প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব
প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব। ইসলাম আমাদের এমন কিছু আমল শিখিয়েছে যেগুলো অল্প হলেও উপকার অনেক। আয়াতুল কুরসি তেমনি একটি গুরুত্বপূর্ণ আয়াত। এটি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত হিসাবে পরিচিত।প্রতিদিন নিয়ম করে আয়াতুল কুরসি পড়লে একজন মানুষের জীবন শুধু আখেরাতে জন্য নয় দুনিয়ার জীবনেও শান্তি নিরাপত্তা ও বরকতে ভরে যায়।
অথচ অনেকেই এর গুরুত্ব জানে না বা জানলো নিয়মিত পড়েন না। এই লেখায় আমরা জানবো প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত কি কেন এটি গুরুত্বপূর্ণ পড়লে কি উপকার হয় এবং না পড়লে কি ধরনের ক্ষতি হতে পারে আসুন নিচে জেনে নিন।
পেজ সূচিপত্রঃ প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব
- প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত
- জান্নাতের নিশ্চয়তা
- সর্বোচ্চ সুরক্ষা
- ঘুমের নিরাপত্তা
- বাড়ি থেকে বের হওয়ার সময়
- দারিদ্র্য দূর ও মানসিক প্রশান্তি
- ফিতনা ও বিপদ থেকে মুক্তি
- সর্বোত্তম আয়াত
- পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া
- FAQ: প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- উপসংহার প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব
প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত
কোরআনের মধ্যে কেমন অনেক আয়াত আছে যা আল্লাহর পরিচয় তুলে ধরে কিন্তু
আয়াতুল কুরসি বিশেষ। এমন গুণাবলী বর্ণিত হয়েছে যা মানুষকে আল্লাহর উপর
সম্পূর্ণ ভরসা করতে শেখায়। এই আয়াতে আমাদের মনে করে দেয় আল্লাহ কখনো ঘুমান না
ক্লান্ত হন না এবং আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় তার জ্ঞানের বাইরে নয়। একজন
মানুষ যখন প্রতিদিন যে আয়াত পড়ে তখন তার মন আল্লাহর প্রতি ভয় ভালোবাসা ও ভরসা
একসাথে তৈরি হয়।
আয়াতুল কুরসি গুলো সূরা আল বাকারা ২৫৫ নম্বর আয়াত। এ আয়াতে আল্লাহ
তায়ালার একত্ব ক্ষমতা জ্ঞান ও কর্তৃত্ব অত্যন্ত সুন্দর ও শক্তিশালী ভাষার বর্ণনা
করা হয়েছে। এতে বোঝানো হয়েছে আল্লাহ একমাত্র উপাস্য তিনি চিরজীবী সব কিছু
রক্ষণাবেক্ষণকারী এবং আসমান ও জমিনের সবকিছু তার অধীনে। এ আয়াত শুধু করার জন্য
নয় বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মুমিনের ঈমানকে আরো দৃঢ় করে
তোলে।
হাদীসে আয়াতুল কুরসির ফজিলত অত্যন্ত স্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে। রাসূল (সাঃ)
বলেছেন কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি। আরেক হাদিসে এসেছে যে
ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তার ও জান্নাতের মাঝে একমাত্র বাধা
হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যুর পর তার জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে। এ হাদিসগুলো
প্রমাণ করে যে আয়াতুল কুরসি শুধু একটি দোয়া নয় বরং জান্নাতের পথে একটি
শক্তিশালী মাধ্যম।
