৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় ও ঘরোয়া পদ্ধতি

৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় গুলো জানব। বর্তমানে এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুখের ব্রণ। গরমের সময় বেশি ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। বর্তমান সময়ে কিশোর-কিশোরী থেকে শুরু করে বড়দের মধ্যেও ব্রণের সমস্যা খুবই সাধারণ।

৭-দিনে-ব্রণ-কমানোর-দ্রুত-কার্যকরী-উপায়

হঠাৎ মুখে বড় ব্রণ উঠলে আত্মবিশ্বাস কমে যায় ছবি তুলতে ইচ্ছা করে না এমনকি অনেকে মানসিকভাবে অস্বস্তিতে ভোগেন। তবে সঠিক যত্ন নিলে মাত্র ৭ দিনে ব্রণ কমানো সম্ভব। তবে এর জন্য নিয়ম মেনে কিছু প্রাকৃতিক উপায় ও ত্বকের যত্নে রুটিন অনুসরণ করতে হবে। আর্টিকেলে আমরা জানব ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায়, ব্যবহার, নিয়ম এবং অতিরক্তি টিপস সম্পর্কে।

পেজ সূচিপত্রঃ ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় ও ঘরোয়া পদ্ধতি

৭ দিনে ব্রণ কমানোর ১০টি কার্যকরী উপায়

মুখে ব্রণ হওয়ার একটি সাধারণ সমস্যা হল এটি আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে। বিশেষ করে গরমে সময় বা তৈলাক্ত ত্বকে ব্রণ দ্রুত বাড়ে। অনেকে জানতে চাই কিভাবে দ্রুত ব্রণ কমানো যায়। আপনি যদি ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় পেতে চান তাহলে নিচের কার্যকরী উপায় গুলো অনুসরণ করতে পারেন। নিয়মিত মেনে চললে অল্প সময়ে ভালো ফল পাবেন।

আরো পড়ুনঃ থানকুনি পাতা মুখে ব্যবহারের নিয়ম

বরফ থেরাপিঃ বরফ ব্রণের ফোলা ও লাল ভাব দ্রুত কমায়। এটি রক্তনালীকে সংকুচিত করে প্রদাহ কমায়। বরফ থেরাপি দিলে ব্রণ অনেকটাই কমে যায়। এখন নিচে আমরা জানব ব্যবহারের নিয়ম।

  • একটি পরিষ্কার কাপড়ে বরফ নিন
  • ব্রনের ওপর ৫ মিনিট রাখুন
  • এক মিনিট বিরত নিন
  • আবার ৫ মিনিট রাখুন

কতদিন ব্যবহার করবেনঃ বরফের থেরাপি কত দিন ব্যবহার করব সে সম্পর্কে জানব।

  • দিনে ২-৩ বার
  • টানা ৩ দিন ব্যবহার করলে ভালো ফল দেই।
  • জরুরি অবস্থায় ৭ দিন ব্যবহার করা যাবে।

টি ট্রি অয়েলঃ টি ট্রি অয়েল শক্তিশালী অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।টি ট্রি অয়েল ব্যবহারে নিয়ম গুলো জানব।

  • ১ ফোটা টি ট্রি অয়েল
  • ৯ ফোটা পানি মিশান
  • তুলা দিয়ে ব্রণে লাগান

কত দিন ব্যবহার করবেনঃ এখন অনেকের মনে প্রশ্ন আছে এটা কতদিন ব্যবহার করব। আসল নিচে ব্যবহারের কতদিন করতে হবে জানি।

  • দিনে ১ বার বা রাতে
  • টানা ৫-৭ দিন
  • সংবেদনশীল ত্বকে সপ্তাহে ৩ দিন

মধু থেরাপিঃ মধু হচ্ছে একটি প্রাকৃতিক উপাদান। এর যে পুষ্টিগুণগুলো রয়েছে তা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের ও যত্ন নেই। মধু ত্বকের সংক্রমণ এবং ব্রণ শুকাতে সাহায্য করে।

ব্যবহারের নিয়মঃ মধু থেরাপি ব্যবহার করতে হবে তা জানি।

  • খাঁটি মধু ব্রণে লাগান
  • ১৫ মিনিট রাখুন
  • কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন

