স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম এবং উপায়

স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়ামও উপায়গুলো কি।সেগুলো আজকে এই লেখায় জানবো।ভালো স্বাস্থ্য আল্লাহর দেয়া একটি বড় নিয়ামত।স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের প্রয়োজন পুষ্টিকর খাবার এবং প্রতিদিন ব্যায়াম করা।ব্যায়ামের পাশাপাশি অবশ্যই আমাদের পুষ্টিকর খাবার জরুরী।

স্বাস্থ্য-ভালো-রাখার-সহজ-৫টি-ব্যায়াম
কিন্তু বর্তমানে আমাদের ব্যস্ততার কারণে এসব থেকে আমরা নিজেরাই নিজেকে বঞ্চিত করছি। তাই আজকে আর্টিকেল লেখায় জানব স্বাস্থ্য ভালো রাখার জন্য সহজ পাঁচটি ব্যায়ামের সম্পর্কে এবং এর উপায় গুলো ব্যবহার করে শরীর ও মন সুন্দর করতে।

পেজ সূচিপত্রঃ স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম এবং উপায়

স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম

স্বাস্থ্য ভালো রাখার বর্তমান সময়ের জন্য অনেক কঠিন। কিন্তু সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদের ভালো স্বাস্থ্যের দরকার। বর্তমানে স্বাস্থ্য ভালো রাখা অসম্ভ হয়ে যাচ্ছে। কারণ বর্তমান সময় সুস্থ থাকা আর বিলাসিতা নয় বরং একটি প্রয়োজন। আমরা যে জীবনযাপন করছি তা সম্পূর্ণ আলাদা। যেখানে আমাদের খাবারের কোন নিয়ম নেই আরসের সাথে আমাদের এলোমেলো জীবন চলা। আবার দীর্ঘ সময় বসে কাজ করা মানসিক চাপ আর শরীরচর্চার অভাবে আমরা ধীরে ধীরে অসুস্থর দিকে এগিয়ে যাচ্ছি।

অথচ ভালো স্বাস্থ্য বজায় রাখতে খুব কঠিন বা বায়বহুল কিছু করার দরকার নাই। প্রতিদিন কিছু সময় নিয়ে সহজ কিছু ব্যায়ামের অভ্যাসে পরিণত করলে শরীর ও মন দুটোই সতেজ রাখা সম্ভব। এই সহজ ব্যায়ামগুলো রক্ত চলাচল স্বাভাবিক করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনে কাজ করার শক্তি যোগায়। তো ও কর্ম জীবন গড়তে স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম জানা ও নিয়মিত চর্চা করা অত্যন্ত জরুরী। আসুন নিচে ব্যায়ামগুলো সম্পর্কে জেনে নিন।

স্বাস্থ্য ভালো রাখতে হাটার ব্যায়াম

সবচেয়ে স্বাস্থ্য ভালো রাখার উত্তম ব্যায়াম হচ্ছে হাঁটা। আপনি যদি প্রতিদিন নিয়ম করে ৩০ মিনিট থেকে এক ঘন্টা হাটাহাটি করেন তাহলে আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকার হবে। আপনি যদি এই এক ঘন্টা সময় আপনার স্বাস্থ্য ভালো রাখার পিছনে ব্যয় করেন তাহলে আপনার জীবন হবে উন্নত। সকালবেলায় হাঁটলে সারাদিন মনটা ভালো থাকে এবং কাজের প্রতি মনোযোগী হয়। এবং হাঁটলে শরীরে অসুখে বাসা বাঁধতে পারে না। এমনকি বিভিন্ন রোগ প্রতিরোধ থেকে স্বাস্থ্যকে রক্ষা করে।