প্রতিদিন নিয়ম করে আয়াতুল কুরসি পড়লে এর প্রভাব ধীরে ধীরে মানুষের জীবনে
স্পষ্ট হয়। এটি এমন একটি আমল যা অল্প সময়ে করা যায় কিন্তু এর প্রতিদান অনেক
বড়। নিয়মিত করার ফলে মানুষের অন্তর শক্ত হয় ঈমান মজবুত হয় এবং আল্লাহর সাথে
সম্পর্ক গভীর হয়। যারা নিয়মিত এ আয়াত পড়েন তারা নিজেরাই অনুভব করেন
যে তাদের জীবনে এক ধরনের অদৃশ্য নিরাপত্তা কাজ করছে। তাই আমাদের সকল
মুমিন মুসলমানদের উচিত আয়াতুল কুরসি প্রতিদিন নামাজের পরে পাঠ করা। চলুন
প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব আর কি আছে বা পড়লে আর কি কি
মানুষের জীবনে পরিবর্তন হয় বা পাওয়া যায় তা নিজে জেনে নিন।
জান্নাতের নিশ্চয়তা
জান্নাতের নিশ্চয়তা আল্লাহ তায়ালার এমন মানুষদের জন্য রেখেছেন যারা শুধু আমাকে
ঈমানের কথা বলেন না বরং প্রতিদিনের জীবনে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করে। কুরআনে
আল্লাহ বারবার বলেছেন যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী
জান্নাত। গুলোর মধ্যে এমন কিছু আমল আছে যেগুলো ছোট হলো আল্লাহর কাছে অত্যন্ত
প্রিয়। আয়াতুল কুরসি তেমনি একটি শক্তিশালী আমল যা মানুষের ঈমানকে মজবুত করে এবং
আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে তোলে।
আরো পড়ুনঃ
রমজানে রোজা রাখার ফজিলত ও গুরুত্ব
প্রতিদিন আয়াতুল কুরসি পড়া একজন মুমিনের জন্য কেক ধরনের শক্তি ও নিরাপত্তার
উৎস। আমলটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ এ আমলটি মানুষকে শয়তান ও বিপদ থেকে সুরক্ষিত
রাখে। দৈনন্দন জীবনের অসুবিধা ও দুশ্চিন্তায় প্রশান্তি দেই। যার অন্তর আল্লাহর
স্মরণে নরম আল্লাহ তাকে জান্নাতে পথে পরিচালনা করেন। তাই প্রতিদিন আয়াতুল
কুরসি পড়া শুধুমাত্র একটি আয়াত পড়া কাজ নয় এটির জান্নাতে নিশ্চয়ই তার জন্য
এক গুরুত্বপূর্ণ ধাপ।
সর্বোচ্চ সুরক্ষা
জীবন অনিশ্চয়তার খেলা। কেউ কখনও জানেনা কোন মুহূর্তে বিপদ শয়তান রোগ
বা দুঃখ আসতে পারে। এ সময়ে একজন মুমিনের জন্য আল্লাহ দিয়েছেন এক বিশেষ
নিরাপত্তা পথ যার নাম হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তির প্রতিদিন আয়তুল কুরসি
পাঠ করে আল্লাহ তাকে সকল বিপদ থেকে নিরাপদে রাখে। এটা শুধু বিপদ থেকে রক্ষা নয়
বরং মানুষের অন্তরকে শান্তি দেয়। যিনি প্রতিদিন আয়তুল কুরসি পড়েন তার মনে
শান্তি হয় দুশ্চিন্তা কমে এবার পাপের দিকে আকর্ষণও কমে যায়। এটি এমন একটি শক্তি
যার জীবনকে নিরাপদ রাখে এবং ঈমানকে শক্তিশালী করে। প্রতিদিন আয়াতুল কুরসি পড়া
মানে আল্লাহর সর্বোচ্চ সুরক্ষা পাওয়া। এটি দুনিয়ার বিপদ থেকে রক্ষা করে এবং
জান্নাতের পথে এক ধাপ এগাতে সাহায্য করে। ছোট একটি আমল হল এর প্রভাব গভীর এবং
অসীম।
ঘুমের নিরাপত্তা