কতদিন ব্যবহার করবেনঃ এখন আমরা জানবো মধু থেরাপি কতদিন ব্যবহার করতে হবে।

  • দিনে ১ বার
  • ৭দিনে ব্যবহার করলে ফল ভালো
  • তৈলাক্ত ত্বকে সপ্তাহে ৪ দিন

অ্যালোভেরা জেলঃ এলোভেরা প্রদাহ কমাতে এবং ত্বক দ্রুত ভালো করে। অ্যালোভেরার ব্যবহার করা নিয়ম হলো তাজা এলোভেরা জেল লাগান ত্বকে।৩০ মিনিট রাখুন। তারপরে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অ্যালোভেরা জেল কত দিন ব্যবহার করবেন তা হলো। দিনে ২ বার বা টানা ৭ দিন। নিয়মিত ব্যবহার করা যাবে।

গ্রিন টি কম্প্রেসঃ গ্রিন টি তে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্রণ কমাতে সাহায্য করে।গ্রিন টি কম্প্রেস ব্যবহারের নিয়ম হল।

  • গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভেজান
  • ঠান্ডা করুন
  • ব্রণের উপরে ১০ মিনিট রাখুন

কতদিন ব্যবহার করবেনঃগ্রিন টি কম্প্রেস কতদিন ব্যবহার করবেন চলুন তা নিচে জানি।

  • দিনে ১ বার
  • ৫-৭ দিন ব্যবহার করুন
  • তৈলাক্ত ত্বকে খুব কার্যকর

লেবু ও মধুর মিশ্রণঃ লেবুর সাইট্রিক অ্যাসিড যা ব্রণ শুকাতে সাহায্য করে। লেবু ও মধুর মিশ্রণ কিভাবে ত্বকে ব্যবহার করবেন চলুন তার নিয়ম জানি।

  • ১ চা চামচ মধু
  • ২ ফোটা লেবুর রস
  • ব্রণে লাগান

কত দিন ব্যবহার করবেনঃ লেবু ও মধুর মিশ্রণ ত্বকে ব্রণ ভালো করার জন্য কতদিন ব্যবহার করবেন চলুন তা জানি।

  • সপ্তাহে ৩ দিন
  • ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন
  • সংবেদনশীল ত্বকে সাবধানে ব্যবহার করুন

অ্যাসপিরিন পেস্টঃ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় অ্যাসপিরিন পেস্ট। অ্যাসপিরিন পেস্ট রয়েছে স্যালিসিলিক অ্যাসিড থাকে যা ব্রণ কমায়।অ্যাসপিরিন পেস্ট ত্বকে কিভাবে ব্যবহার করতে হবে চলুন তা জানি।

  • ১টি অ্যাসপিরিন গুঁড়ো করুন
  • কয়েক ফোঁটা পানি দিন
  • ব্রণে লাগান

কত দিন ব্যবহার করবেনঃ অ্যাসপিরিন পেস্ট কতদিন তোকে ব্যবহার করবেন আসুন তা জানি।

  • সপ্তাহে ২দিন
  • ১৫ মিনিট রাখুন
  • এলার্জি থাকলে ব্যবহার করবেন না

ওভার-দ্য-কাউন্টার ক্রিমঃ ওভার-দ্য-কাউন্টার ক্রিম বেনজয়েল পারক্সাইড বা স্যালিসিলিক অ্যাসিড যুক্ত ক্রিম ব্যবহার করতে পারেন। ওভার-দ্য-কাউন্টার ক্রিম কিভাবে ত্বকের ব্যবহার করবেন তার নিয়ম জানি।

  • রাতে পরিষ্কার মুখে লাগান
  • শুধু ব্রণের উপর ব্যবহার করুন

কতদিন ব্যবহার করবেনঃ ওভার-দ্য-কাউন্টার ক্রিম ত্বকে কতদিন ব্যবহার করবেন চলুন জানি।

  • দিনে ১ বার
  • টানা ৭ দিন
  • অতিরিক্ত ব্যবহার করবেন না

চন্দন ও গোলাপজলঃ ত্বকের ব্রণ দূর করার জন্য চন্দন ও গোলাপজল ব্যবহার খুবই কার্যকর। ও ত্বকের অতিরক্ত তেল কমায় চন্দন ও গোলাপজল। চন্দন ও গোলাপজল কিভাবে ব্যবহার করবেন তার নিয়ম।

