ্ধতি গুলো দেওয়া হল।
প্রথমে একটি গুগোল একাউন্ট তৈরি করতে হবে।
এরপর youtube লগইন করতে হবে।
ক্রিয়েট চ্যানেল অপসনে ক্লিক করতে হবে।
প্রোফাইল ছবি ও ব্যানার যুক্ত করতে হবে।
এভাবে খুব সহজে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়।
ইউটিউব চ্যানেলের জন্য ভালো বিষয় নির্বাচন
Youtube এ সফল হওয়ার জন্য সঠিক বিষয় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য
ইউটিউব চ্যানেল তৈরি করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোন বিষয়ে
চ্যালেন তৈরি করতে চান। আপনি যে বিষয়ে দক্ষ এবং জ্ঞান আছে সে বিষয়ে অনুযায়ী
একটা নিশ নির্বাচন করবেন। কারণ মানুষ সাধারণত নির্দিষ্ট বিষয়ে ভিডিও দেখতে পছন্দ
করে। জনপ্রিয় কিছু ইউটিউব বিষয় হল-
- প্রযুক্তি বিষয়ক ভিডিও।
- অনলাইন আয়ের টিপস।
- রান্নার ভিডিও।
- স্বাস্থ্য টিপস।
- শিক্ষা ও টিউটোরিয়াল।
- ইসলামিক আলোচনা।
- ভ্রমণ ভিডিও।
- হাসি ও বিনোদনমূলক ভিডিও।
ভালো ভিডিও তৈরি কিছু কৌশল
একটি ভালো ভিডিও দর্শককে আকর্ষণ করে এবং চ্যানেলের জনপ্রিয়তা বাড়ায়। এজন্য
কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরী প্রথমত, ভিডিওর ছবি ও শব্দ পরিষ্কার করতে হবে।
দ্বিতীয়ত ভিডিওর জন্য আকর্ষণীয় থাম্বলেন ব্যবহার করতে হবে। কারণ থাম্বলেন টা
হচ্ছে আপনার ভিডিও আকর্ষণীয় যা দর্শককে আগ্রহ বাড়াবে। তাই এটা খুবই জরুরী।
তৃতীয়ত, ভিডিও টাইটেল এমন হতে হবে যাতে মানুষ সহজে বুঝতে পারে ভিডিওটি কি
সম্পর্কে। ভিডিওর বর্ণনা ও ট্যাগ সঠিকভাবে ব্যবহার করলে সার্চ ভিউ খুঁজে পাওয়া
যায় সহজে।
ইউটিউব মনিটাইজেশন কি
ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করার জন্য চ্যানেলকে ইউটিউব পার্টনার
প্রোগ্রাম এর যুক্ত হতে হয়। এই প্রক্রিয়াকে মনিটাইজেশন বলা হয়। মনিটাইজেশন
চালু হলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয় এবং সেই বিজ্ঞাপন থেকে ইউটিউবার আয় করতে
পারে।
ইউটিউব মনিটাইজেশন পাওয়ার শর্ত
ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য কিছু নিয়ম রয়েছে তা হল-
কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
গত ১২ মাসে ৪০০০ ঘন্টা ওয়াচটাইম থাকতে হবে।
ইউটিউব এর নিয়ম ও নীতিমালা মেনে চলতে হবে।
এর শর্তগুলো পূরণ হলে মনিটাইজেশন এর জন্য আবেদন করা যায়।
ইউটিউব থেকে মাসে কত টাকা আয় করা যায়
উপরে ইউটিউব থেকে আয় নির্ভর করে বিভিন্ন ফ্যাক্টরের উপর। এখানে মাছে কত আইন
সম্ভব এবং কিভাবে তা বাড়ানো যায় তা সহজ ভাবে ব্যাখ্যা করা হলো।
ভিউ এবং মনিটাইজেশনঃ প্রথমে জানতে হবে ইউটিউবার আয় করেন ভিডিওর ভিউ ও
বিজ্ঞাপন থেকে। প্রতি ভিউ থেকে সরাসরি আয় না হলেও,১০০০ ভিউতে সাধারণত $ ১-৫ $
(প্রায় ৮০-৪০০ টাকা) আয় হতে পারে। তাই ভিউ বেশি হলে আরো বেশি হবে।
সাবস্ক্রাইবার সংখ্যাঃ যত বেশি সাবস্ক্রাইবার ভিডিওর ভিউ তত বেশি
সম্ভাবনা। নতুন চ্যানেলের জন্য শুরুতে আয় কম হলো সাবস্ক্রাইবার বাড়লে আয় ধীরে
ধীরে মারবে।
তাই ইউটিউব দ্বারা আয়ের নির্দিষ্ট সীমা নেই। কেউ কেউ মাসে কয়েক হাজার টাকা
আয় করে আবার অনেক জনপ্রিয় ইউটিউবেরা লক্ষ লক্ষ টাকা আয় করে।
আয়ের পরিমাণ মূলত নির্ভর করে ভিডিওর ভিউ দশকের সংখ্যা এবং কন্টেনের মানের উপরে।