মানুষের জীবনে ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শরীর ও মনকে বিশ্রাম দেয়। কিন্তু রাতে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের সবচেয়ে বড় ঝুঁকি হল শয়তান ও অজানা বিপদ। এই সময় আল্লাহর দিকে মননিবাস করা এবং আয়াতুল কুরসি পড়া মানুষের জন্য একটি সর্বোচ্চ নিরাপদ হাতিয়ার। রাসুল (সাঃ) বলেছেন যে ব্যক্তি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ একজন ফেরেশতা কে নিযুক্ত করেন যে পুরো রাত শয়তান থেকে তাকে রক্ষা করে। এ হাদিসে আমাদের শেখায় শুধু শারীরিক নিরাপত্তা নয় মানসিক ও আত্মিক নিরাপত্তা আয়াতুল কুরসির মাধ্যমে নিশ্চিত হয়। তাই আমাদের সকল মমিন ও মুসলমান এদের উচিত ঘুমের নিরাপত্তা নিশ্চিত করতে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো উচিত। কারণ এটি সবচেয়ে সহজ ও শক্তিশালী উপায়।
বাড়ি থেকে বের হওয়ার সময়
বাড়ি থেকে বের হওয়া মানে অজানা পরিস্থিতির মুখোমুখি হওয়া। যেমন দুর্ঘটনা বিপদ
কোনজোর বাজ শয়তানের কুমন্ত্রণা যে কোন কিছু হতে পারে। এ সময় আয়াতুল
কুরসি পড়া একজন মুমিনের জন্য আল্লাহর বিশেষ হেফাজতে পাওয়ার একটি শক্তিশালী
মাধ্যম। এই আয়াতে আল্লাহ তা'আলা জ্ঞান ক্ষমতা ও পাহারাদারিত্বের কথা
এমন ভাবে বলা হয়েছে যা করলে অন্তরে দৃঢ় বিশ্বাস তৈরি হয় যে আল্লাহ নিজেই
বান্দাকে রক্ষা করেছেন।
হাদিসে এসেছে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে কোন কাজে বের হয় তার ওপর আল্লাহর
পক্ষ থেকে পাহারা নিযুক্ত করা হয় এবং শয়তান তার ক্ষতি করতে পারে না। ফলে পথের
বিপদ অশুভ প্রভাব ও অনাকাঙ্ক্ষিত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখে। এতে
শুধু মুখে পড়ার বিষয় নয় বরং মনে বিশ্বাস নিয়ে পড়লে একজন মুসলমান মানসিক
প্রশান্তি ও সাহস অনুভব করে।
আয়াতুল কুরসি পড়লে আল্লাহর উপর ভরসা আরো গভীর হয়। তখন মানুষ বুঝতে পারে যে একা
নয় তার সঙ্গে রয়েছেন সর্বশক্তিমান আল্লাহ। তাই প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে
আয়াতুল কুরসি পড়াকে অভ্যাসে পরিণত করলে দুনিয়ার ও অদৃশ্য বহু বিপদ থেকে
আল্লাহর রহমতে নিরাপত্তা পাওয়া যায়। প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও
গুরুত্ব অনেক। তাই আমাদের সকলের এই সূরাটা পড়া উচিত।
দারিদ্র্য দূর ও মানসিক প্রশান্তি
দারিদ্র সব সময় শুধু অর্থের অভাবে নয় অনেক সময় অল্প থাকলো তাতে শান্তি ও
তৃপ্তি থাকে। আয়াতুল কুরসি প্রতিদিন নিয়ম করে পড়লে আল্লাহর প্রতি ভরসা শক্ত
হয় এবং হৃদয়ে এ বিশ্বাস জন্মায় যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। এ বিশ্বাস
মানুষের অন্তরকে লোগ হতাশা ভয় থেকে মুক্ত করে। হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর
মহত্ব ও ক্ষমতার আয়াতগুলো নিয়মিত পাঠ করবে আল্লাহ তার প্রয়োজনের পথ সহজ করে
দেন। আল্লাহর সীমাহীন ক্ষমতা ও সৃষ্টির পরিচালনা কথা রয়েছে এটি করলে বান্দা
বুঝতে পারে যার হাতে পুরো আসমান-জমিনের ভান্ডার তার কাছে অভাব চিরস্থায়ী হতে
পারেনা। ফলে ধীরে ধীরে জীবনে বরকত আসে। হালাল পথে উপার্জনের সুযোগ তৈরি হয় এবং
দারিদ্র চাপ কমে।
মানুষের অশান্তির বড় কারণ হলো ভয় দুশ্চিন্তা ও ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত
চিন্তা। আয়াতুল কুরসি দুর্বলতার ওপর এক ধরনের আধ্যাত্মিক ঢাল তৈরি করে। কারন এই