  • চন্দন গুড়ো
  • গোলাপজল মিশিয়ে পেস্ট
  • মুখে লাগান

কত দিন ব্যবহার করবেনঃ চন্দন ও গোলাপজল ত্বকে কত দিন ব্যবহার করবেন আসুন জানই।

  • সপ্তাহে ৩ দিন
  • ১৫ মিনিট রাখুন
  • তৈলাক্ত ত্বকে ভালো চন্দন ও গোলাপজল

টুথপেস্ট শুধু সাদাটাঃ জরুরি অবস্থায় টুথপেস্ট শুধু সাদা টা ব্যবহার করা যায়। টুথপেস্ট ব্যবহারের নিয়ম ত্বকে।

  • অল্প টুথপেস্ট
  • ব্রণে লাগান
  • রাতে রেখে দিন

কত দিন ব্যবহার করবেনঃ টুথপেস্ট কতদিন তোকে ব্যবহার করবেন তা হলো।

  • সপ্তাহে ১ বার
  • সংবেদনশীল ত্বকে নয়

আমাদের মুখে ব্রণ কেন হয়?

আমাদের মুখে ব্রণ হওয়ার পিছনে কয়েকটি সাধারণ কারণ রয়েছে। এগুলো জানা থাকলে সহজে প্রতিরোধ করা যাবে ব্রণ কে। ব্রণ হওয়ার প্রধান কারণ গুলো হলো।

  • অতিরিক্ত তেল উৎপাদন।
  • হরমোন পরিবর্তন
  • ধূলা-ময়লা জমা।
  • ঘুমের অভাব।
  • স্ট্রেস।
  • ভুল স্কিন কেয়ার।
  • তৈলাক্ত খাবার।
  • পর্যাপ্ত পানি না খাওয়া।
  •  বংশগত কারণ

এই কারণগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ব্রণ দ্রুত কমানো যায়।

৭ দিনের ব্রণ কমানোর রুটিন

৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় গুলো যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন তাহলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাবেন। এজন্য আপনাকে ৭ দিনে ব্রণ কমানোর একটা রুটিন তৈরি করতে হবে। এ রুটিন অনুসরণ করলে আপনি সাত দিনের ফলাফল পাবেন।

  • প্রথম দিনঃ বরফের থেরাপি এবং টি ট্রি অয়েল
  • দ্বিতীয় দিনঃ অ্যালোভেরা এবং মধু
  • তৃতীয় দিনঃ গ্রিন টি এবং বরফ
  • চতুর্থ দিনঃ চন্দন প্যাক ও টি ট্রি অয়েল
  • পঞ্চম দিনঃ অ্যালোভেরা ও মধু
  • ষষ্ঠ দিনঃ লেবু ও মধু এবং বরফ
  • সপ্তম দিনঃ গ্রিন টি ও অ্যালোভেরা

দ্রুত ব্রণ কমানোর অতিরক্তি টিপস 

৭ দিনে ব্রণ কমাতে চাইলে অবশ্যই আপনাকে নিয়ম ফলো করতে হবে। ফলো করার পাশাপাশি দ্রুত ব্রণ কমানোর জন্য কিছু অতিরক্ত টিপস দেওয়া হলো।

  • দিনে ২ বার মুখ ধুতে হবে
  • নন- কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন
  • তৈলাক্ত খাবার কম খান
  • পর্যাপ্ত পানি পান করুন
  • ৭-৮ ঘন্টা ঘুমান
  • ব্রণ খোটাবেন না

কোন ত্বকে কোনটি ব্যবহার করবেন

ত্বকের ব্রণ ভালো করতে ঘরোয়া পদ্ধতির পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে কোন ত্বকের জন্য কোনটি ব্যবহার করলে তাড়াতাড়ি ফলাফল পাওয়া যাবে। আসুন কোন ত্বকের কোনটি ব্যবহার করলে ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী হবে।

তৈলাক্ত ত্বকঃ তৈলাক্ত ত্বকের জন্য এ পদ্ধতি গুলো ব্যবহার করতে পারেন।

  • টি ট্রি অয়েল
  • গ্রিন টি
  • চন্দন

শুষ্ক ত্বকঃ আমাদের অনেকের শুষ্ক ত্বক আছে। যা ব্রণ ভালো করতে অনেক সময় লাগে। যাদের শুষ্ক ত্বক তাদের জন্য এই ব্যবহারগুলো খুবই কার্যকর। তা হল