আরো পড়ুনঃ দাঁতের মাড়ি শক্ত করার উপায়

হাঁটার ফলে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক হয় হৃদযন্ত্র শক্তিশালী হয় এবং অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। যারা জটিল ব্যায়াম করতে পারেন না বয়স্ক মানুষ বা নতুন ব্যায়াম শুরু করেছেন সবার জন্য হাটা খুবই উপযোগী। নিয়মিত হাটার অভ্যাসে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি কমায়। সকালে বা বিকেলে খোলা বাতাসে হাঁটলে শরীরে অক্সিজেন পায় যা সারাদিন ভালো থাকতে সাহায্য করে।

হালকা দৌড় বা জগিং

স্বাস্থ্য ভালো রাখার  ব্যায়াম হচ্ছে হালকা দৌড় বা জগিং। হালকা দৌড় বা জগিং হাঁটার তুলনা একটু বেশি শক্তি খরচ করে। তবে এটি খুব কার্যকরী একটি ব্যায়াম। আপনি যদি প্রতিদিন ১০-২০ মিনিট হালকা জগিং করলে শরীরে ক্যালরি দ্রুত কম হয় এবং পেট ও কোমরের মেদ কমতে শুরু করে। জগিং হৃদযন্ত্র ও ফুসফুসের ক্ষমতা বাড়ায় যার ফলে শরীর দ্রুত ক্লান্ত হয় না। এ ব্যায়াম করলে শরীরে ঘাম বের হয় যা শরীরের ভেতরের টক্সিন বের করতে সাহায্য করে। জগিং মানসিক অবসাদ কমায় এবং ভালো ঘুমের জন্য সহায়ক ভূমিকা রাখে। তবে নতুনরা অবশ্যই ধীরে শুরু করবেন এবং শরীরের সক্ষমতা অনুযায়ী সময় বাড়াবেন। এই ব্যায়ামগুলো আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক উপকারী।

যোগ ব্যায়াম করা

স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম এর মধ্যে আরেকটি ব্যায়াম হচ্ছে যোগ ও ব্যায়াম। যোগব্যায়াম শুধু শরীরের নয় এটা মনেরও ব্যায়াম। নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীর নমনীয় হয় হজম শক্তি বাড়ে এবং মন শান্ত থাকে। বর্তমানে আমাদের মন শান্ত রাখা অনেক প্রয়োজন। আজকাল মানুষ এতটা কাজে চাপের ভিতর থাকে যে মনের ভিতর সব সময় অসান্তি থাকে। যার কারণে ঠিকভাবে কোন কাজে করতে পারে না। তাই এসব সমস্যার জন্য সবচেয়ে উত্তম ব্যায়াম হচ্ছে যোগ ব্যায়াম। 

কারণ আমাদের মন শান্ত রাখা অনেক জরুরী। তাই স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি আমাদের মনের দিকেরও খেয়াল রাখতে হবে। এজন্য সহজ কিছু যোগব্যায়াম যেমন তাড়াসন বা প্রণামাসন প্রতিদিন করলে শরীরের ভেতরে শক্তি সক্রিয় হয়।যোগব্যায়াম মানসিক চাপ উদ্বিগ্ন ও রাগ নিয়ন্ত্রণে খুবই কার্যকর। যারা অনিদ্রা মাথা ব্যথা বা কাজের মনোযোগ কমে যাওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য যোগব্যায়াম অনেক উপকারী। সকালে খালি পেটে যোগ ব্যায়াম করলে এর উপকারিতা আরো বেশি পাওয়া যায়।

স্ট্রেচিং ব্যায়াম করা

স্ট্রেচিং ব্যায়াম শরীরে জরতা দূর করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় বসে কাজ করা বা একটানা দাঁড়িয়ে থাকার ফলে শক্ত হয়ে যায় তখন স্ট্রেচিং ব্যায়াম খুব কাজে আসে। ঘাড় কাঁধ হাত পা ও কোমরের সহজে স্ট্রেচিং করলে পেসির ব্যথা কমে এবং শরীর হালকা অনুভব হয়। প্রতিদিন সকালে বা অফিসের ফাঁকে ৫-১০ মিনিট স্ট্রেচিং করলে শরীর সতেজ থাকে। এই ব্যায়াম করলে হঠাৎ মাংসপেশির টান ধরা বা ব্যথার ঝুঁকি কমে যায়। নিয়মিত স্ট্রেচিং আমাদের প্রতিদিনের কাজকে আরো সহজ করে তোলে।