আয়াতে বলা হয়েছে আল্লাহ কখনো নিদ্রা বা আক্রান্ত হয় না। অর্থাৎ তিনি সর্বক্ষণ
বান্দার অবস্থা দেখছেন ও নিয়ন্ত্রণ করছেন। প্রতিদিন নিয়ম করে আয়াতুল কুরসি
পড়লে হৃদয়ে এক ধরনের নিশ্চয়তা নেমে আসে। আমি যে অবস্থায় থাকি না কেন আল্লাহ
আমাকে ছেড়ে দেননি। এই অনুভূতি মানসিক চাপ কমায় হতাশা দূর করে এবং মনে শান্তি
ভাব তৈরি করে। অনেকে অভিজ্ঞতা থেকে বলেন দুশ্চিন্তার সময় আয়াতুল কুরসি পড়লে
বুকের ভেতরে হালকা অনুভূতি হয় এবং চিন্তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
ফিতনা ও বিপদ থেকে মুক্তি
এই দুনিয়া শুধু শান্তির জায়গা নয় এখানে নানা ধরনের ফিতনা অদৃশ্য বিপদ ও
অপ্রত্যাশিত পরীক্ষা মুখোমুখি হতে হয়। কখনো মানুষ বিপদ আসার আগে টের পায় না
হঠাৎ কথা পরিস্থিতি বা সিদ্ধান্ত জীবনকে কঠিন করে তোলে। আয়াতুল কুরসি এমন একটি
আয়াত যা মমিনের চারি পাশে আল্লাহ পক্ষ থেকে নিরাপত্তার প্রাচীর তৈরি করে।
হাদিসে অর্থ থেকে জানা যায় যে ব্যাক্তি প্রতিদিন নিয়ম করে আয়াতুল কুরসি
পাঠ করে আল্লাহ তার জন্য একজন রক্ষাকারী নিযুক্ত করে দেন এবং শয়তান তার কাছাকাছি
আসতে পারেনা। শয়তানের বড় অস্ত্র হলো ফিতনা। যেমন ভুল চিন্তা ভুল সিদ্ধান্ত
ও পথ ভুলে যাওয়া। আয়াতুল কুরসি সেই মূল উৎসের আয়তের কারণ কারণ এতে আল্লাহর
একাত্ব জ্ঞান ও ক্ষমতার ঘোষণা রয়েছে। এ আয়াত মানুষকে অহংকার হিংসা গীবত মিথ্যা
ও গুনহার দিকে টান থেকে রক্ষা করে। প্রতিদিন নিয়মিত পাঠ করলে অন্তর সতর্ক থাকে
বিবেক জাগ্রত হয় এবং মানুষ বিপদের পথে পা রাখার আগে থেমে যায়। ফিতনা যখন
চারিদিক থেকে ঘিরে ধরে তখন শক্তি আছে আল্লাহর স্মরণে। এভাবে আয়াতুল কুরসি
শুধু দৃশ্যমান বিপদ নয় অদৃশ্য ফিতনা থেকো আল্লাহর হেফাজতের নিশ্চিত করে।
সর্বোত্তম আয়াত
কোরআনের প্রতিটি আয়াতের আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া সত্য ও হেদায়েতের আলো।
তবে হাদীসে বিশেষভাবে যে আয়াতকে সর্ব উত্তম বলা হয়েছে তা হলো আয়াতুল কুরসি। এ
আয়াতে এমনভাবে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে যা মানুষের ঈমানকে
নাড়া দেয় এবং অন্তরে গভীর বিশ্বাস সৃষ্টি করে। হাদিসে এসেছে রাসুল (সাঃ)
সাহাবীকে জিজ্ঞাসা করেছিলেন কোরআনের কোন আয়াতটি সবচেয়ে মর্যাদাপূর্ণ। সাহাবী
যখন আয়াতুল কুরসির কথা বলেন তখন নবী কারিম (সাঃ) তার উত্তরে সততা স্বীকার
করেন। এর মাধ্যমে বোঝা যায় এ আয়াতে মর্যাদা আল্লাহর কাছে কতটা উঁচু। যে
ব্যাক্তি মনোযোগ ও বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি পড়ে তার অন্তরে আল্লাহর প্রতি
ভয় নয় বরং নির্ভরতা জন্ম নেই। এজন্য এ আয়াত শুধু মুখে পড়া নয় জীবনে
ধারন করার মতো একটি আয়াত। কোরআনের মধ্যে আয়াতুল কুরসি সর্ব উত্তম হওয়ার কারণে
এখানে এটি মানুষকে সরাসরি আল্লাহর সঙ্গে যুক্ত করে দেয়।
পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়া ফজিলত
পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সুরক্ষা আসে। শয়তানের কুমন্ত্রণা গুনাহের দিকে যাওয়া ও অদৃশ্য বিপদ থেকে আল্লাহতালা বান্দাকে হেফাজত করেন। এতে মন শান্ত থাকে এমন জীবনের সিদ্ধান্তগুলোতে আল্লাহ ভীতি কাজ করে। নামাজ শেষ করার পরে সময়টি আল্লাহর নিকটে বিশেষভাবে কবুলের সময়। ঠিক এই মুহূর্তে আয়াতুল কুরসি পাঠ করা একজন মুমিনের জন্য বিরাট ফজিলত ও মর্যাদার কারণ হয়ে দাঁড়ায়।
আরো পড়ুনঃ
নামাজের প্রকারভেদ ও সময়সূচী
হাদিসে এসেছে যে ব্যাক্তি ফরজ নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পরে তার এবং জান্নাতের মাঝে মৃত্যুর শুধু বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ যদি ঈমানের ওপর মৃত্যুবরণ করে তার জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে।নিয়মিত এই আমল একজন মানুষকে আল্লাহর আরো কাছে নিয়ে যায়। অল্প সময়ে এই পড়া কিন্তু এর প্রতিদান অনেক বড়। তাই যারা দুনিয়া ও আখেরাতে সফল হতে চাই তাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ায় একটি অত্যন্ত মূল্যবান আমল।
FAQ: প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ আয়াতুল কুরসি ১০০ বার পড়া এর ফজিলত কি?
উত্তরঃ আয়াতুল কুরসি ১০০ বার পরলে আল্লাহ স্মরণে মানুষের অন্তর
ভরে যায় ভয় ও অশান্তি দূর হয়ে যায় এবং মানসিক শান্তি পায়। প্রতিদিন এ আমলে
আল্লাহর হেফাজত শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা এবং ঈমানের প্রতি দৃঢ়
বিশ্বাস।
প্রশ্নঃ শুধু আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়া যাবে কি?
উত্তরঃ হ্যাঁ, শুধু আয়াতুল কুরসি দিয়েও নামাজ পড়া যাবে। কারণ এটি কুরআনের একটি
পূর্ণ আয়াত। তবে ফরজ নামাজের সূরা ফাতেহার পর আয়াতুল কুরসি পড়লেন নামাজ সহিহ
হয়।
প্রশ্নঃ কেউ যদি নিয়মিত আয়াতুল কুরসি না পড়ে তাহলে সে কি থেকে বঞ্চিত
হয়?
উত্তরঃ যে ব্যক্তি আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে না সে আল্লাহকে বেশি স্মরণ করা
একটি শক্তিশালী আমল থেকে হাতছাড়া করে ফেলল। এর ফলে অন্তরের দৃঢ়তা এবং
নেকির ধারাবাহিকতা থেকে সে নিজেই নিজেকে পিছিয়ে নিলো। আয়াতুল কুরসি পাঠ করলে যে
সওয়াব পাওয়া যায় তা থেকে বঞ্চিত হলো।
উপসংহার প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব
প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার ফজিলত ও গুরুত্ব অপরিসীম। প্রতিদিন যদি আমরা
এই আমলটি করতে পারি তাহলে আল্লাহর কাছে রহমতের অধিকারী হতে পারব। এই আমলটি অনেক
বড় নয় অল্প একটু আমল কিন্তু এর প্রতিদান অনেক বড়। তাই আমাদের প্রত্যেক
মুসলমানের উচিত পাঁচ ওয়াক্ত নামাজের কথা হচ্ছে এ ছোট্ট আমলটি করা। কারণ এই
আয়াতুল কুরসিতে আল্লাহ ক্ষমতার কথা বলা হয়েছে। তাই দুনিয়া ও আখেরাতে
সফলতা পেতে হলে অবশ্যই আমাদের আল্লাহর কোরআন এর অধীনে যে আমলগুলো
রয়েছে তা পালন করা। এতে আল্লাহর অসীম রহমত পাওয়া যাবে। তাই আসুন আজ
থেকে সকলে মিলে আল্লাহর রহমতের জন্য এই ছোট্ট আমলটি বেশি বেশি পাঠ করি।
ধন্যবাদ

সামিজা৪২ কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url