  • মধু
  • অ্যালোভেরা

সংবেদনশীল ত্বকঃ অনেকের আছে সংবেদনশীল ত্বক। যাদেরে ত্বক তারা সবকিছুই ব্যবহার করতে পারবেনা। সংবেদনশীল ত্বকের জন্য এ পদ্ধতি গুলো কার্যকর।

  • এলোভেরা
  • বরফ

যেগুলো করলে ব্রণ বাড়ে

আমাদের অনেকের এমন কিছু অভ্যাস আছে যার কারণে আমাদের ব্রণ বাড়ে। কারণ আমরা ব্রণ থেকে মুক্তি চাই কিন্তু আমাদের কিছু বদ অভ্যাসের কারণে পুনরায় ব্রণ ফিরে আসে। এমনকি মুখে দাগ হয়ে যায়। তাই যেগুলো করলে ব্রণ বাড়ে তা হল।

আরো পড়ুনঃ ত্বকের যত্নে ৮টি প্রাকৃতিক উপায়

  • বারবার মুখে হাত দেওয়া।
  • তেলযুক্ত মেকআপ।
  • ঘুম কম হওয়া।
  • বেশি মিষ্টি খাবার।
  • মানসিক অশান্তি।
  • পরিমাণ মত পানি না খাওয়া।

কখন ডাক্তারের কাছে যাবেন

ব্রণ ত্বকের জন্য অনেকটাই ক্ষতিকর। এটা যদি আমরা সঠিকভাবে চিকিৎসার না করি বা ঘরোয়া পদ্ধতিগুলো সঠিকভাবে অনুসরণ না করে তাহলে চেহারার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই অনেক সময় ঘরোয়া পদ্ধতির পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি। তাই নিচের এই সমস্যাগুলো দেখা দিলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করুন।

  • বড় বড় ব্রণ হলে
  • দাগ পড়লে
  • ব্যথা বেশি হলে
  • বারবার ব্রণ হলে মুখে
  • ২ সপ্তাহে না কমলে

FAQ: প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ কি করলে মুখে ব্রণ হবে না?

উত্তরঃ মুখ পরিষ্কার রাখুন ও তেল মশলা কম খাওয়া। এবং পর্যাপ্ত পানি পান করুন ও পর্যাপ্ত ঘুম দিন।

প্রশ্নঃ মুখে অতিরক্তি ব্রণ হওয়ার কারণ কি?

উত্তরঃ হরমোনের অশান্তি, তেলের অতিরিক্ত উৎপাদন এবং জীবাণু সংক্রমনের মুখে ব্রণ বৃদ্ধি করে। পাশাপাশি ময়লা ও অপরিষ্কার ত্বকও ব্রণ বাড়ায়।

প্রশ্নঃ ১০০% ব্রণ পরিষ্কার করার উপায়?

উত্তরঃ মুখ নিয়মিত পরিষ্কার, তেল নিয়ন্ত্রণ ও সঠিক স্কিন কেয়ার অভ্যাস বজায় রাখলে ব্রণ প্রায় পুরোপুরি কমানো যায়। ডাক্তারের পরামর্শ প্রয়োজনীয় ওষুধ বা টপিক্যাল চিকিৎসা ব্যবহার করুন।

লেখকের মন্তব্য ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় ও ঘরোয়া পদ্ধতি

সঠিক নিয়মে যত্ন নিলে মাত্র ৭ দিনের মধ্যে ব্রণ অনেকটা কমানো সম্ভব। তবে সব পদ্ধতি একসাথে ব্যবহার না করে ত্বকের ধরন অনুযায়ী বেছে নিতে হবে। নিয়মিত পরিষ্কার রাখা, পানি পান করা এবং স্বাস্থ্যকর খাবার খেলে ব্রণ স্থায়ীভাবে কমে যায়। ৭ দিনে ব্রণ কমানোর দ্রুত কার্যকরী উপায় ও ঘরোয়া পদ্ধতি গুলো উপরে আলোচনা করেছি। আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী পদ্ধতি গুলো ব্যবহার করতে পারেন। এবং তাকে করতে পারেন লাবণ্যময় ও উজ্জ্বল। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url