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা

শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা প্রাণায়াম সুস্থ থাকার একটি শক্তিশালী উপায়। গভীর শ্বাস নেওয়া ও ছাড়ার মাধ্যমে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেয় শরীরে। এতে ফুসফুস পরিষ্কার থাকে এবং মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে।প্রাণায়াম মানসিক চাপ ভয় ও অস্থিরতা কমাতে সাহায্য করে। নিয়মিত এ ব্যায়াম করলে হৃদয় স্পন্দন নিয়ন্ত্রণ থাকে এবং রক্তচাপ স্বাভাবিক হতে সাহায্য করে। সকালে বা রাতে শান্ত পরিবেশে ৫-১০ মিনিট শ্বাস প্রশ্বাসের এই ব্যায়াম করলে মন ও শরীর দুটোই প্রশান্ত থাকে। আবার যখন অতিরক্ত রাগ উঠে যায় বা নিয়ন্ত্রণ হারিয়ে যায় তখন মস্তিষ্ক শান্ত করার জন্য এ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অতি প্রয়োজন। যা আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে।

আরো পড়ুনঃ সহজে হজম ও অন্ত্র সুস্থ রাখার ১০টি খাবার

FAQ:প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর 

প্রশ্নঃ অল্প সময়ের ব্যায়ামও কি ভাল স্বাস্থ্য বজায় রাখা সম্ভব?

উত্তরঃ হ্যাঁ অল্প সময়ের ব্যায়াম করেও ভালো স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। যদি তা নিয়মিত ও সঠিকভাবে করা হয়। এবং তার পাশাপাশি স্বাস্থ্যকর ও পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো খাওয়া হলে। প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট হাঁটা বা হালকা ব্যান্ড শরীরকে ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করে।

প্রশ্নঃ সবচেয়ে উপকারী ব্যায়াম কোনটি?

উত্তরঃ সবচেয়ে উপকারী ব্যায়াম হলো নিয়মিত হাটা। কারণ এটা সহজ নিরাপদ এবং সব বয়সে মানুষের জন্য উপযোগী। হাটা শরীরের রক্ত সঞ্চালন ঠিক রাখে স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক চাপ কমায়।

প্রশ্নঃ ঘরে বসে ব্যায়াম গুলো কি কি?

উত্তরঃ ঘরে বসে করা যায় এমন ব্যায়ামের মধ্যে রয়েছে হাটা ঘরের ভেতরে,স্ট্রেচিং,স্কোয়াট, হালকা যোগব্যায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। এগুলো অল্প জায়গায় সহজে করা যায় এবং নিয়মিত করলে শরীর সুস্থ থাকে।

উপসংহার স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম এবং উপায়

স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের বড় কোন ব্যায়ামের দরকার নাই। আমরা যদি প্রতিদিন এই ব্যায়ামগুলো অভ্যাসে পরিণত করতে পারে তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। এই ব্যায়ামগুলো নিয়মিত করলে রোগব্যাধি দূরে থাকে কর্মক্ষমতা বাড়ে এবং জীবন আরো সুন্দর হয়ে ওঠে। তাই আসুন আজ থেকে স্বাস্থ্য ভালো রাখার সহজ ৫টি ব্যায়াম এর মধ্য দিয়ে আমরা ছোট ছোট অভ্যাস গড়ে তুলেই। এর মধ্য দিয়ে আমাদের সকলের উচিত স্বাস্থ্য ভালো রাখার যত্ন নেওয়া ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url