ইউটিউবের সুবিধা ও অসুবিধা
Youtube হল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম। যেখানে মানুষ ঘরে
বসে কনটেন্ট তৈরি করে আয় করতে পারে। এটি শুধু মাত্র বিনোদনের জন্য নয়
বরং শিক্ষা, ব্যবসা এবং অনলাইন আয়ের জন্য একটি শক্তিশালী
মাধ্যম। ইউটিউব নিয়ে সঠিক পরিকল্পনা ও নিয়মিত কাজ থেকেও সফল হতে পারে।
আরো পড়ুনঃ
অ্যাড দেখে টাকা ইনকাম করার উপায়
সুবিধা
ঘরে বসে আয় করা যায়।
নিজের পছন্দ বিষয়ে নিয়ে ভিডিও বানানো সম্ভব।
ভিডিও একবার বানালে বারবার আয় করার সুযোগ থাকে।
বিশ্বের যে কোন মানুষ ভিডিও দেখতে পারে তাই দর্শক পাওয়া সহজ।
চ্যালেন বড় হলে স্পন্সরশিপ ও মেম্বারশিপ এর মাধ্যমে স্থায়ী আয় করা
যায়।
অসুবিধা
সফল হতে ধৈর্য ও সময় প্রয়োজন।
নিয়মিত নতুন ভিডিও বানাতে হয় যা সময় সাপেক্ষ।
ভিডিওর মান ও কনটেন্ট ভালো না হলে দর্শক কম পাওয়া যায়।
কখনো কখনো কপিরাইট এর সমস্যা বা youtube এর নীতিমালা নিয়ে ঝামেলা হতে পারে।
লাইভ স্ট্রিমিং বিশেষ ফিচার ব্যবহার করতে প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন হতে
পারে।
FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ ইউটিউবে প্রতি ১০০০ ভিউতে কত টাকা দেয়?
উত্তরঃ ইউটিউবে প্রতি ১০০০ ভিউ থেকে যে পরিমাণ আয় হয় তা নির্ভর করে ভিডিওর
বিষয়বস্তু, দশকের দেশ, বিজ্ঞাপনের ধরন এবং দর্শকের ইন্টার একশন এর উপর।
যেমন নতুন চ্যানেলের জন্য প্রায় ১-২ ডলার ( ৮০-১৬০ টাকা) প্রতি ১০০০ ভিউ। আবার
জনপ্রিয় চ্যানেলের জন্য প্রায় ৩-৫ ডলার ( ২৪০-৪০০ টাকা) প্রতি ১০০০
ভিউ।
প্রশ্নঃ ১০k ভিউ এর দাম কত?
উত্তরঃ ইউটিউবে ১০০০০ ভিউ থেকে সাধারণত প্রায় ১০-৫০ ডলার ( ৮০০০-৪০০০০
টাকা) আয় হতে পারে। আয় ভিডিওর বিষয়বস্তু, দশকের দেশ, ও
বিজ্ঞাপনের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়।
প্রশ্নঃ ইউটিউবে থেকে দ্রুত ৫০০ ডলার পাওয়ার উপায় কি?
উত্তরঃ ইউটিউব থেকে দ্রুত ৫০০ ডলার পাওয়ার জন্য জনপ্রিয় ভিডিও তৈরি করে ভিউ
বেশি আনা এবং স্পন্সরশিপ বা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যবহার করা জরুরী।
নিয়মিত কাজ ও ট্রেন্ড ফলো করলে আয় দ্রুত বাড়তে পারে।
উপসংহার ইউটিউব থেকে টাকা আয় করার ৮টি উপায় ও পদ্ধতি
বর্তমান সময়ে ইউটিউব অনলাইনে আয় করা একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে। সঠিক
পরিকল্পনা, ধৈর্য এবং নিয়মিত পরিশ্রমের মাধ্যমে যে কেউ ইউটিউব থেকে সফল হতে
পারে। তাই যারা ঘরে বসে আয় করার নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য ইউটিউব একটি
সম্ভাবনাময় প্ল্যাটফর্ম হতে পারে। তাই নিজেকে আর মোবাইলের স্ক্রিনে না রেখে
সেটাকে আপনার কাজের উৎস বানান এবং সুন্দর একটা জীবন তৈরি করুন। কারন বাঁচতে
হলে টাকার দরকার টাকা ছাড়া আপনার জীবন অচল। তাই পড়াশুনার বা কাজের
পাশাপাশি আয়ের একটি উৎস করুন ইউটিউবকে।উপরে ইউটিউব থেকে টাকা আয় করার
৮টি উপায় ও পদ্ধতি আলোচনা করেছি। আপনি যদি সঠিকভাবে ও পরিকল্পনা মাপে কাজ করেন
তাহলে অবশ্যই ইউটিউব থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ।

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url